উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি.
‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে পালিত হয়েছে ‘নৌযান শুমারি ২০২৬’ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে পায়রা উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
প্ল্যাকার্ড এবং শুমারির লোগোসংবলিত ছাতা হাতে গণনাকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি উৎসবমুখর হয়ে ওঠে। বাদ্যযন্ত্রের সুর ও স্লোগানে মুখরিত র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনর্নিয়োগস্থলে এসে শেষ হয়।
পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রশিক্ষণ-পরবর্তী মেধা যাচাই পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী গণনাকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. মিনার উদ্দীন। এ সময় পুলিশ প্রশাসন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), বিআইডব্লিউটিএ, নৌপুলিশ ও মৎস্য অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জে শুমারি পরিচালনার জন্য সুনির্দিষ্ট প্রস্তুতি গ্রহণ করা হয়েছে:
জোন: ৭টি,গণনা এলাকা: ১১৫টি (১২২টি ঘাট অন্তর্ভুক্ত) গণনাকারী: ৫১ জন, প্রাথমিক উপাত্ত: ইতোমধ্যে ৩,৪৩৬টি নৌযানের প্রাথমিক তথ্য সংগৃহীত হয়েছে।
উল্লেখ্য, দেশের নৌপরিবহন খাতের টেকসই উন্নয়ন, সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং নৌযানের একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেইজ তৈরির লক্ষ্যে আগামী ২০ থেকে ২৯ আগস্ট দেশব্যাপী ‘নৌযান শুমারি ২০২৬’ পরিচালিত হবে।