দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

ঘিওরে অটোবাইকের যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে কাঠের ঘানিতে তৈরি শতভাগ খাঁটি সরিষা ও কালোজিরার তেল।

মোঃ শাহিন মিয়া
০ ফলোয়ার
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০২:০১ পিএম

ঘিওরে অটোবাইকের যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে কাঠের ঘানিতে তৈরি শতভাগ খাঁটি সরিষা ও কালোজিরার তেল।

মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি.

হালের গরু দিয়ে কাঠের ঘানি ঘোরানোর দৃশ্য এখন গ্রামীণ ঐতিহ্য থেকে প্রায় বিলুপ্তির পথে। কিন্তু সেই প্রাচীন ঐতিহ্যকে আধুনিক প্রযুক্তির সাথে মিলিয়ে এক অভাবনীয় উদ্ভাবন দেখিয়েছেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর বাজারের সফল উদ্যোক্তা বিপ্লব কুমার পোদ্দার। গরু বাদ দিয়ে পরিবেশবান্ধব অটোবাইকের যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে কাঠের ঘানিতে তিনি তৈরি করছেন শতভাগ খাঁটি সরিষা ও কালোজিরার তেল। 

জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে এই ভিন্নধর্মী উদ্যোগের মাধ্যমেই তিনি এখন পুরোপুরি স্বাবলম্বী।

​ঘিওর বাজারের বেপারী পাড়া রোডে অবস্থিত তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘মেসার্স বিপ্লব ট্রেডার্স’। তবে এই সফলতার পথটা মোটেও মসৃণ ছিল না বিপ্লব কুমার পোদ্দারের জন্য। একসময় তিনি মুদি ব্যবসা করতেন। কিন্তু কঠোর পরিশ্রমের পরও সেখানে কাঙ্ক্ষিত লাভ বা ভাগ্যের পরিবর্তন ঘটেনি। একের পর এক লোকসান যখন তাঁকে ঘিরে ধরেছিল, ঠিক তখনই একজন পরিচিত ভাইয়ের পরামর্শে তিনি কাঠের ঘানিতে সরিষার তেল ভাঙানোর আইডিয়া পান।

​নতুন এই আইডিয়াকে পুঁজি করে মাত্র একটি ঘানি দিয়ে শুরু হয় তাঁর নতুন লড়াই,তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। বর্তমান ডিজিটাল যুগের চাহিদাকে মাথায় রেখে বিপ্লব কুমার চিরাচরিত গরুর পরিবর্তে ঘানির সাথে জুড়ে দেন অটোবাইক। এই অভিনব ও দৃষ্টিনন্দন মেলবন্ধনের ফলে চাকা ঘোরার সাথে সাথেই ফোঁটায় ফোঁটায় পড়তে থাকে সোনালী রঙের খাঁটি সরিষার তেল। বর্তমানে ক্রেতাদের তুমুল চাহিদার কারণে তাঁর ঘানির সংখ্যা একটি থেকে বেড়ে দুটি হয়েছে।

​বিপ্লব কুমার পোদ্দার জানান, তিনি সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে স্থানীয় বাজার থেকে বাছাইকৃত দেশি সরিষা সংগ্রহ করেন। কোনো ধরনের রাসায়নিক বা ভেজাল ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিকভাবে কাঠের ঘানিতে এই তেল তৈরি করা হয়। প্রতিদিন প্রায় এক মণ সরিষা থেকে ১২ থেকে ১৩ কেজি খাঁটি তেল উৎপাদন হয়। বর্তমানে বাজারে তাঁদের উৎপাদিত প্রতি কেজি খাঁটি সরিষার তেল ২৭০ থেকে ২৮০ টাকা এবং ওষুধি গুণসম্পন্ন খাঁটি কালোজিরার তেল প্রতি কেজি ২,০০০ টাকা দরে পাইকারি ও খুচরা বিক্রি হচ্ছে। 

খাঁটি পণ্যের নিশ্চয়তা থাকায় প্রতিদিন দূর-দূরান্ত থেকে ক্রেতারা এসে ভিড় করছেন তাঁর দোকানে।

​ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশাবাদী এই উদ্যোক্তা বলেন, "গ্রাহকদের আধুনিক যুগে আধুনিকতার ছোঁয়া কাজে লাগিয়ে একদম খাঁটি ও মানসম্মত জিনিস খাওয়াতে পারছি, এটাই আমার বড় তৃপ্তি। এখানে কোনো ভেজালের স্থান নেই। ক্রেতাদের এই ভালোবাসাকে পুঁজি করে আগামীতে ব্যবসার পরিধি আরও বাড়ানোর ইচ্ছা আছে। পর্যায়ক্রমে খাঁটি হলুদ, মরিচ এবং চাউল ভাঙানোর ব্যবসাও শুরু করতে চাই।"

​ব্যর্থতার গ্লানি মুছে চড়াই-উতরাই পার হওয়া বিপ্লব কুমার পোদ্দারের এই অটোবাইক চালিত কাঠের ঘানি শুধু তাঁর ভাগ্যই বদলায়নি, বরং ঘিওর বাজারে খাঁটি পণ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, তরুণ উদ্যোক্তাদের জন্য বিপ্লবের এই উদ্ভাবনী ও সততার ব্যবসা এক দারুণ অনুপ্রেরণা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

ঢাকা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের ব্যয় বাড়ল ৬১ কোটি টাকা

ককটেল বিস্ফোরণের ঘটনা আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুরে চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ঘিওরে অটোবাইকের যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে কাঠের ঘানিতে তৈরি শতভাগ খাঁটি সরিষা ও কালোজিরার তেল।

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি.

হালের গরু দিয়ে কাঠের ঘানি ঘোরানোর দৃশ্য এখন গ্রামীণ ঐতিহ্য থেকে প্রায় বিলুপ্তির পথে। কিন্তু সেই প্রাচীন ঐতিহ্যকে আধুনিক প্রযুক্তির সাথে মিলিয়ে এক অভাবনীয় উদ্ভাবন দেখিয়েছেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর বাজারের সফল উদ্যোক্তা বিপ্লব কুমার পোদ্দার। গরু বাদ দিয়ে পরিবেশবান্ধব অটোবাইকের যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে কাঠের ঘানিতে তিনি তৈরি করছেন শতভাগ খাঁটি সরিষা ও কালোজিরার তেল। 

জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে এই ভিন্নধর্মী উদ্যোগের মাধ্যমেই তিনি এখন পুরোপুরি স্বাবলম্বী।

​ঘিওর বাজারের বেপারী পাড়া রোডে অবস্থিত তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘মেসার্স বিপ্লব ট্রেডার্স’। তবে এই সফলতার পথটা মোটেও মসৃণ ছিল না বিপ্লব কুমার পোদ্দারের জন্য। একসময় তিনি মুদি ব্যবসা করতেন। কিন্তু কঠোর পরিশ্রমের পরও সেখানে কাঙ্ক্ষিত লাভ বা ভাগ্যের পরিবর্তন ঘটেনি। একের পর এক লোকসান যখন তাঁকে ঘিরে ধরেছিল, ঠিক তখনই একজন পরিচিত ভাইয়ের পরামর্শে তিনি কাঠের ঘানিতে সরিষার তেল ভাঙানোর আইডিয়া পান।

​নতুন এই আইডিয়াকে পুঁজি করে মাত্র একটি ঘানি দিয়ে শুরু হয় তাঁর নতুন লড়াই,তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। বর্তমান ডিজিটাল যুগের চাহিদাকে মাথায় রেখে বিপ্লব কুমার চিরাচরিত গরুর পরিবর্তে ঘানির সাথে জুড়ে দেন অটোবাইক। এই অভিনব ও দৃষ্টিনন্দন মেলবন্ধনের ফলে চাকা ঘোরার সাথে সাথেই ফোঁটায় ফোঁটায় পড়তে থাকে সোনালী রঙের খাঁটি সরিষার তেল। বর্তমানে ক্রেতাদের তুমুল চাহিদার কারণে তাঁর ঘানির সংখ্যা একটি থেকে বেড়ে দুটি হয়েছে।

​বিপ্লব কুমার পোদ্দার জানান, তিনি সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে স্থানীয় বাজার থেকে বাছাইকৃত দেশি সরিষা সংগ্রহ করেন। কোনো ধরনের রাসায়নিক বা ভেজাল ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিকভাবে কাঠের ঘানিতে এই তেল তৈরি করা হয়। প্রতিদিন প্রায় এক মণ সরিষা থেকে ১২ থেকে ১৩ কেজি খাঁটি তেল উৎপাদন হয়। বর্তমানে বাজারে তাঁদের উৎপাদিত প্রতি কেজি খাঁটি সরিষার তেল ২৭০ থেকে ২৮০ টাকা এবং ওষুধি গুণসম্পন্ন খাঁটি কালোজিরার তেল প্রতি কেজি ২,০০০ টাকা দরে পাইকারি ও খুচরা বিক্রি হচ্ছে। 

খাঁটি পণ্যের নিশ্চয়তা থাকায় প্রতিদিন দূর-দূরান্ত থেকে ক্রেতারা এসে ভিড় করছেন তাঁর দোকানে।

​ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশাবাদী এই উদ্যোক্তা বলেন, "গ্রাহকদের আধুনিক যুগে আধুনিকতার ছোঁয়া কাজে লাগিয়ে একদম খাঁটি ও মানসম্মত জিনিস খাওয়াতে পারছি, এটাই আমার বড় তৃপ্তি। এখানে কোনো ভেজালের স্থান নেই। ক্রেতাদের এই ভালোবাসাকে পুঁজি করে আগামীতে ব্যবসার পরিধি আরও বাড়ানোর ইচ্ছা আছে। পর্যায়ক্রমে খাঁটি হলুদ, মরিচ এবং চাউল ভাঙানোর ব্যবসাও শুরু করতে চাই।"

​ব্যর্থতার গ্লানি মুছে চড়াই-উতরাই পার হওয়া বিপ্লব কুমার পোদ্দারের এই অটোবাইক চালিত কাঠের ঘানি শুধু তাঁর ভাগ্যই বদলায়নি, বরং ঘিওর বাজারে খাঁটি পণ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, তরুণ উদ্যোক্তাদের জন্য বিপ্লবের এই উদ্ভাবনী ও সততার ব্যবসা এক দারুণ অনুপ্রেরণা।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒