দুবাই সংযুক্ত আরব আমিরাত     রোববার, ০১ নভেম্বর ২০২৬
LIVE
রবিবার, ১ নভেম্বর ২০২৬
ENGLISH

সবার আগে বাংলাদেশ’: মানিকগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত

মোঃ শাহিন মিয়া
১ ফলোয়ার
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৭:৪৪ পিএম

সবার আগে বাংলাদেশ’: মানিকগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত

মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি. 

‘সবার আগে বাংলাদেশ, রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ’— এই প্রতিপাদ্য ও প্রত্যয়কে সামনে রেখে মানিকগঞ্জ জেলাজুড়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬’।

​রবিবার সকাল থেকেই জেলার ঘিওর, দৌলতপুর, শিবালয়, হরিরামপুর, সিংগাইর ও সাটুরিয়াসহ সবকটি উপজেলায় একযোগে মৎস্য সপ্তাহের অনুষ্ঠানমালা শুরু হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি উপজেলায় বের করা হয় বর্ণাঢ্য রালি, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা।

​আলোচনা সভায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা বাংলাদেশের নদীমাতৃক রূপ ও মৎস্য সম্পদের প্রাচুর্যের কথা তুলে ধরে বলেন, “পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা, ধলেশ্বরী, ইছামতী ও কালীগঙ্গাসহ অসংখ্য নদ-নদী, হাওর-বাওর, বিল ও পুকুর বিস্তৃত এই ভূখণ্ড প্রকৃতিগতভাবেই মৎস্য সম্পদের লীলাভূমি। এই প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার ও আধুনিক চাষ পদ্ধতি গ্রহণের ফলেই বিশ্বদরবারে বাংলাদেশ ‘মাছে-ভাতে বাঙালি’ হিসেবে স্বকীয় পরিচিতি বজায় রাখতে পেরেছে।”

​বক্তারা আরও জোর দিয়ে বলেন, রূপালী মৎস্যের মাধ্যমে দেশকে পুরোপুরি স্বনির্ভর করতে হলে প্রাকৃতিক জলাশয় রক্ষা, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ বাড়াতে হবে।

​কর্মসূচিতে স্থানীয় মৎস্যচাষী, ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠান শেষে সফল মৎস্যচাষীদের উৎসাহিত করতে দিকনির্দেশনামূলক পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

হরিণাকুণ্ডুতে জমি বিরোধের জেরে মামলার বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকি

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

অবশেষে তিনমাস ১১ দিন পর সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চোর গ্রেপ্তার! তার বিরুদ্ধে রয়েছে হত্যা, চুরি মাদক মামলা

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

কিডনির সুরক্ষায় লেবুর পানির জাদুকরী উপকারিতা

কার্তিকের নবান্ন আর খেজুর রসের মেলবন্ধনে মুখর দক্ষিণ-পশ্চিমাঞ্চল স্বাস্থ্যবিভাগের সতর্কতা

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন-

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন-

মানিকগঞ্জে পাসের হারে শীর্ষে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, জিপিএ-৫-এ দেবেন্দ্র কলেজ

 ঝিনাইদহে রসুন-পেঁয়াজ চাষের ধুম: দাম না পাওয়ার শঙ্কায় হরিণাকুণ্ডুর চাষিরা

৭ দফা না মানলে এক দফার আন্দোলনে যেতে বাধ্য হব: ঝিনাইদহে শফিকুর রহমান

সাংবাদিক অরিত্র কুন্ডকে নির্যাতন ও কনডেম সেলে বন্দির প্রতিবাদে  আজ হাইকোর্টে প্রেস ব্রিফিং

মঠবাড়িয়ায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী আটক

কোটচাঁদপুরে এইচএসসির ফল বিপর্যয়, মিষ্টির দোকানে নেই ভিড়!

ভৈরব-বেতনার মহেশপুর  নদী ও জনপদ

ভৈরব-বেতনার মহেশপুর নদী ও জনপদ

নওগাঁয় পৌছাল সৌদি আরবের সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আরো ৫ জনের মৃতদেহ

BD-24.COM | Latest Bangladesh & World News

রোববার, ০১ নভেম্বর ২০২৬

সবার আগে বাংলাদেশ’: মানিকগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি. 

‘সবার আগে বাংলাদেশ, রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ’— এই প্রতিপাদ্য ও প্রত্যয়কে সামনে রেখে মানিকগঞ্জ জেলাজুড়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬’।

​রবিবার সকাল থেকেই জেলার ঘিওর, দৌলতপুর, শিবালয়, হরিরামপুর, সিংগাইর ও সাটুরিয়াসহ সবকটি উপজেলায় একযোগে মৎস্য সপ্তাহের অনুষ্ঠানমালা শুরু হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি উপজেলায় বের করা হয় বর্ণাঢ্য রালি, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা।

​আলোচনা সভায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা বাংলাদেশের নদীমাতৃক রূপ ও মৎস্য সম্পদের প্রাচুর্যের কথা তুলে ধরে বলেন, “পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা, ধলেশ্বরী, ইছামতী ও কালীগঙ্গাসহ অসংখ্য নদ-নদী, হাওর-বাওর, বিল ও পুকুর বিস্তৃত এই ভূখণ্ড প্রকৃতিগতভাবেই মৎস্য সম্পদের লীলাভূমি। এই প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার ও আধুনিক চাষ পদ্ধতি গ্রহণের ফলেই বিশ্বদরবারে বাংলাদেশ ‘মাছে-ভাতে বাঙালি’ হিসেবে স্বকীয় পরিচিতি বজায় রাখতে পেরেছে।”

​বক্তারা আরও জোর দিয়ে বলেন, রূপালী মৎস্যের মাধ্যমে দেশকে পুরোপুরি স্বনির্ভর করতে হলে প্রাকৃতিক জলাশয় রক্ষা, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ বাড়াতে হবে।

​কর্মসূচিতে স্থানীয় মৎস্যচাষী, ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠান শেষে সফল মৎস্যচাষীদের উৎসাহিত করতে দিকনির্দেশনামূলক পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒