দুবাই সংযুক্ত আরব আমিরাত     শনিবার, ১০ অক্টোবর ২০২৬
LIVE
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ENGLISH

নজরকাড়া সাফল্যে জেলা সেরা ঐশী দত্ত নজরুল সংগীতভিত্তিক নৃত্যে কোটচাঁদপুরের এই কিশোরী এবার খুলনা বিভাগ জয়ের লড়াইয়ে

মোঃ নায়েব আলী
৬ ফলোয়ার
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ১০:১০ পিএম

নজরকাড়া সাফল্যে জেলা সেরা ঐশী দত্ত নজরুল সংগীতভিত্তিক নৃত্যে কোটচাঁদপুরের এই কিশোরী এবার খুলনা বিভাগ জয়ের লড়াইয়ে
নজরকাড়া সাফল্যে জেলা সেরা ঐশী দত্ত নজরুল সংগীতভিত্তিক নৃত্যে কোটচাঁদপুরের এই কিশোরী এবার খুলনা বিভাগ জয়ের লড়াইয়ে

নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় নজরুল সংগীতভিত্তিক নৃত্যে অসাধারণ সাফল্য অর্জন করেছে ঝিনাইদহের কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ঐশী দত্ত। উপজেলা পর্যায়ে প্রথম হওয়ার পর জেলা পর্যায়েও শ্রেষ্ঠত্ব ধরে রেখে এবার খুলনা বিভাগীয় পর্যায়ে ঝিনাইদহ জেলার প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেছে সে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় গত ৫ অক্টোবর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ঝিনাইদহের ছয়টি উপজেলার প্রতিযোগীদের পেছনে ফেলে নজরুল সংগীতভিত্তিক নৃত্যে প্রথম স্থান অর্জন করে ঐশী। এর আগে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতাতেও সে প্রথম স্থান অর্জন করে জেলা পর্যায়ে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করে।

নৃত্যের প্রতি ছোটবেলা থেকেই ঐশীর গভীর আগ্রহ। কোটচাঁদপুরের অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান নৃত্যকানন একাডেমিতে সে নিয়মিত নৃত্যচর্চা করছে। তার নান্দনিক পরিবেশনা ও কঠোর অনুশীলনের ফলেই এ সাফল্য এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ঐশীর এই সাফল্যে আনন্দিত কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ও পৌরসভার মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, প্রধান শিক্ষক মো. ইসাহাক আলীসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা। তারা ঐশীকে অভিনন্দন জানিয়ে খুলনা বিভাগীয় পর্যায়েও সে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে প্রথম স্থান অর্জন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন।

বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, ঐশীর এই অর্জন শুধু বিদ্যালয়ের নয়, পুরো কোটচাঁদপুরের জন্যই গর্বের। তার সাফল্য অন্য শিক্ষার্থীদেরও সাংস্কৃতিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

এখন সবার প্রত্যাশা—জেলা সেরার মুকুট পেরিয়ে খুলনা বিভাগেও শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখবে কোটচাঁদপুরের কিশোরী ঐশী দত্ত।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রঘুনাথপুরে এনসিপির সম্ভাব্য প্রার্থী উচ্চশিক্ষিত তরুণ অধ্যক্ষ রুবেল হাসানের গণসংযোগ: বৈষম্যহীন ও আধুনিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিন প্রকল্পে নতুন প্রকল্প পরিচালক

আলেমদের নিজস্ব রাজনীতি গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর

বৃষ্টির পূর্বাভাস ও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা

সংকট উত্তরণে রাজস্ব সংস্কার ও ব্যয় সংকোচনের পথে সরকার

পীরগাছায় সার ডিলার নিয়োগে বিএনপির সুপারিশ ও সরকারি তালিকার মিল

জামায়াত নেতার ৭০০ অটোরিকশা: প্রমাণ চাইলেন ডিএনসিসি প্রশাসকের কাছে

পুরান ঢাকায় ১০২ বস্তা ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বাস্তব পরীক্ষা

ফিফা সভাপতি পদে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পথ প্রশস্ত

নওগাঁয় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার কর্মকর্তাদের মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক-৬

BD-24.COM | Latest Bangladesh & World News

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

নজরকাড়া সাফল্যে জেলা সেরা ঐশী দত্ত নজরুল সংগীতভিত্তিক নৃত্যে কোটচাঁদপুরের এই কিশোরী এবার খুলনা বিভাগ জয়ের লড়াইয়ে

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় নজরুল সংগীতভিত্তিক নৃত্যে অসাধারণ সাফল্য অর্জন করেছে ঝিনাইদহের কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ঐশী দত্ত। উপজেলা পর্যায়ে প্রথম হওয়ার পর জেলা পর্যায়েও শ্রেষ্ঠত্ব ধরে রেখে এবার খুলনা বিভাগীয় পর্যায়ে ঝিনাইদহ জেলার প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেছে সে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় গত ৫ অক্টোবর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ঝিনাইদহের ছয়টি উপজেলার প্রতিযোগীদের পেছনে ফেলে নজরুল সংগীতভিত্তিক নৃত্যে প্রথম স্থান অর্জন করে ঐশী। এর আগে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতাতেও সে প্রথম স্থান অর্জন করে জেলা পর্যায়ে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করে।

নৃত্যের প্রতি ছোটবেলা থেকেই ঐশীর গভীর আগ্রহ। কোটচাঁদপুরের অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান নৃত্যকানন একাডেমিতে সে নিয়মিত নৃত্যচর্চা করছে। তার নান্দনিক পরিবেশনা ও কঠোর অনুশীলনের ফলেই এ সাফল্য এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ঐশীর এই সাফল্যে আনন্দিত কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ও পৌরসভার মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, প্রধান শিক্ষক মো. ইসাহাক আলীসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা। তারা ঐশীকে অভিনন্দন জানিয়ে খুলনা বিভাগীয় পর্যায়েও সে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে প্রথম স্থান অর্জন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন।

বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, ঐশীর এই অর্জন শুধু বিদ্যালয়ের নয়, পুরো কোটচাঁদপুরের জন্যই গর্বের। তার সাফল্য অন্য শিক্ষার্থীদেরও সাংস্কৃতিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

এখন সবার প্রত্যাশা—জেলা সেরার মুকুট পেরিয়ে খুলনা বিভাগেও শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখবে কোটচাঁদপুরের কিশোরী ঐশী দত্ত।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒