দুবাই সংযুক্ত আরব আমিরাত     শনিবার, ১০ অক্টোবর ২০২৬
LIVE
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ENGLISH

জুড়ীতে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে, ৭৭ মণ্ডপে উৎসবের অপেক্ষা

মিরাজ হোসেন
৯ ফলোয়ার
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পিএম

জুড়ীতে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে, ৭৭ মণ্ডপে উৎসবের অপেক্ষা

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে শুরু হয়েছে উৎসবের আমেজ। উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের ব্যস্ততা। মাটি, খড় ও বাঁশের কাঠামোয় কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে রূপ নিচ্ছে দেবী দুর্গার প্রতিমা। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে দিন-রাত পরিশ্রম করছেন প্রতিমা তৈরির কারিগররা।

বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, কোথাও প্রতিমার কাঠামোয় মাটির প্রলেপ দেওয়ার কাজ চলছে, আবার কোথাও চলছে রং, সাজসজ্জা ও অলংকরণের কাজ। দেবী দুর্গার পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমা তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে। তবে সূক্ষ্ম কারুকাজ ও সাজসজ্জার কাজ শেষ করতে এখনো ব্যস্ত সময় পার করছেন কারিগররা। প্রতিমা তৈরির কারিগরদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের তুলনায় এ বছর প্রতিমার চাহিদা কিছুটা বেড়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটি, জুড়ী উপজেলা শাখার আহ্বায়ক দিবাকর দাস জানান, এ বছর উপজেলার ছয়টি ইউনিয়নে মোট ৭৭টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে জায়ফরনগর ইউনিয়নে ১২টি সার্বজনীন ও একটি ব্যক্তিগত, ফুলতলা ইউনিয়নে ১১টি সার্বজনীন, গোয়ালবাড়ী ইউনিয়নে ১০টি সার্বজনীন ও একটি ব্যক্তিগত, সাগরনাল ইউনিয়নে ৯টি সার্বজনীন ও দুটি ব্যক্তিগত, পূর্বজুড়ী ইউনিয়নে ছয়টি সার্বজনীন এবং পশ্চিমজুড়ী ইউনিয়নে ২৩টি সার্বজনীন ও দুটি ব্যক্তিগত পূজামণ্ডপ রয়েছে। গত বছরের তুলনায় এবার উপজেলায় ১০টি সার্বজনীন পূজামণ্ডপ বেড়েছে।

প্রচলিত পঞ্জিকামতে, ২০২৬ সালে দেবী দুর্গার আগমন হবে ঘোড়ায় এবং বিজয়া দশমীতে তাঁর গমন হবে নৌকায়। পঞ্জিকাভেদে দেবীর আগমনের বাহন নিয়ে কিছুটা ভিন্নতা থাকলেও নৌকায় গমনের বিষয়টি উভয় পঞ্জিকাতেই উল্লেখ রয়েছে। পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে ২০২৬ সালের শারদীয় দুর্গোৎসব এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এই ধর্মীয় উৎসব।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রঘুনাথপুরে এনসিপির সম্ভাব্য প্রার্থী উচ্চশিক্ষিত তরুণ অধ্যক্ষ রুবেল হাসানের গণসংযোগ: বৈষম্যহীন ও আধুনিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিন প্রকল্পে নতুন প্রকল্প পরিচালক

আলেমদের নিজস্ব রাজনীতি গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর

বৃষ্টির পূর্বাভাস ও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা

সংকট উত্তরণে রাজস্ব সংস্কার ও ব্যয় সংকোচনের পথে সরকার

পীরগাছায় সার ডিলার নিয়োগে বিএনপির সুপারিশ ও সরকারি তালিকার মিল

জামায়াত নেতার ৭০০ অটোরিকশা: প্রমাণ চাইলেন ডিএনসিসি প্রশাসকের কাছে

পুরান ঢাকায় ১০২ বস্তা ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বাস্তব পরীক্ষা

ফিফা সভাপতি পদে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পথ প্রশস্ত

নওগাঁয় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার কর্মকর্তাদের মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক-৬

BD-24.COM | Latest Bangladesh & World News

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

জুড়ীতে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে, ৭৭ মণ্ডপে উৎসবের অপেক্ষা

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে শুরু হয়েছে উৎসবের আমেজ। উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের ব্যস্ততা। মাটি, খড় ও বাঁশের কাঠামোয় কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে রূপ নিচ্ছে দেবী দুর্গার প্রতিমা। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে দিন-রাত পরিশ্রম করছেন প্রতিমা তৈরির কারিগররা।

বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, কোথাও প্রতিমার কাঠামোয় মাটির প্রলেপ দেওয়ার কাজ চলছে, আবার কোথাও চলছে রং, সাজসজ্জা ও অলংকরণের কাজ। দেবী দুর্গার পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমা তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে। তবে সূক্ষ্ম কারুকাজ ও সাজসজ্জার কাজ শেষ করতে এখনো ব্যস্ত সময় পার করছেন কারিগররা। প্রতিমা তৈরির কারিগরদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের তুলনায় এ বছর প্রতিমার চাহিদা কিছুটা বেড়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটি, জুড়ী উপজেলা শাখার আহ্বায়ক দিবাকর দাস জানান, এ বছর উপজেলার ছয়টি ইউনিয়নে মোট ৭৭টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে জায়ফরনগর ইউনিয়নে ১২টি সার্বজনীন ও একটি ব্যক্তিগত, ফুলতলা ইউনিয়নে ১১টি সার্বজনীন, গোয়ালবাড়ী ইউনিয়নে ১০টি সার্বজনীন ও একটি ব্যক্তিগত, সাগরনাল ইউনিয়নে ৯টি সার্বজনীন ও দুটি ব্যক্তিগত, পূর্বজুড়ী ইউনিয়নে ছয়টি সার্বজনীন এবং পশ্চিমজুড়ী ইউনিয়নে ২৩টি সার্বজনীন ও দুটি ব্যক্তিগত পূজামণ্ডপ রয়েছে। গত বছরের তুলনায় এবার উপজেলায় ১০টি সার্বজনীন পূজামণ্ডপ বেড়েছে।

প্রচলিত পঞ্জিকামতে, ২০২৬ সালে দেবী দুর্গার আগমন হবে ঘোড়ায় এবং বিজয়া দশমীতে তাঁর গমন হবে নৌকায়। পঞ্জিকাভেদে দেবীর আগমনের বাহন নিয়ে কিছুটা ভিন্নতা থাকলেও নৌকায় গমনের বিষয়টি উভয় পঞ্জিকাতেই উল্লেখ রয়েছে। পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে ২০২৬ সালের শারদীয় দুর্গোৎসব এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এই ধর্মীয় উৎসব।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒