দুবাই সংযুক্ত আরব আমিরাত     শনিবার, ১০ অক্টোবর ২০২৬
LIVE
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ENGLISH

বাঙালি কমিউনিটির উত্থান কেউ আটকাতে পারবে না: হেকিম জেফরি

মিরাজ হোসেন
৯ ফলোয়ার
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পিএম

বাঙালি কমিউনিটির উত্থান কেউ আটকাতে পারবে না: হেকিম জেফরি

যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেনটেটিভস-এর বিরোধীদলীয় নেতা কংগ্রেসম্যান হেকিম জেফরি বলেছেন, যুক্তরাষ্ট্রে বাঙালি কমিউনিটির উত্থান কেউ ঠেকাতে পারবে না। ডেমোক্র্যাট জিতলে ইমিগ্র্যান্ট কমিউনিটি জেতে মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশি কমিউনিটিও জিতে এবং আমেরিকান জনগণ জিতে। আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমরা কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা পেলে আমি ভিন্ন টাইটেলে আপনাদের মাঝে আবার ফিরে আসবো। স্থানীয় সময় গত রোববার নিউইয়র্ক থেকে সম্প্রচারিত বাংলাদেশি মালিকানাধীন টেলিভিশন টাইম টিভির যুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

টাইম টিভির চেয়ারম্যান ও সিইও আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা আরও বলেন, আমরা এই কমিউনিটির সাথে কাজ করতে চাই। বাংলাদেশিরা কঠিন পরিশ্রমী, ভালো উদ্যোক্তা, ধর্মভীরু ও দেশপ্রেমিক বলে উল্লেখ করে তিনি জানান, আমি আজ, আগামীকাল ও ভবিষ্যতেও এই কমিউনিটির সাথে থাকবো। অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেন, ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটদের জিততে হবে এবং এই দল জিতলে বাংলাদেশি কমিউনিটি জিতবে। তিনি আরও বলেন, এই দল ক্ষমতায় আসলে অভিবাসীদের অধিকার রক্ষা হবে এবং আইস পুলিশের রশি টেনে ধরা হবে।

সভাপতির ভাষণে টাইম টিভির চেয়ারম্যান ও সিইও আবু তাহের বলেন, বিরোধীদলীয় নেতা হেকিম জেফরি আমাকে বলেছেন যে তিনি বাংলাদেশ সফরে যেতে চান। ৩ নভেম্বরের নির্বাচনের জরিপগুলোতে ডেমোক্র্যাটদের বিজয়ের পূর্বাভাস মিলছে উল্লেখ করে তিনি বলেন, আর ডেমোক্র্যাটরা জিতলে হেকিম জেফরিই হবেন কংগ্রেসের স্পিকার। আমরা আশা করছি, তিনি স্পিকার হিসেবেই বাংলাদেশ সফর করবেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মনজুর আহমেদ, মাহবুবুর রহমান, মঈন উদ্দীন নাসের, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, এবিএম সালেহ উদ্দীন, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, নিউইয়র্ক স্টেট সিনেটর জন লুইস, কমিউনিটি একটিভিস্ট সালেহ উদ্দীন সাল, টাইম টিভির পরিচালক মেরি জোবায়দা ও সৈয়দ খসরু।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রঘুনাথপুরে এনসিপির সম্ভাব্য প্রার্থী উচ্চশিক্ষিত তরুণ অধ্যক্ষ রুবেল হাসানের গণসংযোগ: বৈষম্যহীন ও আধুনিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিন প্রকল্পে নতুন প্রকল্প পরিচালক

আলেমদের নিজস্ব রাজনীতি গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর

বৃষ্টির পূর্বাভাস ও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা

সংকট উত্তরণে রাজস্ব সংস্কার ও ব্যয় সংকোচনের পথে সরকার

পীরগাছায় সার ডিলার নিয়োগে বিএনপির সুপারিশ ও সরকারি তালিকার মিল

জামায়াত নেতার ৭০০ অটোরিকশা: প্রমাণ চাইলেন ডিএনসিসি প্রশাসকের কাছে

পুরান ঢাকায় ১০২ বস্তা ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বাস্তব পরীক্ষা

ফিফা সভাপতি পদে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পথ প্রশস্ত

নওগাঁয় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার কর্মকর্তাদের মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক-৬

BD-24.COM | Latest Bangladesh & World News

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বাঙালি কমিউনিটির উত্থান কেউ আটকাতে পারবে না: হেকিম জেফরি

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেনটেটিভস-এর বিরোধীদলীয় নেতা কংগ্রেসম্যান হেকিম জেফরি বলেছেন, যুক্তরাষ্ট্রে বাঙালি কমিউনিটির উত্থান কেউ ঠেকাতে পারবে না। ডেমোক্র্যাট জিতলে ইমিগ্র্যান্ট কমিউনিটি জেতে মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশি কমিউনিটিও জিতে এবং আমেরিকান জনগণ জিতে। আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমরা কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা পেলে আমি ভিন্ন টাইটেলে আপনাদের মাঝে আবার ফিরে আসবো। স্থানীয় সময় গত রোববার নিউইয়র্ক থেকে সম্প্রচারিত বাংলাদেশি মালিকানাধীন টেলিভিশন টাইম টিভির যুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

টাইম টিভির চেয়ারম্যান ও সিইও আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা আরও বলেন, আমরা এই কমিউনিটির সাথে কাজ করতে চাই। বাংলাদেশিরা কঠিন পরিশ্রমী, ভালো উদ্যোক্তা, ধর্মভীরু ও দেশপ্রেমিক বলে উল্লেখ করে তিনি জানান, আমি আজ, আগামীকাল ও ভবিষ্যতেও এই কমিউনিটির সাথে থাকবো। অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেন, ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটদের জিততে হবে এবং এই দল জিতলে বাংলাদেশি কমিউনিটি জিতবে। তিনি আরও বলেন, এই দল ক্ষমতায় আসলে অভিবাসীদের অধিকার রক্ষা হবে এবং আইস পুলিশের রশি টেনে ধরা হবে।

সভাপতির ভাষণে টাইম টিভির চেয়ারম্যান ও সিইও আবু তাহের বলেন, বিরোধীদলীয় নেতা হেকিম জেফরি আমাকে বলেছেন যে তিনি বাংলাদেশ সফরে যেতে চান। ৩ নভেম্বরের নির্বাচনের জরিপগুলোতে ডেমোক্র্যাটদের বিজয়ের পূর্বাভাস মিলছে উল্লেখ করে তিনি বলেন, আর ডেমোক্র্যাটরা জিতলে হেকিম জেফরিই হবেন কংগ্রেসের স্পিকার। আমরা আশা করছি, তিনি স্পিকার হিসেবেই বাংলাদেশ সফর করবেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মনজুর আহমেদ, মাহবুবুর রহমান, মঈন উদ্দীন নাসের, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, এবিএম সালেহ উদ্দীন, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, নিউইয়র্ক স্টেট সিনেটর জন লুইস, কমিউনিটি একটিভিস্ট সালেহ উদ্দীন সাল, টাইম টিভির পরিচালক মেরি জোবায়দা ও সৈয়দ খসরু।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒