দুবাই সংযুক্ত আরব আমিরাত     শনিবার, ১০ অক্টোবর ২০২৬
LIVE
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ENGLISH

মালদ্বীপের সবুজায়নে যুক্ত হচ্ছে বাংলাদেশি বীজ ও চারা

মিরাজ হোসেন
৯ ফলোয়ার
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ এএম

মালদ্বীপের সবুজায়নে যুক্ত হচ্ছে বাংলাদেশি বীজ ও চারা

মালদ্বীপের ৫ মিলিয়ন বৃক্ষরোপণ কর্মসূচিতে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশি বিভিন্ন উদ্ভিদ প্রজাতি। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজায়নে সহযোগিতা জোরদারের অংশ হিসেবে বাংলাদেশ হাইকমিশন ৯ প্রজাতির ২১ হাজার ৩৬০টি বীজ ও চারা উৎপাদন সরঞ্জাম হস্তান্তর করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) মিয়ানজ ইন্টারন্যাশনাল কলেজের স্কুল অব এগ্রিকালচার বিভাগের কাছে এই বীজ ও সরঞ্জামগুলো দেওয়া হয়। এই উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন ও মিয়ানজ কলেজের মধ্যে একটি সমঝোতা স্মারকও সই হয়েছে।

চুক্তি অনুযায়ী, মালদ্বীপের মাটি ও জলবায়ুতে এসব বীজের অঙ্কুরোদ্গম, বৃদ্ধি ও অভিযোজনক্ষমতা পরীক্ষা করা হবে। সফল প্রজাতিগুলোর চারা উৎপাদন করে পরবর্তী সময়ে দেশটির বিভিন্ন বৃক্ষরোপণ কর্মসূচিতে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এই বীজগুলোর মধ্যে রয়েছে পেয়ারা, আকাশমণি, কৃষ্ণচূড়া, নিম, গগন শিরীষ, বকুল, ইপিল-ইপিল, অর্জুন ও বহেরা। মিয়ানজ কলেজ এসব বীজের চাষ, পরিচর্যা ও বৃদ্ধির তথ্য সংরক্ষণের পাশাপাশি গবেষণা পরিচালনা করবে।

অনুষ্ঠানে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, এটি শুধু বীজ হস্তান্তরের উদ্যোগ নয়, বরং পরিবেশ, কৃষি গবেষণা ও জলবায়ু সহনশীলতায় বাংলাদেশ-মালদ্বীপ সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দুই দেশের জন্য সবুজায়নে এ ধরনের যৌথ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিয়ানজ কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আহমেদ মুত্তাকী বলেন, বাংলাদেশি বীজ মালদ্বীপের মাটিতে সফলভাবে বেড়ে উঠলে তা দুই দেশের বন্ধুত্ব ও পরিবেশগত সহযোগিতার জীবন্ত প্রতীক হতে পারে।

বাংলাদেশের বীজ থেকে উৎপাদিত গাছগুলোকে প্রতীকীভাবে তারেক জিয়া ট্রি নামে পরিচিত করার প্রস্তাবও দেন তিনি। বাংলাদেশের এ উদ্যোগটি মালদ্বীপ সরকারের চলমান ৫ মিলিয়ন বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। সরকারি তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এই কর্মসূচিতে ৫.৮ মিলিয়নের বেশি গাছের প্রতিশ্রুতি পাওয়া গেছে এবং ১.৮ মিলিয়নের বেশি গাছ রোপণ করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশন ও মিয়ানজ কলেজের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রঘুনাথপুরে এনসিপির সম্ভাব্য প্রার্থী উচ্চশিক্ষিত তরুণ অধ্যক্ষ রুবেল হাসানের গণসংযোগ: বৈষম্যহীন ও আধুনিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিন প্রকল্পে নতুন প্রকল্প পরিচালক

আলেমদের নিজস্ব রাজনীতি গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর

বৃষ্টির পূর্বাভাস ও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা

সংকট উত্তরণে রাজস্ব সংস্কার ও ব্যয় সংকোচনের পথে সরকার

পীরগাছায় সার ডিলার নিয়োগে বিএনপির সুপারিশ ও সরকারি তালিকার মিল

জামায়াত নেতার ৭০০ অটোরিকশা: প্রমাণ চাইলেন ডিএনসিসি প্রশাসকের কাছে

পুরান ঢাকায় ১০২ বস্তা ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বাস্তব পরীক্ষা

ফিফা সভাপতি পদে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পথ প্রশস্ত

নওগাঁয় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার কর্মকর্তাদের মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক-৬

BD-24.COM | Latest Bangladesh & World News

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মালদ্বীপের সবুজায়নে যুক্ত হচ্ছে বাংলাদেশি বীজ ও চারা

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মালদ্বীপের ৫ মিলিয়ন বৃক্ষরোপণ কর্মসূচিতে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশি বিভিন্ন উদ্ভিদ প্রজাতি। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজায়নে সহযোগিতা জোরদারের অংশ হিসেবে বাংলাদেশ হাইকমিশন ৯ প্রজাতির ২১ হাজার ৩৬০টি বীজ ও চারা উৎপাদন সরঞ্জাম হস্তান্তর করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) মিয়ানজ ইন্টারন্যাশনাল কলেজের স্কুল অব এগ্রিকালচার বিভাগের কাছে এই বীজ ও সরঞ্জামগুলো দেওয়া হয়। এই উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন ও মিয়ানজ কলেজের মধ্যে একটি সমঝোতা স্মারকও সই হয়েছে।

চুক্তি অনুযায়ী, মালদ্বীপের মাটি ও জলবায়ুতে এসব বীজের অঙ্কুরোদ্গম, বৃদ্ধি ও অভিযোজনক্ষমতা পরীক্ষা করা হবে। সফল প্রজাতিগুলোর চারা উৎপাদন করে পরবর্তী সময়ে দেশটির বিভিন্ন বৃক্ষরোপণ কর্মসূচিতে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এই বীজগুলোর মধ্যে রয়েছে পেয়ারা, আকাশমণি, কৃষ্ণচূড়া, নিম, গগন শিরীষ, বকুল, ইপিল-ইপিল, অর্জুন ও বহেরা। মিয়ানজ কলেজ এসব বীজের চাষ, পরিচর্যা ও বৃদ্ধির তথ্য সংরক্ষণের পাশাপাশি গবেষণা পরিচালনা করবে।

অনুষ্ঠানে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, এটি শুধু বীজ হস্তান্তরের উদ্যোগ নয়, বরং পরিবেশ, কৃষি গবেষণা ও জলবায়ু সহনশীলতায় বাংলাদেশ-মালদ্বীপ সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দুই দেশের জন্য সবুজায়নে এ ধরনের যৌথ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিয়ানজ কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আহমেদ মুত্তাকী বলেন, বাংলাদেশি বীজ মালদ্বীপের মাটিতে সফলভাবে বেড়ে উঠলে তা দুই দেশের বন্ধুত্ব ও পরিবেশগত সহযোগিতার জীবন্ত প্রতীক হতে পারে।

বাংলাদেশের বীজ থেকে উৎপাদিত গাছগুলোকে প্রতীকীভাবে তারেক জিয়া ট্রি নামে পরিচিত করার প্রস্তাবও দেন তিনি। বাংলাদেশের এ উদ্যোগটি মালদ্বীপ সরকারের চলমান ৫ মিলিয়ন বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। সরকারি তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এই কর্মসূচিতে ৫.৮ মিলিয়নের বেশি গাছের প্রতিশ্রুতি পাওয়া গেছে এবং ১.৮ মিলিয়নের বেশি গাছ রোপণ করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশন ও মিয়ানজ কলেজের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒