দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পিএম

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বুধবার বিকেলে রাজধানীর মগবাজারেছবি: প্রথম আলো

নির্বাচন কমিশনের ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক রূপরেখা থেকে সরকারের আপত্তির মুখে সরে আসার ঘটনার তীব্র সমালোচনা করেছে জামায়াতে ইসলামী। দলটির আশঙ্কা, প্রশাসনিক নানা অজুহাত দেখিয়ে স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত করার একটি পরিকল্পিত প্রবণতা তৈরি করা হচ্ছে।

আজ বুধবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, অনির্বাচিত প্রশাসকদের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠান পরিচালনার মেয়াদ দীর্ঘায়িত হলে জনগণের ভোটাধিকার ও স্থানীয় গণতন্ত্র আরও পিছিয়ে যাবে।

সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার জানান, গত ১৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপে সম্পন্ন করার একটি প্রাথমিক রূপরেখা ঘোষণা করেছিল। কিন্তু মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রকাশ্যে আপত্তি জানানোর পর ইসি তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হয়, যা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য ঘোষণার ব্যাপারে ইসির সুপারিশটি সংবিধানবিরোধী ও বৈষম্যমূলক। তিনি অভিযোগ করেন, সরকার হয়তো একদলীয়ভাবে নিজেদের লোকদের বিজয়ী করতে নির্বাচনী আইন পরিবর্তনের অপকৌশল নিয়েছে, যা মাগুরার স্টাইলে নির্বাচনের প্লট তৈরির শামিল।

সংবাদ সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে আট দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেওয়া, দ্রুত চূড়ান্ত নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করা, এমপিওভুক্ত শিক্ষকদের অযোগ্য ঘোষণার সিদ্ধান্ত বাতিল করা এবং বর্তমানে নিয়োজিত প্রশাসকদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং এ এইচ এম হামিদুর রহমান আযাদসহ অন্য নেতৃবৃন্দ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

ঢাকা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের ব্যয় বাড়ল ৬১ কোটি টাকা

ককটেল বিস্ফোরণের ঘটনা আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুরে চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নির্বাচন কমিশনের ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক রূপরেখা থেকে সরকারের আপত্তির মুখে সরে আসার ঘটনার তীব্র সমালোচনা করেছে জামায়াতে ইসলামী। দলটির আশঙ্কা, প্রশাসনিক নানা অজুহাত দেখিয়ে স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত করার একটি পরিকল্পিত প্রবণতা তৈরি করা হচ্ছে।

আজ বুধবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, অনির্বাচিত প্রশাসকদের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠান পরিচালনার মেয়াদ দীর্ঘায়িত হলে জনগণের ভোটাধিকার ও স্থানীয় গণতন্ত্র আরও পিছিয়ে যাবে।

সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার জানান, গত ১৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপে সম্পন্ন করার একটি প্রাথমিক রূপরেখা ঘোষণা করেছিল। কিন্তু মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রকাশ্যে আপত্তি জানানোর পর ইসি তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হয়, যা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য ঘোষণার ব্যাপারে ইসির সুপারিশটি সংবিধানবিরোধী ও বৈষম্যমূলক। তিনি অভিযোগ করেন, সরকার হয়তো একদলীয়ভাবে নিজেদের লোকদের বিজয়ী করতে নির্বাচনী আইন পরিবর্তনের অপকৌশল নিয়েছে, যা মাগুরার স্টাইলে নির্বাচনের প্লট তৈরির শামিল।

সংবাদ সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে আট দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেওয়া, দ্রুত চূড়ান্ত নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করা, এমপিওভুক্ত শিক্ষকদের অযোগ্য ঘোষণার সিদ্ধান্ত বাতিল করা এবং বর্তমানে নিয়োজিত প্রশাসকদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং এ এইচ এম হামিদুর রহমান আযাদসহ অন্য নেতৃবৃন্দ।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒