দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

বেশি সার সরবরাহের দাবি কৃষি মন্ত্রণালয়ের, তবুও সংকটের অভিযোগ

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম

বেশি সার সরবরাহের দাবি কৃষি মন্ত্রণালয়ের, তবুও সংকটের অভিযোগ
আজ বুধবার জাতীয় সংসদ ভবনে কৃষি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়ছবি: সংসদ সচিবালয়ের সৌজন্যে

বিগত বছরগুলোর তুলনায় চলতি বছর কৃষক পর্যায়ে বেশি সার সরবরাহ করা হয়েছে বলে কৃষি মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে জানিয়েছে। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কৃষি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এই তথ্য তুলে ধরা হয়।

মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি অর্থবছরে ৫৮ লাখ ৫০০ টন সারের চাহিদার বিপরীতে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ১২ লাখ ১৯ হাজার টন সার বিতরণ করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি মিলিয়ে মোট ১২ লাখ ৫৭ হাজার ৯০০ টন সার মজুত রয়েছে, যা গত অর্থবছরের তুলনায় বেশি।

মন্ত্রণালয় সার মজুত ও সরবরাহের ইতিবাচক চিত্র তুলে ধরলেও বৈঠকে অনেক সদস্য সারের সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কমিটির অন্তত তিন সদস্য অভিযোগ করেন, তাঁদের নির্বাচনী এলাকায় কৃষকরা ন্যায্যমূল্যে সার পাচ্ছেন না।

বৈঠকে কমিটির সভাপতি শাহাদাত হোসেন সেলিম জানান, সার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে এবং মন্ত্রণালয় ঘাটতির কথা অস্বীকার করেছে। তবে নওগাঁ ও রাজশাহীর মতো কিছু এলাকায় সংকট থাকার কথা স্বীকার করে তিনি পালিয়ে যাওয়া ডিলারদের শূন্যস্থান পূরণ ও মনিটরিং বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ জানান, ডিলার নিয়োগে স্বচ্ছতা আনতে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা–২০২৬’ জারি করা হয়েছে। এছাড়া বৈঠকে ফুল গবেষণা কেন্দ্র স্থাপন, সৌরবিদ্যুৎ ব্যবহার ও কৃষকদের বিদেশে প্রশিক্ষণে পাঠানোর মতো বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

ঢাকা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের ব্যয় বাড়ল ৬১ কোটি টাকা

ককটেল বিস্ফোরণের ঘটনা আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুরে চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বেশি সার সরবরাহের দাবি কৃষি মন্ত্রণালয়ের, তবুও সংকটের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিগত বছরগুলোর তুলনায় চলতি বছর কৃষক পর্যায়ে বেশি সার সরবরাহ করা হয়েছে বলে কৃষি মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে জানিয়েছে। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কৃষি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এই তথ্য তুলে ধরা হয়।

মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি অর্থবছরে ৫৮ লাখ ৫০০ টন সারের চাহিদার বিপরীতে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ১২ লাখ ১৯ হাজার টন সার বিতরণ করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি মিলিয়ে মোট ১২ লাখ ৫৭ হাজার ৯০০ টন সার মজুত রয়েছে, যা গত অর্থবছরের তুলনায় বেশি।

মন্ত্রণালয় সার মজুত ও সরবরাহের ইতিবাচক চিত্র তুলে ধরলেও বৈঠকে অনেক সদস্য সারের সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কমিটির অন্তত তিন সদস্য অভিযোগ করেন, তাঁদের নির্বাচনী এলাকায় কৃষকরা ন্যায্যমূল্যে সার পাচ্ছেন না।

বৈঠকে কমিটির সভাপতি শাহাদাত হোসেন সেলিম জানান, সার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে এবং মন্ত্রণালয় ঘাটতির কথা অস্বীকার করেছে। তবে নওগাঁ ও রাজশাহীর মতো কিছু এলাকায় সংকট থাকার কথা স্বীকার করে তিনি পালিয়ে যাওয়া ডিলারদের শূন্যস্থান পূরণ ও মনিটরিং বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ জানান, ডিলার নিয়োগে স্বচ্ছতা আনতে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা–২০২৬’ জারি করা হয়েছে। এছাড়া বৈঠকে ফুল গবেষণা কেন্দ্র স্থাপন, সৌরবিদ্যুৎ ব্যবহার ও কৃষকদের বিদেশে প্রশিক্ষণে পাঠানোর মতো বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒