দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের স্বাধীনতাযুদ্ধের স্মৃতি

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পিএম

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের স্বাধীনতাযুদ্ধের স্মৃতি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানফাইল ছবি

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সেই সঙ্গে তাঁর ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও পাঠ্যপুস্তকে যুক্ত করা হবে। এনসিসিসি-এর চূড়ান্ত অনুমোদনের পর ২০২৭ শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ বইয়ে এই নতুন অধ্যায়টি স্থান পাচ্ছে।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা জানিয়েছেন, সরকারের লক্ষ্য হলো মুক্তিযুদ্ধের ইতিহাসে যার যতটুকু অবদান, তা নিরপেক্ষভাবে পাঠ্যবইয়ে তুলে ধরা। শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা মনে করছেন, এই নিবন্ধ অন্তর্ভুক্তির ফলে শিক্ষার্থীরা চট্টগ্রাম থেকে ভেসে আসা ঐতিহাসিক ‘উই রিভোল্ট’ ও কালুরঘাটের স্বাধীনতার ঘোষণার চাক্ষুষ স্মৃতি সম্পর্কে বস্তুনিষ্ঠ ধারণা পাবে।

গত ২৪ আগস্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাঠ্যপুস্তকের গদ্যের লেখক পরিচিতিতে জিয়াউর রহমানকে মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি এবং বীর উত্তম হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা এ কে ফজলুল হক, মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দীন আহমদের মতো নেতাদের অবদানের কথাও স্বীকৃতি দেওয়া হয়েছে।

নিবন্ধটিতে ১৯৭১ সালের ২৬ মার্চ রাতের প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণার প্রেক্ষাপট, চট্টগ্রামের সশস্ত্র বিদ্রোহ এবং কালুরঘাট বেতারকেন্দ্র থেকে ঘোষণার বিস্তারিত বর্ণনা রয়েছে। জিয়াউর রহমান তাঁর লেখায় পটিয়ার পাহাড়ে প্রথম মুক্তাঞ্চল গঠন এবং পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখসমরের স্মৃতিচারণ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা করছেন, এই উদ্যোগের ফলে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের সত্য ও বস্তুনিষ্ঠ ইতিহাস জানার সুযোগ পাবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

ঢাকা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের ব্যয় বাড়ল ৬১ কোটি টাকা

ককটেল বিস্ফোরণের ঘটনা আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুরে চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের স্বাধীনতাযুদ্ধের স্মৃতি

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সেই সঙ্গে তাঁর ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও পাঠ্যপুস্তকে যুক্ত করা হবে। এনসিসিসি-এর চূড়ান্ত অনুমোদনের পর ২০২৭ শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ বইয়ে এই নতুন অধ্যায়টি স্থান পাচ্ছে।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা জানিয়েছেন, সরকারের লক্ষ্য হলো মুক্তিযুদ্ধের ইতিহাসে যার যতটুকু অবদান, তা নিরপেক্ষভাবে পাঠ্যবইয়ে তুলে ধরা। শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা মনে করছেন, এই নিবন্ধ অন্তর্ভুক্তির ফলে শিক্ষার্থীরা চট্টগ্রাম থেকে ভেসে আসা ঐতিহাসিক ‘উই রিভোল্ট’ ও কালুরঘাটের স্বাধীনতার ঘোষণার চাক্ষুষ স্মৃতি সম্পর্কে বস্তুনিষ্ঠ ধারণা পাবে।

গত ২৪ আগস্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাঠ্যপুস্তকের গদ্যের লেখক পরিচিতিতে জিয়াউর রহমানকে মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি এবং বীর উত্তম হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা এ কে ফজলুল হক, মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দীন আহমদের মতো নেতাদের অবদানের কথাও স্বীকৃতি দেওয়া হয়েছে।

নিবন্ধটিতে ১৯৭১ সালের ২৬ মার্চ রাতের প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণার প্রেক্ষাপট, চট্টগ্রামের সশস্ত্র বিদ্রোহ এবং কালুরঘাট বেতারকেন্দ্র থেকে ঘোষণার বিস্তারিত বর্ণনা রয়েছে। জিয়াউর রহমান তাঁর লেখায় পটিয়ার পাহাড়ে প্রথম মুক্তাঞ্চল গঠন এবং পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখসমরের স্মৃতিচারণ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা করছেন, এই উদ্যোগের ফলে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের সত্য ও বস্তুনিষ্ঠ ইতিহাস জানার সুযোগ পাবে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒