দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

নওগাঁয় ভূয়া প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার অভিযোগে আটক-১ মুসলেকা দিয়ে ছাড়

মোঃ সাইফুল ইসলাম
জেলা প্রতিনিধি নওগাঁ , ১ ফলোয়ার
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম

নওগাঁয় ভূয়া প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার অভিযোগে আটক-১ মুসলেকা দিয়ে ছাড়

নওগাঁর মহাদেবপুরে ভূয়া প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার অভিযোগে আটক নারী জনি আক্তার (২৯) মুসলেকা দিয়ে ছাড় পেয়েছেন। শুক্রবার সন্ধ্যায় তাকে আটকের পর রাত সাড়ে ১০ টার দিকে ছাড়া পেলেন অভিযুক্ত ওই নারী। এ সময় আগামী ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লিখিত আপোষনামায় স্বাক্ষর করেছেন তিনি। লিখিত আপোষনামা সূত্রে জানা যায়, অভিযুক্ত জনি আক্তার বিভিন্ন সময়ে ভুক্তভোগীদের কাছে থেকে ৭৬ হাজার ৪০০ টাকা নেন। পরে তিনি তাদের ভাতার কার্ড করে দিতে না পারায় আগামী ১৫ দিনের মধ্যে ভুক্তভোগীদের টাকা তাদের ফেরত দিবেন। তাদের কাছে থেকে নেওয়া টাকা ফেরত না দিলে ভুক্তভোগীরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। মুসলেকা দেওয়া নারী জনি আক্তার উপজেলার ভীমপুর উত্তরপাড়া গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী। উল্লেখ্য যে, জনি আক্তার উপজেলার ভীমপুর গ্রামের মোট ১৩ জনের কাছ থেকে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে ৭৮ হাজার ৮০০ টাকা নেন। তাদের কার্ড করে দিতে ব্যর্থ হলে সবার টাকা ফেরত দেওয়া হবে বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত ১৬ আগস্ট ভুক্তভোগীদেরকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কথা বলে ডেকে নেওয়া হলেও সেখানে নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান তিনি। পরে গত ২০ আগস্ট দুপুর ১২টার দিকে ভুক্তভোগীরা তার বাড়িতে গিয়ে টাকা ফেরত চান। পরে তাদের মধ্যে তিনজনকে ভূয়া প্রতিবন্ধী কার্ড দেন। একপর্যায়ে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিলে সে তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং টাকা ফেরত দেবেন না বলে জানিয়ে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেন। এ ঘটনায় তহমিনা ও রেনুকা বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মহাদেবপুর থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ করলে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে জনি আক্তার জুঁইকে আটক করে থানা পুলিশ। এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে অভিযুক্ত জনি আক্তার বলেন, আমার দেবরের সাথে আমাদের পারিবারিক দ্বন্দ্ব চলছে সে কারণে সে চক্রান্ত করে ওই মেয়েদের দিয়ে আমাকে ফাঁসিয়েছে। তিনি কারো কাছে টাকা নেননি দাবি করেন। বক্তব্য নেওয়ার পর তিনি সাংবাদিকের মোবাইল ফোনে কল দিয়ে এ বিষয়ে সংবাদ প্রকাশ করলে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দিয়ে বলেন আমিও দল করি। জানতে চাইলে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, আটকের পর ভুক্তভোগীদের সাথে বসে সে আগামী ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর উপস্থিত স্বাক্ষীদের সামনে লিখিত আপোষনামায় স্বাক্ষর করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় ভূয়া প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার অভিযোগে আটক-১ মুসলেকা দিয়ে ছাড়

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁর মহাদেবপুরে ভূয়া প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার অভিযোগে আটক নারী জনি আক্তার (২৯) মুসলেকা দিয়ে ছাড় পেয়েছেন। শুক্রবার সন্ধ্যায় তাকে আটকের পর রাত সাড়ে ১০ টার দিকে ছাড়া পেলেন অভিযুক্ত ওই নারী। এ সময় আগামী ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লিখিত আপোষনামায় স্বাক্ষর করেছেন তিনি। লিখিত আপোষনামা সূত্রে জানা যায়, অভিযুক্ত জনি আক্তার বিভিন্ন সময়ে ভুক্তভোগীদের কাছে থেকে ৭৬ হাজার ৪০০ টাকা নেন। পরে তিনি তাদের ভাতার কার্ড করে দিতে না পারায় আগামী ১৫ দিনের মধ্যে ভুক্তভোগীদের টাকা তাদের ফেরত দিবেন। তাদের কাছে থেকে নেওয়া টাকা ফেরত না দিলে ভুক্তভোগীরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। মুসলেকা দেওয়া নারী জনি আক্তার উপজেলার ভীমপুর উত্তরপাড়া গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী। উল্লেখ্য যে, জনি আক্তার উপজেলার ভীমপুর গ্রামের মোট ১৩ জনের কাছ থেকে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে ৭৮ হাজার ৮০০ টাকা নেন। তাদের কার্ড করে দিতে ব্যর্থ হলে সবার টাকা ফেরত দেওয়া হবে বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত ১৬ আগস্ট ভুক্তভোগীদেরকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কথা বলে ডেকে নেওয়া হলেও সেখানে নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান তিনি। পরে গত ২০ আগস্ট দুপুর ১২টার দিকে ভুক্তভোগীরা তার বাড়িতে গিয়ে টাকা ফেরত চান। পরে তাদের মধ্যে তিনজনকে ভূয়া প্রতিবন্ধী কার্ড দেন। একপর্যায়ে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিলে সে তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং টাকা ফেরত দেবেন না বলে জানিয়ে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেন। এ ঘটনায় তহমিনা ও রেনুকা বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মহাদেবপুর থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ করলে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে জনি আক্তার জুঁইকে আটক করে থানা পুলিশ। এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে অভিযুক্ত জনি আক্তার বলেন, আমার দেবরের সাথে আমাদের পারিবারিক দ্বন্দ্ব চলছে সে কারণে সে চক্রান্ত করে ওই মেয়েদের দিয়ে আমাকে ফাঁসিয়েছে। তিনি কারো কাছে টাকা নেননি দাবি করেন। বক্তব্য নেওয়ার পর তিনি সাংবাদিকের মোবাইল ফোনে কল দিয়ে এ বিষয়ে সংবাদ প্রকাশ করলে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দিয়ে বলেন আমিও দল করি। জানতে চাইলে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, আটকের পর ভুক্তভোগীদের সাথে বসে সে আগামী ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর উপস্থিত স্বাক্ষীদের সামনে লিখিত আপোষনামায় স্বাক্ষর করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒