দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

এসআরবি বিল: সংসদীয় কমিটিতে বিরোধী দলের ৮ ভিন্নমত

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ এএম

এসআরবি বিল: সংসদীয় কমিটিতে বিরোধী দলের ৮ ভিন্নমত
স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির চতুর্থ বৈঠক আজ অনুষ্ঠিত হয়ছবি: সংসদ সচিবালয়ের সৌজন্যে

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে ৮টি বিষয়ে ভিন্নমত বা নোট অব ডিসেন্ট দিয়েছেন বিরোধী দলের সদস্যরা। র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে নতুন এই বিশেষায়িত ইউনিট গঠনে সম্প্রতি সংসদে বিলটি আনা হয়। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে বিলটির পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।

বৈঠক শেষে কমিটির সদস্য ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল বাতেন জানান, র‍্যাব বিলুপ্তির অঙ্গীকার থাকলেও নতুন বিলে শুধু নাম বদলে হুবহু একই কাঠামো রাখা হয়েছে। এ কারণে তাঁরা বিলের ৭-৮টি বিষয়ে লিখিতভাবে ভিন্নমত দিয়েছেন। বিরোধী দলের পক্ষ থেকে বিলটি দ্রুত পাস না করে অংশীজনদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে।

ভিন্নমতের বিষয়ে বিরোধী দল জানিয়েছে, বিলে প্রস্তাবিত ‘অভিযোগ প্রতিকার কমিটি’র প্রধান ও সদস্যসচিব এসআরবি কর্মকর্তা হওয়ায় তদন্তে স্বার্থের সংঘাত হতে পারে। এর পরিবর্তে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে সভাপতি করে এই কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন তাঁরা। এছাড়া বেসামরিক ব্যক্তিদের আটক রাখার স্থান ও সময়ের বিষয়ে স্পষ্টীকরণ এবং ক্যাম্প ও হাজতখানার অবস্থান গেজেটে প্রকাশের দাবি জানানো হয়েছে।

সংসদীয় কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে অতীতে র‍্যাবের অপব্যবহারের কথা স্বীকার করা হলেও, পুরো বাহিনী বিলুপ্ত না করে এর দক্ষ জনবল ও সরঞ্জামকে কাজে লাগানোর সুপারিশ করা হয়। একই সঙ্গে বাহিনীর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

এসআরবি বিল: সংসদীয় কমিটিতে বিরোধী দলের ৮ ভিন্নমত

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে ৮টি বিষয়ে ভিন্নমত বা নোট অব ডিসেন্ট দিয়েছেন বিরোধী দলের সদস্যরা। র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে নতুন এই বিশেষায়িত ইউনিট গঠনে সম্প্রতি সংসদে বিলটি আনা হয়। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে বিলটির পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।

বৈঠক শেষে কমিটির সদস্য ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল বাতেন জানান, র‍্যাব বিলুপ্তির অঙ্গীকার থাকলেও নতুন বিলে শুধু নাম বদলে হুবহু একই কাঠামো রাখা হয়েছে। এ কারণে তাঁরা বিলের ৭-৮টি বিষয়ে লিখিতভাবে ভিন্নমত দিয়েছেন। বিরোধী দলের পক্ষ থেকে বিলটি দ্রুত পাস না করে অংশীজনদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে।

ভিন্নমতের বিষয়ে বিরোধী দল জানিয়েছে, বিলে প্রস্তাবিত ‘অভিযোগ প্রতিকার কমিটি’র প্রধান ও সদস্যসচিব এসআরবি কর্মকর্তা হওয়ায় তদন্তে স্বার্থের সংঘাত হতে পারে। এর পরিবর্তে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে সভাপতি করে এই কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন তাঁরা। এছাড়া বেসামরিক ব্যক্তিদের আটক রাখার স্থান ও সময়ের বিষয়ে স্পষ্টীকরণ এবং ক্যাম্প ও হাজতখানার অবস্থান গেজেটে প্রকাশের দাবি জানানো হয়েছে।

সংসদীয় কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে অতীতে র‍্যাবের অপব্যবহারের কথা স্বীকার করা হলেও, পুরো বাহিনী বিলুপ্ত না করে এর দক্ষ জনবল ও সরঞ্জামকে কাজে লাগানোর সুপারিশ করা হয়। একই সঙ্গে বাহিনীর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒