দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

গণমাধ্যম অতীতের চেয়ে বেশি স্বাধীন, দাবি তথ্য প্রতিমন্ত্রীর

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পিএম

গণমাধ্যম অতীতের চেয়ে বেশি স্বাধীন, দাবি তথ্য প্রতিমন্ত্রীর
তথ্য প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীছবি: মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া

গণমাধ্যম বর্তমানে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। বুধবার জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও দাবি করেন, সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতা ও বাক্‌স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করছে না।

বিভিন্ন গণমাধ্যম থেকে সংবাদ সরিয়ে ফেলা এবং সাইবার হামলার বিষয়ে সংসদ সদস্যের উদ্বেগের প্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, কোনো সংবাদ পরিবেশন করার পর তা ভুল মনে হলে গণমাধ্যম নিজেরাই তা সরিয়ে নিতে পারে। এতে সরকারের কোনো নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপ নেই। তিনি আরও যোগ করেন, সংবাদমাধ্যম কোন নিউজ প্রকাশ করবে বা করবে না, তা সম্পূর্ণ তাদের নিজস্ব বিষয়।

সাংবাদিকদের রাজনৈতিক আদর্শের বিষয়ে সুলতানা জেসমিনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের নিজস্ব রাজনৈতিক দর্শন থাকতে পারে, তবে পেশাগত ক্ষেত্রে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য ও মিথ্যা সংবাদ রোধে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।

সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান ১৫২তম। এছাড়া বর্তমানে দেশে অনুমোদিত ৫৬টি বেসরকারি টেলিভিশনের মধ্যে ৩৯টি এবং ২৮টি এফএম রেডিওর মধ্যে ২১টি সম্প্রচারে রয়েছে। দেশে নিবন্ধিত পত্রপত্রিকার সংখ্যা ৩ হাজার ৩৯৩টি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

গণমাধ্যম অতীতের চেয়ে বেশি স্বাধীন, দাবি তথ্য প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গণমাধ্যম বর্তমানে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। বুধবার জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও দাবি করেন, সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতা ও বাক্‌স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করছে না।

বিভিন্ন গণমাধ্যম থেকে সংবাদ সরিয়ে ফেলা এবং সাইবার হামলার বিষয়ে সংসদ সদস্যের উদ্বেগের প্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, কোনো সংবাদ পরিবেশন করার পর তা ভুল মনে হলে গণমাধ্যম নিজেরাই তা সরিয়ে নিতে পারে। এতে সরকারের কোনো নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপ নেই। তিনি আরও যোগ করেন, সংবাদমাধ্যম কোন নিউজ প্রকাশ করবে বা করবে না, তা সম্পূর্ণ তাদের নিজস্ব বিষয়।

সাংবাদিকদের রাজনৈতিক আদর্শের বিষয়ে সুলতানা জেসমিনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের নিজস্ব রাজনৈতিক দর্শন থাকতে পারে, তবে পেশাগত ক্ষেত্রে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য ও মিথ্যা সংবাদ রোধে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।

সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান ১৫২তম। এছাড়া বর্তমানে দেশে অনুমোদিত ৫৬টি বেসরকারি টেলিভিশনের মধ্যে ৩৯টি এবং ২৮টি এফএম রেডিওর মধ্যে ২১টি সম্প্রচারে রয়েছে। দেশে নিবন্ধিত পত্রপত্রিকার সংখ্যা ৩ হাজার ৩৯৩টি।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒