দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

তেতুলিয়ায় করতোয়া নদীর তীব্র ভাঙ্গনো ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন

মোঃ রাকিব হাসান
জেলা প্রতিনিধি পঞ্চগড়, ৬ ফলোয়ার
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৭:২৯ পিএম

তেতুলিয়ায় করতোয়া নদীর তীব্র ভাঙ্গনো ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন
তেতুলিয়ায় করতোয়া নদীর তীব্র ভাঙ্গনো ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদীর তীব্র ভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শাহিন। এ সময় তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং ভাঙন রোধে চলমান কার্যক্রম তদারকি করেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সরেজমিনে উপজেলার করতোয়া নদীর বড় ব্রিজের নিচে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় নদীর তীব্র ভাঙন পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ভাঙন রোধে দ্রুত জিও ব্যাগ ফেলার কাজ তদারকি করা হয়।

নদীভাঙনের কারণে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, নদীর তীব্র স্রোতে প্রতিনিয়ত নদীর পাড় ভেঙে যাচ্ছে। এতে বসতবাড়ি, আবাদি জমি ও স্থানীয় যোগাযোগব্যবস্থা হুমকির মুখে পড়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভাঙন আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা করছেন তারা।

পরিদর্শনকালে মোঃ রেজাউল করিম শাহিন নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে স্থায়ী বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

তিনি বলেন, করতোয়া নদীর ভাঙন রোধে সাময়িক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে। নদীভাঙনে যাতে আর কোনো পরিবার ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি পর্যায়ক্রমে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তিনি।

এ সময় তেঁতুলিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ জাকির হোসেন, ৭নং দেবনগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাসুদ রানা, ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ বাবুল হোসেনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

তেতুলিয়ায় করতোয়া নদীর তীব্র ভাঙ্গনো ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদীর তীব্র ভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শাহিন। এ সময় তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং ভাঙন রোধে চলমান কার্যক্রম তদারকি করেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সরেজমিনে উপজেলার করতোয়া নদীর বড় ব্রিজের নিচে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় নদীর তীব্র ভাঙন পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ভাঙন রোধে দ্রুত জিও ব্যাগ ফেলার কাজ তদারকি করা হয়।

নদীভাঙনের কারণে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, নদীর তীব্র স্রোতে প্রতিনিয়ত নদীর পাড় ভেঙে যাচ্ছে। এতে বসতবাড়ি, আবাদি জমি ও স্থানীয় যোগাযোগব্যবস্থা হুমকির মুখে পড়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভাঙন আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা করছেন তারা।

পরিদর্শনকালে মোঃ রেজাউল করিম শাহিন নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে স্থায়ী বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

তিনি বলেন, করতোয়া নদীর ভাঙন রোধে সাময়িক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে। নদীভাঙনে যাতে আর কোনো পরিবার ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি পর্যায়ক্রমে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তিনি।

এ সময় তেঁতুলিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ জাকির হোসেন, ৭নং দেবনগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাসুদ রানা, ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ বাবুল হোসেনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒