দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

সার সংকট নিরসনে জরুরি বিতরণ টাস্কফোর্স গঠনের দাবি

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৭:০৯ পিএম

সার সংকট নিরসনে জরুরি বিতরণ টাস্কফোর্স গঠনের দাবি
বিবৃতিপ্রতীকী ছবি

আমন ধানের মৌসুমে সারা দেশে সার নিয়ে চলা অস্থিরতা ও সংকটের সমাধানে জরুরি সার বিতরণ টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক–মজুর সংহতি। সংগঠনটি অভিযোগ করেছে, সরকার-নির্ধারিত পরিবেশকেরা (ডিলার) ভর্তুকির সার বাইরে কালোবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে গোপন মজুত গড়ে তুলেছেন। ফলে সাধারণ কৃষকেরা অতিরিক্ত দামে সার কিনতে বাধ্য হচ্ছেন।

আজ সোমবার এক বিবৃতিতে এসব কথা জানান কৃষক-মজুর সংহতির সভাপতি দেওয়ান আবদুর রশিদ (নীলু) ও সাধারণ সম্পাদক আবদুল আলিম। ক্ষমতাসীন বিএনপি জোটের শরিক গণসংহতি আন্দোলনের এই কৃষক সংগঠনটি সার সরবরাহের চলমান অব্যবস্থাপনা, আমলাতন্ত্রের অদক্ষতা ও দুর্নীতির তীব্র নিন্দা জানায়। একই সঙ্গে দেশে খাদ্যনিরাপত্তার স্বার্থে তারা অবিলম্বে পাঁচটি দাবি জানিয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রায় ১০ দিন ধরে রাজশাহী, নওগাঁ, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, ঝিনাইদহ ও কুষ্টিয়াসহ বোরো-আমন প্রধান এলাকায় সার নিয়ে অভিযোগ উঠলেও কৃষিমন্ত্রী ও সচিব তা অস্বীকার করে গেছেন। পর্যাপ্ত মজুতের দাবি করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। এরই মধ্যে গতকাল রোববার কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিক্ষুব্ধ কৃষকেরা এক ডিলারের মজুত ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেছেন।

সংকট নিরসনে সংগঠনটির দাবিগুলো হলো—কৃষক প্রতিনিধি যুক্ত করে জরুরি টাস্কফোর্স গঠন, অভিযুক্ত ডিলার ও কর্মকর্তাদের শাস্তির ব্যবস্থা এবং চীন, রাশিয়া ও মধ্যপ্রাচ্য থেকে জরুরি ভিত্তিতে সার আমদানি। এ ছাড়া সিন্ডিকেটকারী ডিলারদের চুক্তি বাতিল, খোলাবাজারে সরাসরি সার বিক্রি, কিউআর কোড দিয়ে ডিজিটাল মনিটরিং এবং ক্রমান্বয়ে কৃষক কার্ডের মাধ্যমে সারের ভর্তুকি সরাসরি নগদে পরিশোধের আহ্বান জানানো হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সার সংকট নিরসনে জরুরি বিতরণ টাস্কফোর্স গঠনের দাবি

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

আমন ধানের মৌসুমে সারা দেশে সার নিয়ে চলা অস্থিরতা ও সংকটের সমাধানে জরুরি সার বিতরণ টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক–মজুর সংহতি। সংগঠনটি অভিযোগ করেছে, সরকার-নির্ধারিত পরিবেশকেরা (ডিলার) ভর্তুকির সার বাইরে কালোবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে গোপন মজুত গড়ে তুলেছেন। ফলে সাধারণ কৃষকেরা অতিরিক্ত দামে সার কিনতে বাধ্য হচ্ছেন।

আজ সোমবার এক বিবৃতিতে এসব কথা জানান কৃষক-মজুর সংহতির সভাপতি দেওয়ান আবদুর রশিদ (নীলু) ও সাধারণ সম্পাদক আবদুল আলিম। ক্ষমতাসীন বিএনপি জোটের শরিক গণসংহতি আন্দোলনের এই কৃষক সংগঠনটি সার সরবরাহের চলমান অব্যবস্থাপনা, আমলাতন্ত্রের অদক্ষতা ও দুর্নীতির তীব্র নিন্দা জানায়। একই সঙ্গে দেশে খাদ্যনিরাপত্তার স্বার্থে তারা অবিলম্বে পাঁচটি দাবি জানিয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রায় ১০ দিন ধরে রাজশাহী, নওগাঁ, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, ঝিনাইদহ ও কুষ্টিয়াসহ বোরো-আমন প্রধান এলাকায় সার নিয়ে অভিযোগ উঠলেও কৃষিমন্ত্রী ও সচিব তা অস্বীকার করে গেছেন। পর্যাপ্ত মজুতের দাবি করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। এরই মধ্যে গতকাল রোববার কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিক্ষুব্ধ কৃষকেরা এক ডিলারের মজুত ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেছেন।

সংকট নিরসনে সংগঠনটির দাবিগুলো হলো—কৃষক প্রতিনিধি যুক্ত করে জরুরি টাস্কফোর্স গঠন, অভিযুক্ত ডিলার ও কর্মকর্তাদের শাস্তির ব্যবস্থা এবং চীন, রাশিয়া ও মধ্যপ্রাচ্য থেকে জরুরি ভিত্তিতে সার আমদানি। এ ছাড়া সিন্ডিকেটকারী ডিলারদের চুক্তি বাতিল, খোলাবাজারে সরাসরি সার বিক্রি, কিউআর কোড দিয়ে ডিজিটাল মনিটরিং এবং ক্রমান্বয়ে কৃষক কার্ডের মাধ্যমে সারের ভর্তুকি সরাসরি নগদে পরিশোধের আহ্বান জানানো হয়।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒