দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

জ্বালানিসংকট নিরসনে জামায়াতের ৪ দফা সংস্কার প্রস্তাব

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ১২:১৭ এএম

জ্বালানিসংকট নিরসনে জামায়াতের ৪ দফা সংস্কার প্রস্তাব
দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ প্রস্তাবগুলো পেশ করেন। মগবাজার, ঢাকা, ১৬ আগস্ট ২০২৬ছবি: প্রথম আলো

দেশের চলমান জ্বালানিসংকট নিরসনে অংশীজনদের নিয়ে ‘ন্যাশনাল ইমার্জেন্সি এনার্জি সেল’ গঠনসহ চার দফা সংস্কার প্রস্তাব পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে নির্দিষ্ট আর্থিক সীমার মধ্যে জরুরি সংস্কারকাজ ও ওয়ার্কওভারের অনুমোদনক্ষমতা পেট্রোবাংলা ও বাপেক্সের পরিচালনা পর্ষদকে দেওয়ার প্রস্তাব করেছে দলটি।

জামায়াতের অন্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন শুরুর সম্ভাব্য সময় ও ট্যারিফ জনসমক্ষে প্রকাশ করা, জরুরি দরপত্র মূল্যায়নে স্থায়ী ব্যবস্থা গড়ে তোলা এবং অগ্রাধিকার প্রকল্পগুলোর জন্য একক তদারকি নিশ্চিত করে আটকে থাকা ফাইলের তথ্য নিয়মিত প্রকাশ করা।

রোববার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, খুলনার রূপসা ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটি প্রস্তুত হলেও বাণিজ্যিক উৎপাদনে যায়নি এবং মহেশখালী ও পায়রা টার্মিনালের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও জনগণ অবগত নয়।

প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সংকট নিরসনের পরিকল্পনা গত ২১ মে থেকেই সরকারের কাছে রয়েছে। বিরোধী দলের ১০ দফা ও সংসদীয় কমিটির ১২ দফাকে ভিত্তি করে সরকার, বিরোধী দল, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে একটি যৌথ বাস্তবায়ন কাঠামো গড়ে তোলার আহ্বান জানান তিনি।

গোলাম পরওয়ার আগামী ৯০ দিন পর জাতীয় সংসদে অগ্রগতি প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়ে বলেন, সরকার ব্যর্থ হলে দেশ ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। তাই রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে উঠে জ্বালানি নিরাপত্তায় কার্যকর সমাধান দেওয়ার প্রতিযোগিতা হওয়া প্রয়োজন। দেশের স্বার্থে সরকার কোনো ইতিবাচক ও বৈজ্ঞানিক উদ্যোগ নিলে বিরোধী দল হিসেবে জামায়াত সহযোগিতা করবে।

বিরোধী দলকে রাজপথে পাওয়া যায়নি এবং তারা ‘গুপ্ত’ ছিল—প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ১৭ বছর ধরে জামায়াতের নেতা-কর্মীরা জেল-জুলুম ও গুলির মুখে রাজপথে লড়াই করেছেন। ব্যর্থতা ঢাকতে ও জনদুর্ভোগ আড়াল করতে সরকারপ্রধান এমন মীমাংসিত রাজনৈতিক বিতর্কের অবতারণা করছেন বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, আবদুল হালিম, হামিদুর রহমান আযাদ ও মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ এবং উত্তরের সেক্রেটারি রেজাউল করিমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানিসংকট নিরসনে জামায়াতের ৪ দফা সংস্কার প্রস্তাব

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

দেশের চলমান জ্বালানিসংকট নিরসনে অংশীজনদের নিয়ে ‘ন্যাশনাল ইমার্জেন্সি এনার্জি সেল’ গঠনসহ চার দফা সংস্কার প্রস্তাব পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে নির্দিষ্ট আর্থিক সীমার মধ্যে জরুরি সংস্কারকাজ ও ওয়ার্কওভারের অনুমোদনক্ষমতা পেট্রোবাংলা ও বাপেক্সের পরিচালনা পর্ষদকে দেওয়ার প্রস্তাব করেছে দলটি।

জামায়াতের অন্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন শুরুর সম্ভাব্য সময় ও ট্যারিফ জনসমক্ষে প্রকাশ করা, জরুরি দরপত্র মূল্যায়নে স্থায়ী ব্যবস্থা গড়ে তোলা এবং অগ্রাধিকার প্রকল্পগুলোর জন্য একক তদারকি নিশ্চিত করে আটকে থাকা ফাইলের তথ্য নিয়মিত প্রকাশ করা।

রোববার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, খুলনার রূপসা ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটি প্রস্তুত হলেও বাণিজ্যিক উৎপাদনে যায়নি এবং মহেশখালী ও পায়রা টার্মিনালের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও জনগণ অবগত নয়।

প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সংকট নিরসনের পরিকল্পনা গত ২১ মে থেকেই সরকারের কাছে রয়েছে। বিরোধী দলের ১০ দফা ও সংসদীয় কমিটির ১২ দফাকে ভিত্তি করে সরকার, বিরোধী দল, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে একটি যৌথ বাস্তবায়ন কাঠামো গড়ে তোলার আহ্বান জানান তিনি।

গোলাম পরওয়ার আগামী ৯০ দিন পর জাতীয় সংসদে অগ্রগতি প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়ে বলেন, সরকার ব্যর্থ হলে দেশ ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। তাই রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে উঠে জ্বালানি নিরাপত্তায় কার্যকর সমাধান দেওয়ার প্রতিযোগিতা হওয়া প্রয়োজন। দেশের স্বার্থে সরকার কোনো ইতিবাচক ও বৈজ্ঞানিক উদ্যোগ নিলে বিরোধী দল হিসেবে জামায়াত সহযোগিতা করবে।

বিরোধী দলকে রাজপথে পাওয়া যায়নি এবং তারা ‘গুপ্ত’ ছিল—প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ১৭ বছর ধরে জামায়াতের নেতা-কর্মীরা জেল-জুলুম ও গুলির মুখে রাজপথে লড়াই করেছেন। ব্যর্থতা ঢাকতে ও জনদুর্ভোগ আড়াল করতে সরকারপ্রধান এমন মীমাংসিত রাজনৈতিক বিতর্কের অবতারণা করছেন বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, আবদুল হালিম, হামিদুর রহমান আযাদ ও মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ এবং উত্তরের সেক্রেটারি রেজাউল করিমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒