দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

রাষ্ট্রপতি নির্বাচন: কর্নেল অলির পক্ষে জমা হলো দুটি মনোনয়নপত্র

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০৪:০৩ এএম

রাষ্ট্রপতি নির্বাচন: কর্নেল অলির পক্ষে জমা হলো দুটি মনোনয়নপত্র
রাষ্ট্রপতি পদে ১১–দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদফাইল ছবি

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জোটের নেতারা প্রধান নির্বাচন কমিশনারের কাছে প্রথমটি এবং পরে বেলা ৩টায় আরেকটি মনোনয়নপত্র জমা দেন।

আইন অনুযায়ী একই ব্যক্তির পক্ষে একাধিক মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ ব্রিফিংয়ে বলেন, ‘আমরা এযাবৎ তিনটা মনোনয়নপত্র পেয়েছি। তিনটার ভেতরে একজন ড. অলি আহমদ বীর বিক্রম, ওনার মনোনয়নপত্র পেয়েছি দুটো। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনার মনোনয়নপত্র পেয়েছি একটা।’

অলির পক্ষে দুটি মনোনয়নপত্র জমার বিষয়ে সচিব আরও বলেন, ‘এটা আমাদের প্রশ্ন না। আমাদের প্রশ্নটা হচ্ছে যে দুটো পেয়েছি। যাচাই-বাছাইয়ের পরে আইন অনুযায়ী প্রথমটাই যদি বৈধ হয়ে যায়, দ্বিতীয়টা আর বাছাই করার দরকার নেই। কেন দিয়েছেন, এটা তো ওনারা (১১–দলীয় ঐক্য) বলবেন। আমি কী করে বলব।’

দুটি মনোনয়নপত্র দেওয়ার কারণ হিসেবে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, নির্বাচনকে গুরুত্ব দিয়ে কোনো ধরনের ফাঁকফোকর না রাখার সতর্কতার অংশ হিসেবেই এটি করা হয়েছে। পাবনা-১ আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেনও জানান, কোনো ত্রুটি যাতে না থাকে সে কারণেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইসি ও রাজনৈতিক সূত্রগুলো জানায়, প্রথম মনোনয়নপত্রে নামের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্যে কিছু গরমিলের বিষয় নজরে আসায় সতর্কতাবশত দ্বিতীয়টি জমা দেওয়া হয়। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদ এই জোটের প্রার্থী হলেও বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য একটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তার সহায়তায় প্রার্থীদের স্বাক্ষরসহ মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট এবং ২০ আগস্ট জাতীয় সংসদে সংসদ সদস্যদের ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী শূন্য হওয়া পদে এই নির্বাচন হতে যাচ্ছে। বর্তমানে সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা এবং জামায়াত জোটের ৯০টি আসন থাকায় সংখ্যার হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়া অনেকটাই নিশ্চিত।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন: কর্নেল অলির পক্ষে জমা হলো দুটি মনোনয়নপত্র

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জোটের নেতারা প্রধান নির্বাচন কমিশনারের কাছে প্রথমটি এবং পরে বেলা ৩টায় আরেকটি মনোনয়নপত্র জমা দেন।

আইন অনুযায়ী একই ব্যক্তির পক্ষে একাধিক মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ ব্রিফিংয়ে বলেন, ‘আমরা এযাবৎ তিনটা মনোনয়নপত্র পেয়েছি। তিনটার ভেতরে একজন ড. অলি আহমদ বীর বিক্রম, ওনার মনোনয়নপত্র পেয়েছি দুটো। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনার মনোনয়নপত্র পেয়েছি একটা।’

অলির পক্ষে দুটি মনোনয়নপত্র জমার বিষয়ে সচিব আরও বলেন, ‘এটা আমাদের প্রশ্ন না। আমাদের প্রশ্নটা হচ্ছে যে দুটো পেয়েছি। যাচাই-বাছাইয়ের পরে আইন অনুযায়ী প্রথমটাই যদি বৈধ হয়ে যায়, দ্বিতীয়টা আর বাছাই করার দরকার নেই। কেন দিয়েছেন, এটা তো ওনারা (১১–দলীয় ঐক্য) বলবেন। আমি কী করে বলব।’

দুটি মনোনয়নপত্র দেওয়ার কারণ হিসেবে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, নির্বাচনকে গুরুত্ব দিয়ে কোনো ধরনের ফাঁকফোকর না রাখার সতর্কতার অংশ হিসেবেই এটি করা হয়েছে। পাবনা-১ আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেনও জানান, কোনো ত্রুটি যাতে না থাকে সে কারণেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইসি ও রাজনৈতিক সূত্রগুলো জানায়, প্রথম মনোনয়নপত্রে নামের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্যে কিছু গরমিলের বিষয় নজরে আসায় সতর্কতাবশত দ্বিতীয়টি জমা দেওয়া হয়। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদ এই জোটের প্রার্থী হলেও বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য একটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তার সহায়তায় প্রার্থীদের স্বাক্ষরসহ মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট এবং ২০ আগস্ট জাতীয় সংসদে সংসদ সদস্যদের ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী শূন্য হওয়া পদে এই নির্বাচন হতে যাচ্ছে। বর্তমানে সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা এবং জামায়াত জোটের ৯০টি আসন থাকায় সংখ্যার হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়া অনেকটাই নিশ্চিত।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒