দুবাই সংযুক্ত আরব আমিরাত     শনিবার, ১০ অক্টোবর ২০২৬
LIVE
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ENGLISH

ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থা পক্ষাঘাতগ্রস্ত হয়েছিল: রিজভী

মিরাজ হোসেন
৯ ফলোয়ার
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পিএম

ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থা পক্ষাঘাতগ্রস্ত হয়েছিল: রিজভী
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত শিক্ষক সমাবেশে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ৮ অক্টোবরছবি: বিএনপির মিডিয়া সেলের সৌজন্যে

বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ সময়কালে গুণগত শিক্ষা নিশ্চিত করার চেয়ে ৯০ থেকে ৯৫ শতাংশ পাসের হার দেখানোর রাজনীতি করা হয়েছে। এমনকি খাতায় না লিখলেও শিক্ষার্থীদের পাস করিয়ে দিতে শিক্ষকসহ শিক্ষা কর্মকর্তাদের ওপর মহল থেকে ধমক দিয়ে বাধ্য করা হতো।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলার দায়িত্ব শিক্ষকসমাজকে নিতে হবে মন্তব্য করে তিনি জানান, একটি জাতির মেরুদণ্ড দুর্বল হলে পুরো শরীর যেমন পক্ষাঘাতগ্রস্ত হয়, তেমনি শিক্ষা খাত ধ্বংস হলে পুরো জাতিই পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। অতিরিক্ত রাজনীতিকরণের ফলে দেশের শিক্ষার মান অনেক নিচে নেমে গেছে এবং বইয়ে নৈতিক শিক্ষার পরিবর্তে ব্যক্তির গুণকীর্তন ও ছবি রাখাকে প্রাধান্য দেওয়া হয়েছিল।

যুক্তরাজ্যের একটি ঐতিহাসিক ঘটনার উল্লেখ করে শিক্ষকদের উদ্দেশে রিজভী বলেন, দাবি আদায়ের পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। শিক্ষকসমাজের ন্যায্য দাবিদাওয়ার বিষয়ে বিএনপি সচেতন উল্লেখ করে তিনি জানান, বিএনপি সব সময় প্রতিশ্রুতি ও তা বাস্তবায়নের অসাধারণ সমন্বয় করে এসেছে এবং তাদের ভিশন ও পরিকল্পনায় শিক্ষকসমাজ কখনো তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং এতে ঐক্যজোটের অন্য নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, সহ–অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব চৌধুরী মুকিম উদ্দীন মাহমুদ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রঘুনাথপুরে এনসিপির সম্ভাব্য প্রার্থী উচ্চশিক্ষিত তরুণ অধ্যক্ষ রুবেল হাসানের গণসংযোগ: বৈষম্যহীন ও আধুনিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিন প্রকল্পে নতুন প্রকল্প পরিচালক

আলেমদের নিজস্ব রাজনীতি গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর

বৃষ্টির পূর্বাভাস ও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা

সংকট উত্তরণে রাজস্ব সংস্কার ও ব্যয় সংকোচনের পথে সরকার

পীরগাছায় সার ডিলার নিয়োগে বিএনপির সুপারিশ ও সরকারি তালিকার মিল

জামায়াত নেতার ৭০০ অটোরিকশা: প্রমাণ চাইলেন ডিএনসিসি প্রশাসকের কাছে

পুরান ঢাকায় ১০২ বস্তা ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বাস্তব পরীক্ষা

ফিফা সভাপতি পদে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পথ প্রশস্ত

নওগাঁয় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার কর্মকর্তাদের মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক-৬

BD-24.COM | Latest Bangladesh & World News

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থা পক্ষাঘাতগ্রস্ত হয়েছিল: রিজভী

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ সময়কালে গুণগত শিক্ষা নিশ্চিত করার চেয়ে ৯০ থেকে ৯৫ শতাংশ পাসের হার দেখানোর রাজনীতি করা হয়েছে। এমনকি খাতায় না লিখলেও শিক্ষার্থীদের পাস করিয়ে দিতে শিক্ষকসহ শিক্ষা কর্মকর্তাদের ওপর মহল থেকে ধমক দিয়ে বাধ্য করা হতো।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলার দায়িত্ব শিক্ষকসমাজকে নিতে হবে মন্তব্য করে তিনি জানান, একটি জাতির মেরুদণ্ড দুর্বল হলে পুরো শরীর যেমন পক্ষাঘাতগ্রস্ত হয়, তেমনি শিক্ষা খাত ধ্বংস হলে পুরো জাতিই পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। অতিরিক্ত রাজনীতিকরণের ফলে দেশের শিক্ষার মান অনেক নিচে নেমে গেছে এবং বইয়ে নৈতিক শিক্ষার পরিবর্তে ব্যক্তির গুণকীর্তন ও ছবি রাখাকে প্রাধান্য দেওয়া হয়েছিল।

যুক্তরাজ্যের একটি ঐতিহাসিক ঘটনার উল্লেখ করে শিক্ষকদের উদ্দেশে রিজভী বলেন, দাবি আদায়ের পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। শিক্ষকসমাজের ন্যায্য দাবিদাওয়ার বিষয়ে বিএনপি সচেতন উল্লেখ করে তিনি জানান, বিএনপি সব সময় প্রতিশ্রুতি ও তা বাস্তবায়নের অসাধারণ সমন্বয় করে এসেছে এবং তাদের ভিশন ও পরিকল্পনায় শিক্ষকসমাজ কখনো তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং এতে ঐক্যজোটের অন্য নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, সহ–অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব চৌধুরী মুকিম উদ্দীন মাহমুদ।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒