দুবাই সংযুক্ত আরব আমিরাত     শনিবার, ১০ অক্টোবর ২০২৬
LIVE
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ENGLISH

বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে ন্যাশনাল ব্যাংক শীর্ষ কর্তাদের বৈঠক

মিরাজ হোসেন
৯ ফলোয়ার
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পিএম

বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে ন্যাশনাল ব্যাংক শীর্ষ কর্তাদের বৈঠক
মতিঝিলস্থ বাংলাদেশ ব্যাংক কার্যালয়। ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক। বৃহস্পতিবার ৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ব্যাংকটির তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের অর্থ উত্তোলন নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো: হাবিবুর রহমান, ড. মো: কবির আহাম্মদ, মো: সরোয়ার হোসেন ও মো: আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে গভর্নরকে অবহিত করেন। তিনি বলেন, এসব পদক্ষেপ ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করতে সহায়তা করেছে। তিনি ব্যাংকের দক্ষতা ও কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়াতে সার্বিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তনের বিষয়টিও তুলে ধরেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ন্যাশনাল ব্যাংক পিএলসির বর্তমান তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের অর্থ উত্তোলনের চাহিদা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখা এবং ব্যাংকিং কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন গভর্নর। এ সময় গভর্নর ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষকে সকল আমানতকারী যাতে তাদের চাহিদা অনুযায়ী আমানত উত্তোলন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এছাড়া আগামী ১৫ অক্টোবর ২০২৬ থেকে ন্যাশনাল ব্যাংক পিএলসির সকল শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থের প্রাপ্যতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান যে, এসব পদক্ষেপের মাধ্যমে আমানতকারীদের স্বার্থ সুরক্ষার পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখা সম্ভব হবে। এর মাধ্যমে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম নিশ্চিত করাও সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আমানতকারীরা যাতে তাদের চাহিদা অনুযায়ী নির্বিঘ্নে অর্থ উত্তোলন করতে পারেন, সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক কঠোর নজরদারি বজায় রাখবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রঘুনাথপুরে এনসিপির সম্ভাব্য প্রার্থী উচ্চশিক্ষিত তরুণ অধ্যক্ষ রুবেল হাসানের গণসংযোগ: বৈষম্যহীন ও আধুনিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিন প্রকল্পে নতুন প্রকল্প পরিচালক

আলেমদের নিজস্ব রাজনীতি গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর

বৃষ্টির পূর্বাভাস ও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা

সংকট উত্তরণে রাজস্ব সংস্কার ও ব্যয় সংকোচনের পথে সরকার

পীরগাছায় সার ডিলার নিয়োগে বিএনপির সুপারিশ ও সরকারি তালিকার মিল

জামায়াত নেতার ৭০০ অটোরিকশা: প্রমাণ চাইলেন ডিএনসিসি প্রশাসকের কাছে

পুরান ঢাকায় ১০২ বস্তা ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বাস্তব পরীক্ষা

ফিফা সভাপতি পদে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পথ প্রশস্ত

নওগাঁয় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার কর্মকর্তাদের মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক-৬

BD-24.COM | Latest Bangladesh & World News

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে ন্যাশনাল ব্যাংক শীর্ষ কর্তাদের বৈঠক

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক। বৃহস্পতিবার ৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ব্যাংকটির তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের অর্থ উত্তোলন নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো: হাবিবুর রহমান, ড. মো: কবির আহাম্মদ, মো: সরোয়ার হোসেন ও মো: আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে গভর্নরকে অবহিত করেন। তিনি বলেন, এসব পদক্ষেপ ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করতে সহায়তা করেছে। তিনি ব্যাংকের দক্ষতা ও কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়াতে সার্বিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তনের বিষয়টিও তুলে ধরেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ন্যাশনাল ব্যাংক পিএলসির বর্তমান তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের অর্থ উত্তোলনের চাহিদা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখা এবং ব্যাংকিং কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন গভর্নর। এ সময় গভর্নর ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষকে সকল আমানতকারী যাতে তাদের চাহিদা অনুযায়ী আমানত উত্তোলন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এছাড়া আগামী ১৫ অক্টোবর ২০২৬ থেকে ন্যাশনাল ব্যাংক পিএলসির সকল শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থের প্রাপ্যতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান যে, এসব পদক্ষেপের মাধ্যমে আমানতকারীদের স্বার্থ সুরক্ষার পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখা সম্ভব হবে। এর মাধ্যমে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম নিশ্চিত করাও সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আমানতকারীরা যাতে তাদের চাহিদা অনুযায়ী নির্বিঘ্নে অর্থ উত্তোলন করতে পারেন, সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক কঠোর নজরদারি বজায় রাখবে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒