দুবাই সংযুক্ত আরব আমিরাত     শনিবার, ১০ অক্টোবর ২০২৬
LIVE
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ENGLISH

৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মরেও ‘স্বাক্ষর’ করলেন সভাপতি! পারফলসি মাদ্রাসায় নজিরবিহীন জালিয়াতি

মোঃ নায়েব আলী
৬ ফলোয়ার
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫০ এএম

৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মরেও ‘স্বাক্ষর’ করলেন সভাপতি! পারফলসি মাদ্রাসায় নজিরবিহীন জালিয়াতি
৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মরেও ‘স্বাক্ষর’ করলেন সভাপতি! পারফলসি মাদ্রাসায় নজিরবিহীন জালিয়াতি

মৃত্যুর পাঁচ বছর পর নথিপত্রে সভাপতির ‘অলৌকিক’ স্বাক্ষর! আর সেই জাল স্বাক্ষরের ওপর ভর করে ব্যাকডেটে চাকরি বাগিয়ে নেওয়া, অতঃপর মাদ্রাসা এমপিওভুক্ত হতেই প্রায় ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্য—এমনই এক চাঞ্চল্যকর ও লোমহর্ষক জালিয়াতির ঘটনা ঘটেছে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পারফলসি দাখিল মাদ্রাসায়।

প্রতিষ্ঠানটির কথিত সুপার ইয়ারুল ইসলামের বিরুদ্ধে মৃত ব্যক্তির স্বাক্ষর জাল, নথি বিকৃতি এবং ব্যাকডেটে ৮ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়ে কোটি টাকার বাণিজ্য করার সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০২ সালে পারফলসি দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হওয়ার পর ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত মোস্তাফিজুর রহমান টুটুল নামের এক ব্যক্তি সুপারের দায়িত্ব পালন করেন। মাদ্রাসাটি তখন এমপিওভুক্ত না থাকায় তিনি চাকরি ছেড়ে চলে যান। এই সুযোগে হরিণাকুণ্ডু শহরের সিদ্দীকিয়া আলিম মাদ্রাসায় কর্মরত সহকারী শিক্ষক ইয়ারুল ইসলাম পারফলসি মাদ্রাসাটি এমপিওভুক্ত হওয়ার আগাম তথ্য পেয়ে জালিয়াতির জাল বিছাতে শুরু করেন।

মাদ্রাসার মূল জমিদাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি খলিলুর রহমান ২০১১ সালের ২৭ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। অথচ প্রতারক ইয়ারুল ইসলাম ২০১৬ সালে প্রতিষ্ঠানে এসে জালিয়াতির মাধ্যমে নিজেকে ২০০৪ সাল থেকে কর্মরত দেখান। আর এই জালিয়াতিকে বৈধতা দিতে তিনি ২০১১ সালে মারা যাওয়া সভাপতি খলিলুর রহমানের স্বাক্ষর হুবহু জাল করেন।

বিষয়টি জানাজানি হওয়ার ঝুঁকিতে পড়লে ইয়ারুল ইসলাম নতুন চক্রান্তের আশ্রয় নেন। ২০০৪ সালের ২১ নভেম্বরের একটি ভুয়া যোগদানপত্র তৈরি করে সেখানে মাদ্রাসার সহকারী শিক্ষক ইয়াসমিন সুলতানাকে ‘ভারপ্রাপ্ত সুপার’ বানিয়ে স্বাক্ষর দেখানো হয়। কিন্তু অনুসন্ধানে জানা গেছে, ইয়াসমিন সুলতানা কখনোই ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পালন করেননি এবং ওই পদে তার কোনো অফিশিয়াল সিল বা স্বাক্ষরও ছিল না। ২০২২ সালে মাদ্রাসাটি এমপিওভুক্ত হওয়ার পর শিক্ষকদের বিভিন্ন ফর্মে স্বাক্ষর নেওয়ার সুযোগে ইয়ারুল ইসলাম চতুরতার সাথে এই ভুয়া যোগদানপত্র নথিভুক্ত করেন।

২০২২ সালে পারফলসি দাখিল মাদ্রাসাটি এমপিওভুক্ত হলে ইয়ারুল ইসলামের জালিয়াতি পূর্ণ রূপ নেয়। এমপিওভুক্তির সুযোগ কাজে লাগিয়ে ব্যাকডেটে অন্তত ৮ জন শিক্ষক-কর্মচারীকে অবৈধভাবে নিয়োগ প্রদান করেন তিনি। অভিযোগ রয়েছে, এই ৮টি পদের বিপরীতে তিনি বিভিন্ন জনের কাছ থেকে প্রায় ৮০ লাখ টাকা ঘুষ লেনদেন করেছেন, যা পরবর্তীতে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের অনুসন্ধানে উঠে আসে।

মিজানুর রহমান নামে একজন সচেতন নাগরিকের পক্ষে দুদক সমন্বিত জেলা কার্যালয়ে দাখিল করা আবেদনে বলা হয়েছে, মৃত ব্যক্তির স্বাক্ষর জাল, সরকারি নথি বিকৃতি এবং ব্যাকডেটে অবৈধ নিয়োগের মাধ্যমে কোটি টাকার দুর্নীতি সংঘটিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইনের আওতায় নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে কথিত সুপার ইয়ারুল ইসলামসহ এই সিন্ডিকেটের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জোড় দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে সুপার ইয়ারুল ইসলাম অভিযোগের বিষয়টি এড়িয়ে দেখা করে কথা বলবেন বলে জানান। তিনি এও বলেন, যা হবার হয়েছে, এখন যাতে মাদ্রাসাটির ক্ষতি না হয় সে ব্যাপারে কি করা যায় বলুন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রঘুনাথপুরে এনসিপির সম্ভাব্য প্রার্থী উচ্চশিক্ষিত তরুণ অধ্যক্ষ রুবেল হাসানের গণসংযোগ: বৈষম্যহীন ও আধুনিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিন প্রকল্পে নতুন প্রকল্প পরিচালক

আলেমদের নিজস্ব রাজনীতি গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর

বৃষ্টির পূর্বাভাস ও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা

সংকট উত্তরণে রাজস্ব সংস্কার ও ব্যয় সংকোচনের পথে সরকার

পীরগাছায় সার ডিলার নিয়োগে বিএনপির সুপারিশ ও সরকারি তালিকার মিল

জামায়াত নেতার ৭০০ অটোরিকশা: প্রমাণ চাইলেন ডিএনসিসি প্রশাসকের কাছে

পুরান ঢাকায় ১০২ বস্তা ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বাস্তব পরীক্ষা

ফিফা সভাপতি পদে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পথ প্রশস্ত

নওগাঁয় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার কর্মকর্তাদের মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক-৬

BD-24.COM | Latest Bangladesh & World News

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মরেও ‘স্বাক্ষর’ করলেন সভাপতি! পারফলসি মাদ্রাসায় নজিরবিহীন জালিয়াতি

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

মৃত্যুর পাঁচ বছর পর নথিপত্রে সভাপতির ‘অলৌকিক’ স্বাক্ষর! আর সেই জাল স্বাক্ষরের ওপর ভর করে ব্যাকডেটে চাকরি বাগিয়ে নেওয়া, অতঃপর মাদ্রাসা এমপিওভুক্ত হতেই প্রায় ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্য—এমনই এক চাঞ্চল্যকর ও লোমহর্ষক জালিয়াতির ঘটনা ঘটেছে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পারফলসি দাখিল মাদ্রাসায়।

প্রতিষ্ঠানটির কথিত সুপার ইয়ারুল ইসলামের বিরুদ্ধে মৃত ব্যক্তির স্বাক্ষর জাল, নথি বিকৃতি এবং ব্যাকডেটে ৮ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়ে কোটি টাকার বাণিজ্য করার সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০২ সালে পারফলসি দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হওয়ার পর ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত মোস্তাফিজুর রহমান টুটুল নামের এক ব্যক্তি সুপারের দায়িত্ব পালন করেন। মাদ্রাসাটি তখন এমপিওভুক্ত না থাকায় তিনি চাকরি ছেড়ে চলে যান। এই সুযোগে হরিণাকুণ্ডু শহরের সিদ্দীকিয়া আলিম মাদ্রাসায় কর্মরত সহকারী শিক্ষক ইয়ারুল ইসলাম পারফলসি মাদ্রাসাটি এমপিওভুক্ত হওয়ার আগাম তথ্য পেয়ে জালিয়াতির জাল বিছাতে শুরু করেন।

মাদ্রাসার মূল জমিদাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি খলিলুর রহমান ২০১১ সালের ২৭ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। অথচ প্রতারক ইয়ারুল ইসলাম ২০১৬ সালে প্রতিষ্ঠানে এসে জালিয়াতির মাধ্যমে নিজেকে ২০০৪ সাল থেকে কর্মরত দেখান। আর এই জালিয়াতিকে বৈধতা দিতে তিনি ২০১১ সালে মারা যাওয়া সভাপতি খলিলুর রহমানের স্বাক্ষর হুবহু জাল করেন।

বিষয়টি জানাজানি হওয়ার ঝুঁকিতে পড়লে ইয়ারুল ইসলাম নতুন চক্রান্তের আশ্রয় নেন। ২০০৪ সালের ২১ নভেম্বরের একটি ভুয়া যোগদানপত্র তৈরি করে সেখানে মাদ্রাসার সহকারী শিক্ষক ইয়াসমিন সুলতানাকে ‘ভারপ্রাপ্ত সুপার’ বানিয়ে স্বাক্ষর দেখানো হয়। কিন্তু অনুসন্ধানে জানা গেছে, ইয়াসমিন সুলতানা কখনোই ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পালন করেননি এবং ওই পদে তার কোনো অফিশিয়াল সিল বা স্বাক্ষরও ছিল না। ২০২২ সালে মাদ্রাসাটি এমপিওভুক্ত হওয়ার পর শিক্ষকদের বিভিন্ন ফর্মে স্বাক্ষর নেওয়ার সুযোগে ইয়ারুল ইসলাম চতুরতার সাথে এই ভুয়া যোগদানপত্র নথিভুক্ত করেন।

২০২২ সালে পারফলসি দাখিল মাদ্রাসাটি এমপিওভুক্ত হলে ইয়ারুল ইসলামের জালিয়াতি পূর্ণ রূপ নেয়। এমপিওভুক্তির সুযোগ কাজে লাগিয়ে ব্যাকডেটে অন্তত ৮ জন শিক্ষক-কর্মচারীকে অবৈধভাবে নিয়োগ প্রদান করেন তিনি। অভিযোগ রয়েছে, এই ৮টি পদের বিপরীতে তিনি বিভিন্ন জনের কাছ থেকে প্রায় ৮০ লাখ টাকা ঘুষ লেনদেন করেছেন, যা পরবর্তীতে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের অনুসন্ধানে উঠে আসে।

মিজানুর রহমান নামে একজন সচেতন নাগরিকের পক্ষে দুদক সমন্বিত জেলা কার্যালয়ে দাখিল করা আবেদনে বলা হয়েছে, মৃত ব্যক্তির স্বাক্ষর জাল, সরকারি নথি বিকৃতি এবং ব্যাকডেটে অবৈধ নিয়োগের মাধ্যমে কোটি টাকার দুর্নীতি সংঘটিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইনের আওতায় নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে কথিত সুপার ইয়ারুল ইসলামসহ এই সিন্ডিকেটের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জোড় দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে সুপার ইয়ারুল ইসলাম অভিযোগের বিষয়টি এড়িয়ে দেখা করে কথা বলবেন বলে জানান। তিনি এও বলেন, যা হবার হয়েছে, এখন যাতে মাদ্রাসাটির ক্ষতি না হয় সে ব্যাপারে কি করা যায় বলুন।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒