দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সংসদীয় কমিটিতে বিরোধীদের শঙ্কা

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পিএম

সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সংসদীয় কমিটিতে বিরোধীদের শঙ্কা
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক হয় আজছবি: সংসদ সচিবালয়ের সৌজন্যে

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীর খসড়া বিরোধী মত দমনের হাতিয়ার হয়ে উঠতে পারে বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে শঙ্কা প্রকাশ করেছে বিরোধী দল। বিপরীতে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং গালিগালাজের সংস্কৃতি রোধেই এই সংশোধন দরকার। তবে এর মাধ্যমে কেউ নিপীড়িত হবেন না বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে আমানউল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এই আলোচনা হয়। বৈঠকের মূল আলোচ্যসূচিতে বিষয়টি না থাকলেও জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এটি আলোচনায় আনেন। সম্প্রতি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনীর খসড়াটি নিয়ে তিনি শঙ্কার কথা তুলে ধরেন।

সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ জানান, খসড়ায় গুজব ও অপতথ্য ছড়ানোর দায়ে ১০ বছরের কারাদণ্ডের কথা বলা হলেও সেগুলোর সংজ্ঞা স্পষ্ট নয়। এর মাধ্যমে সাংবাদিকদের ওপর খড়্গ নেমে আসতে পারে এবং সরকারবিরোধী মত নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে এটি ব্যবহার হতে পারে। ফলে বিষয়টি নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনার দাবি জানান তিনি।

বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত দুই বছরে রাজনীতিতে যে গালিগালাজের সংস্কৃতি চালু হয়েছে তা রুখতে এ আইন ভূমিকা রাখবে। একই সঙ্গে বৈঠকে মন্ত্রণালয়ের কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সংসদীয় কমিটিতে বিরোধীদের শঙ্কা

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীর খসড়া বিরোধী মত দমনের হাতিয়ার হয়ে উঠতে পারে বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে শঙ্কা প্রকাশ করেছে বিরোধী দল। বিপরীতে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং গালিগালাজের সংস্কৃতি রোধেই এই সংশোধন দরকার। তবে এর মাধ্যমে কেউ নিপীড়িত হবেন না বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে আমানউল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এই আলোচনা হয়। বৈঠকের মূল আলোচ্যসূচিতে বিষয়টি না থাকলেও জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এটি আলোচনায় আনেন। সম্প্রতি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনীর খসড়াটি নিয়ে তিনি শঙ্কার কথা তুলে ধরেন।

সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ জানান, খসড়ায় গুজব ও অপতথ্য ছড়ানোর দায়ে ১০ বছরের কারাদণ্ডের কথা বলা হলেও সেগুলোর সংজ্ঞা স্পষ্ট নয়। এর মাধ্যমে সাংবাদিকদের ওপর খড়্গ নেমে আসতে পারে এবং সরকারবিরোধী মত নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে এটি ব্যবহার হতে পারে। ফলে বিষয়টি নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনার দাবি জানান তিনি।

বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত দুই বছরে রাজনীতিতে যে গালিগালাজের সংস্কৃতি চালু হয়েছে তা রুখতে এ আইন ভূমিকা রাখবে। একই সঙ্গে বৈঠকে মন্ত্রণালয়ের কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒