দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

ডাকসুর মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি, শিক্ষার্থীদের প্রতিবাদ

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম

ডাকসুর মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি, শিক্ষার্থীদের প্রতিবাদ
ডাকসুর প্রবেশপথ এবং ডাকসু সংগ্রহশালার মেঝেতে মুহাম্মদ আলী জিন্নাহ ও গোলাম আজমের ছবি লাগিয়ে সেগুলো পদদলিত করেন একদল শিক্ষার্থী। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ডাকসু ভবনেছবি: প্রথম আলো

পদদলিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে মুহাম্মদ আলী জিন্নাহ ও গোলাম আজমের ছবি লাগিয়েছেন একদল শিক্ষার্থী। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থীরা আজ মঙ্গলবার দুপুরে ছবিগুলো লাগানোর পর তা পদদলিত করেন। ডাকসুর সংগ্রহশালায় পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ ও তৎকালীন ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের ছবি লাগানোর প্রতিবাদে তাঁরা এই পদক্ষেপ নেন।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা নিজের ইচ্ছায় সংগ্রহশালায় জিন্নাহর ছবি লাগিয়েছেন। তেমনি সাধারণ শিক্ষার্থী হিসেবে তাঁদেরও ইচ্ছা হয়েছে তাই তাঁরা জিন্নাহ ও গোলাম আজমের ছবি পদদলিত করেছেন। শিব্বির আহমেদ নামের এক শিক্ষার্থী বলেন, বিগত দিনে শেখ মুজিবের ছবি দিয়ে রাজনীতি পরিচালনা করা হতো এবং এখন শেখ মুজিবের ছবির রিপ্লেসমেন্ট হিসেবে জিন্নাহ ও গোলাম আজমের ছবি আনতে চাওয়া হচ্ছে।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী আশ শামস বলেন, জিন্নাহর ছবি সরায়ে নেওয়া নিয়ে তাঁদের মধ্যে অনেক আক্ষেপ দেখা গেছে। সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়ে তারা যেন বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশপন্থীদের পক্ষে থাকে সেই দাবি জানান এই শিক্ষার্থী। উল্লেখ্য, সম্প্রতি ডাকসু সংগ্রহশালা সংস্কারের পর পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ ও ছাত্রসংঘের সাবেক নেতা আবদুল মালেকের ছবি রাখার পর থেকেই সমালোচনার সৃষ্টি হয়। গত রোববার রাত থেকেই এ নিয়ে ফেসবুকে সমালোচনা শুরু হলে সোমবার দুপুরে এক শিক্ষার্থী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলেন এবং পরে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা গোলাম আজমের ছবি টানিয়ে দেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ডাকসুর মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি, শিক্ষার্থীদের প্রতিবাদ

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পদদলিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে মুহাম্মদ আলী জিন্নাহ ও গোলাম আজমের ছবি লাগিয়েছেন একদল শিক্ষার্থী। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থীরা আজ মঙ্গলবার দুপুরে ছবিগুলো লাগানোর পর তা পদদলিত করেন। ডাকসুর সংগ্রহশালায় পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ ও তৎকালীন ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের ছবি লাগানোর প্রতিবাদে তাঁরা এই পদক্ষেপ নেন।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা নিজের ইচ্ছায় সংগ্রহশালায় জিন্নাহর ছবি লাগিয়েছেন। তেমনি সাধারণ শিক্ষার্থী হিসেবে তাঁদেরও ইচ্ছা হয়েছে তাই তাঁরা জিন্নাহ ও গোলাম আজমের ছবি পদদলিত করেছেন। শিব্বির আহমেদ নামের এক শিক্ষার্থী বলেন, বিগত দিনে শেখ মুজিবের ছবি দিয়ে রাজনীতি পরিচালনা করা হতো এবং এখন শেখ মুজিবের ছবির রিপ্লেসমেন্ট হিসেবে জিন্নাহ ও গোলাম আজমের ছবি আনতে চাওয়া হচ্ছে।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী আশ শামস বলেন, জিন্নাহর ছবি সরায়ে নেওয়া নিয়ে তাঁদের মধ্যে অনেক আক্ষেপ দেখা গেছে। সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়ে তারা যেন বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশপন্থীদের পক্ষে থাকে সেই দাবি জানান এই শিক্ষার্থী। উল্লেখ্য, সম্প্রতি ডাকসু সংগ্রহশালা সংস্কারের পর পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ ও ছাত্রসংঘের সাবেক নেতা আবদুল মালেকের ছবি রাখার পর থেকেই সমালোচনার সৃষ্টি হয়। গত রোববার রাত থেকেই এ নিয়ে ফেসবুকে সমালোচনা শুরু হলে সোমবার দুপুরে এক শিক্ষার্থী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলেন এবং পরে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা গোলাম আজমের ছবি টানিয়ে দেন।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒