দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি হেফাজতের

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ এএম

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি হেফাজতের

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল-২০২৬ কোরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক দাবি করে তা অবিলম্বে সংশোধনের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি বলেছে, মুসলিম নাগরিকদের ব্যক্তিগত আইন ও ধর্মীয় বিধানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো আইন প্রণয়নের আগে আলেম-ওলামা ও ইসলামি আইন বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া প্রয়োজন। রোববার সকালে রাজধানীতে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুসলিমদের হেবা বা দানসংক্রান্ত বিষয়ে নতুন আইনি জটিলতার আশঙ্কা তৈরি হয়েছে এবং ইসলামি শরিয়াহ–বিশেষজ্ঞদের মতামত না নিয়ে তড়িঘড়ি করে বিলটি পাস করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। নেতারা বলেন, মুসলিমপ্রধান দেশে ইসলামি শরিয়াহবিরোধী কোনো আইন গ্রহণযোগ্য নয় এবং বিলটি সংশোধন করতে হবে। রাষ্ট্রের আইন প্রণয়নের ক্ষমতাকে তাঁরা অস্বীকার না করলেও মুসলিম নাগরিকদের ব্যক্তিগত আইন ও ধর্মীয় বিধানের সঙ্গে সংশ্লিষ্ট আইন প্রণয়নের ক্ষেত্রে যথাযথ পরামর্শ নেওয়া অপরিহার্য বলে উল্লেখ করেন।

আইনমন্ত্রী ও জাতীয় সংসদের চিফ হুইপের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে হেফাজত নেতারা বলেন, মুসলিম নাগরিকদের ব্যক্তিগত আইন এবং শরিয়তসম্মত সম্পত্তি বণ্টনব্যবস্থার প্রতি যথাযথ সম্মান দেখানো রাষ্ট্রের দায়িত্ব। শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে পাস হওয়া বিলের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার কথা জানিয়ে তাঁরা সরকারের প্রতি আলোচনার মাধ্যমে বিষয়টির গ্রহণযোগ্য সমাধানের আহ্বান জানান। সভায় বিলটি সংশোধনের দাবিতে হেফাজতের আমিরের নেতৃত্বে আলেম ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের নিয়ে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়। এই বিলে সম্পত্তিদানের পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগের অধিকার রাখার সুযোগ রাখা হয়েছে। সভায় হেফাজতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি হেফাজতের

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল-২০২৬ কোরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক দাবি করে তা অবিলম্বে সংশোধনের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি বলেছে, মুসলিম নাগরিকদের ব্যক্তিগত আইন ও ধর্মীয় বিধানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো আইন প্রণয়নের আগে আলেম-ওলামা ও ইসলামি আইন বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া প্রয়োজন। রোববার সকালে রাজধানীতে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুসলিমদের হেবা বা দানসংক্রান্ত বিষয়ে নতুন আইনি জটিলতার আশঙ্কা তৈরি হয়েছে এবং ইসলামি শরিয়াহ–বিশেষজ্ঞদের মতামত না নিয়ে তড়িঘড়ি করে বিলটি পাস করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। নেতারা বলেন, মুসলিমপ্রধান দেশে ইসলামি শরিয়াহবিরোধী কোনো আইন গ্রহণযোগ্য নয় এবং বিলটি সংশোধন করতে হবে। রাষ্ট্রের আইন প্রণয়নের ক্ষমতাকে তাঁরা অস্বীকার না করলেও মুসলিম নাগরিকদের ব্যক্তিগত আইন ও ধর্মীয় বিধানের সঙ্গে সংশ্লিষ্ট আইন প্রণয়নের ক্ষেত্রে যথাযথ পরামর্শ নেওয়া অপরিহার্য বলে উল্লেখ করেন।

আইনমন্ত্রী ও জাতীয় সংসদের চিফ হুইপের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে হেফাজত নেতারা বলেন, মুসলিম নাগরিকদের ব্যক্তিগত আইন এবং শরিয়তসম্মত সম্পত্তি বণ্টনব্যবস্থার প্রতি যথাযথ সম্মান দেখানো রাষ্ট্রের দায়িত্ব। শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে পাস হওয়া বিলের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার কথা জানিয়ে তাঁরা সরকারের প্রতি আলোচনার মাধ্যমে বিষয়টির গ্রহণযোগ্য সমাধানের আহ্বান জানান। সভায় বিলটি সংশোধনের দাবিতে হেফাজতের আমিরের নেতৃত্বে আলেম ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের নিয়ে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়। এই বিলে সম্পত্তিদানের পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগের অধিকার রাখার সুযোগ রাখা হয়েছে। সভায় হেফাজতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒