দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

স্থানীয় সরকার নির্বাচন: পোস্টার নিষিদ্ধ, থাকছে অনলাইন প্রচার

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পিএম

স্থানীয় সরকার নির্বাচন: পোস্টার নিষিদ্ধ, থাকছে অনলাইন প্রচার
নির্বাচন কমিশন (ইসি)

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে কঠোর নির্বাচন আচরণবিধিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য আলাদা গেজেট প্রকাশ করা হয়েছে। নির্দলীয় এই নির্বাচনের জন্য নতুন করে এই আচরণবিধি তৈরি করেছে কমিশন। গত রোববার রাতে এসব আচরণবিধির গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

নতুন নিয়ম অনুযায়ী গত জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে নির্দিষ্ট মাপে ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল ও বিলবোর্ড দিয়ে প্রচারণা চালানো যাবে। পাশাপাশি ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের সুযোগ রাখা হলেও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বিভ্রান্তি বা ভুয়া তথ্য ছড়ানো নিষিদ্ধ করা হয়েছে। অনলাইন প্রচার শুরুর আগে অ্যাকাউন্ট আইডি ও ই-মেইল রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

আগের নিয়ম বহাল রেখে প্রতীক বরাদ্দের আগে কোনো ধরনের প্রচার বা জনসভা ও মিছিল করা যাবে না। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে সর্বোচ্চ পাঁচজন সমর্থক উপস্থিত থাকতে পারবেন। ভোটারদের প্রভাবিত করতে এনআইডি বা এমএফএস লেনদেনের জন্য মোবাইল নম্বর সংগ্রহ করা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্যসহ কোনো ভিআইপি বা গুরুত্বপূর্ণ ব্যক্তি স্থানীয় সরকারের এই নির্বাচনে প্রচারে অংশ নিতে পারবেন না।

আচরণবিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রার্থীর কারাদণ্ড, অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের কঠোর বিধান রাখা হয়েছে। এমনকি বিধি গুরুতরভাবে লঙ্ঘিত হলে নির্বাচন কমিশন প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন: পোস্টার নিষিদ্ধ, থাকছে অনলাইন প্রচার

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে কঠোর নির্বাচন আচরণবিধিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য আলাদা গেজেট প্রকাশ করা হয়েছে। নির্দলীয় এই নির্বাচনের জন্য নতুন করে এই আচরণবিধি তৈরি করেছে কমিশন। গত রোববার রাতে এসব আচরণবিধির গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

নতুন নিয়ম অনুযায়ী গত জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে নির্দিষ্ট মাপে ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল ও বিলবোর্ড দিয়ে প্রচারণা চালানো যাবে। পাশাপাশি ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের সুযোগ রাখা হলেও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বিভ্রান্তি বা ভুয়া তথ্য ছড়ানো নিষিদ্ধ করা হয়েছে। অনলাইন প্রচার শুরুর আগে অ্যাকাউন্ট আইডি ও ই-মেইল রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

আগের নিয়ম বহাল রেখে প্রতীক বরাদ্দের আগে কোনো ধরনের প্রচার বা জনসভা ও মিছিল করা যাবে না। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে সর্বোচ্চ পাঁচজন সমর্থক উপস্থিত থাকতে পারবেন। ভোটারদের প্রভাবিত করতে এনআইডি বা এমএফএস লেনদেনের জন্য মোবাইল নম্বর সংগ্রহ করা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্যসহ কোনো ভিআইপি বা গুরুত্বপূর্ণ ব্যক্তি স্থানীয় সরকারের এই নির্বাচনে প্রচারে অংশ নিতে পারবেন না।

আচরণবিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রার্থীর কারাদণ্ড, অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের কঠোর বিধান রাখা হয়েছে। এমনকি বিধি গুরুতরভাবে লঙ্ঘিত হলে নির্বাচন কমিশন প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒