দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

আরও ১০ সংসদীয় কমিটি গঠন, মেলেনি বিরোধী দলের সভাপতির পদ

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ এএম

আরও ১০ সংসদীয় কমিটি গঠন, মেলেনি বিরোধী দলের সভাপতির পদ
জাতীয় সংসদ অধিবেশনফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের আরও ১০টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। তবে গঠিত নতুন এই কমিটিগুলোর কোনোটিতেই সভাপতি পদে বিরোধী দলের কোনো সদস্যকে রাখা হয়নি। জাতীয় সংসদের মোট ৫০টি সংসদীয় কমিটির মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত এবং ১১টি বিষয়ভিত্তিক স্থায়ী কমিটি রয়েছে।

আজ রোববার রাতে গঠিত ১০টি কমিটিসহ এখন পর্যন্ত মোট ৩৬টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে শুধু সরকারি হিসাব কমিটির সভাপতি পদটি দেওয়া হয়েছে বিরোধী দল থেকে। আজ চিফ হুইপ নূরুল ইসলাম মনি আলাদাভাবে ১০টি কমিটি গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

নতুন গঠিত কমিটির মধ্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে আবদুস সালাম পিন্টুকে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আবুল খায়ের ভূঁইয়া, দুর্যোগ ব্যবস্থাপনায় মুন্সী রফিকুল আলম এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এ কে এম সেলিম রেজা হাবিব সভাপতি হয়েছেন।

এছাড়া শ্রম মন্ত্রণালয়ে শামছুর রহমান শিমুল বিশ্বাস, নৌপরিবহনে জয়নুল আবদিন ফারুক ও মৎস্য মন্ত্রণালয়ে খায়রুল কবির খোকন সভাপতি হয়েছেন। প্রাথমিক ও গণশিক্ষায় মাহমুদা হাবীবা, সংস্কৃতিতে বরকতউল্লা বুলু এবং পার্বত্য চট্টগ্রামে আবদুল ওয়াদুদ ভূঁঞাকে সভাপতি করা হয়েছে।

এদিকে আজ কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। গয়েশ্বর চন্দ্র রায়ের পরিবর্তে বিএনপির আরেক সংসদ সদস্য শাহাদাত হোসেনকে এই কমিটির নতুন সভাপতি করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আরও ১০ সংসদীয় কমিটি গঠন, মেলেনি বিরোধী দলের সভাপতির পদ

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের আরও ১০টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। তবে গঠিত নতুন এই কমিটিগুলোর কোনোটিতেই সভাপতি পদে বিরোধী দলের কোনো সদস্যকে রাখা হয়নি। জাতীয় সংসদের মোট ৫০টি সংসদীয় কমিটির মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত এবং ১১টি বিষয়ভিত্তিক স্থায়ী কমিটি রয়েছে।

আজ রোববার রাতে গঠিত ১০টি কমিটিসহ এখন পর্যন্ত মোট ৩৬টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে শুধু সরকারি হিসাব কমিটির সভাপতি পদটি দেওয়া হয়েছে বিরোধী দল থেকে। আজ চিফ হুইপ নূরুল ইসলাম মনি আলাদাভাবে ১০টি কমিটি গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

নতুন গঠিত কমিটির মধ্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে আবদুস সালাম পিন্টুকে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আবুল খায়ের ভূঁইয়া, দুর্যোগ ব্যবস্থাপনায় মুন্সী রফিকুল আলম এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এ কে এম সেলিম রেজা হাবিব সভাপতি হয়েছেন।

এছাড়া শ্রম মন্ত্রণালয়ে শামছুর রহমান শিমুল বিশ্বাস, নৌপরিবহনে জয়নুল আবদিন ফারুক ও মৎস্য মন্ত্রণালয়ে খায়রুল কবির খোকন সভাপতি হয়েছেন। প্রাথমিক ও গণশিক্ষায় মাহমুদা হাবীবা, সংস্কৃতিতে বরকতউল্লা বুলু এবং পার্বত্য চট্টগ্রামে আবদুল ওয়াদুদ ভূঁঞাকে সভাপতি করা হয়েছে।

এদিকে আজ কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। গয়েশ্বর চন্দ্র রায়ের পরিবর্তে বিএনপির আরেক সংসদ সদস্য শাহাদাত হোসেনকে এই কমিটির নতুন সভাপতি করা হয়েছে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒