দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

ভোটব্যাংকের মিথ ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম

ভোটব্যাংকের মিথ ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সনাতন ধর্মাবলম্বীদের ভোটকে ফ্যাসিবাদী শক্তির ভোটব্যাংক হিসেবে দেখার ধারণা পুরোপুরি ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদী শক্তি দেশের সনাতন ধর্মের ভাইবোনদের তাদের ভোটব্যাংক মনে করত, সেই ভ্রান্ত ধারণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভেঙে দিয়েছেন তারা। আজ শুক্রবার বিকেলে জন্মাষ্টমীর মিছিলের আগে রাজধানীর পলাশীর মোড়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশ শেষে পলাশীর মোড় থেকে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের উদ্দেশে মিছিল ও শোভাযাত্রা শুরু হয়।

সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি আপনারা বিচার করেছেন। বিগত নির্বাচনে আপনারা অসুর শক্তির বিপক্ষে রায় দিয়েছেন এবং আগামীতেও গণতন্ত্রকে সুদৃঢ়করণের জন্য আপনাদের ভূমিকা থাকবে। সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে সব ধর্মের মানুষের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, যা দৃশ্যমান বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের সংবিধানে সকল ধর্মের ধর্মচর্চার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকে দেওয়া হয়েছে এবং ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্প্রীতি বজায় রাখার কথা বলতে গিয়ে সাম্প্রদায়িক শব্দটি ব্যবহার না করলেই ভালো হতো বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আমরা যদি বলতাম সামাজিক এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখব, সেটাই ভালো হতো এবং কেউ আর সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দের উল্লেখ করার প্রয়োজন নেই। বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে কেউ যেন আর নিজেকে সংখ্যালঘু হিসেবে পরিচয় না দেন সেই আহ্বানও জানান তিনি। মহানগর সর্বজনীন পূজা কমিটি গোপাল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিজন কান্তি সরকার, আব্দুস সালাম, হামিদুর রহমান, তপন চন্দ্র মজুমদার ও সুব্রত চৌধুরী প্রমুখ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ভোটব্যাংকের মিথ ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সনাতন ধর্মাবলম্বীদের ভোটকে ফ্যাসিবাদী শক্তির ভোটব্যাংক হিসেবে দেখার ধারণা পুরোপুরি ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদী শক্তি দেশের সনাতন ধর্মের ভাইবোনদের তাদের ভোটব্যাংক মনে করত, সেই ভ্রান্ত ধারণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভেঙে দিয়েছেন তারা। আজ শুক্রবার বিকেলে জন্মাষ্টমীর মিছিলের আগে রাজধানীর পলাশীর মোড়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশ শেষে পলাশীর মোড় থেকে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের উদ্দেশে মিছিল ও শোভাযাত্রা শুরু হয়।

সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি আপনারা বিচার করেছেন। বিগত নির্বাচনে আপনারা অসুর শক্তির বিপক্ষে রায় দিয়েছেন এবং আগামীতেও গণতন্ত্রকে সুদৃঢ়করণের জন্য আপনাদের ভূমিকা থাকবে। সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে সব ধর্মের মানুষের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, যা দৃশ্যমান বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের সংবিধানে সকল ধর্মের ধর্মচর্চার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকে দেওয়া হয়েছে এবং ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্প্রীতি বজায় রাখার কথা বলতে গিয়ে সাম্প্রদায়িক শব্দটি ব্যবহার না করলেই ভালো হতো বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আমরা যদি বলতাম সামাজিক এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখব, সেটাই ভালো হতো এবং কেউ আর সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দের উল্লেখ করার প্রয়োজন নেই। বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে কেউ যেন আর নিজেকে সংখ্যালঘু হিসেবে পরিচয় না দেন সেই আহ্বানও জানান তিনি। মহানগর সর্বজনীন পূজা কমিটি গোপাল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিজন কান্তি সরকার, আব্দুস সালাম, হামিদুর রহমান, তপন চন্দ্র মজুমদার ও সুব্রত চৌধুরী প্রমুখ।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒