দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

পরিবেশ ও পুনর্বাসনকে গুরুত্ব দিয়ে ফুলবাড়ীতে কয়লা উত্তোলন

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম

পরিবেশ ও পুনর্বাসনকে গুরুত্ব দিয়ে ফুলবাড়ীতে কয়লা উত্তোলন
বুধবার জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, ফুলবাড়ী কয়লাখনি থেকে কয়লা উত্তোলন করে জ্বালানিসংকট মোকাবিলা করা গেলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি তা দেশের জন্য ভালো হবে। তবে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করতে গেলে বসতবাড়ি ও কৃষিজমির বিষয় রয়েছে এবং স্থানীয় মানুষের পুনর্বাসন ও পরিবেশের বিষয়টি গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। আজ বুধবার জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে সম্পূরক প্রশ্নে সাবিকুন্নাহার বলেন, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উৎপাদনের ফলে কৃষিজমি, বসতি, ভূগর্ভস্থ পানির স্তর বিশেষ করে জীববৈচিত্র্যের ওপর ব্যাপক প্রভাব পড়তে পারে। জ্বালানিসংকট মোকাবিলা অবশ্যই জরুরি, তবে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের নামে কৃষিজমি ধ্বংস বা মানুষ উচ্ছেদ কাম্য নয়। সরকারের মনোভাব জানতে চেয়ে তিনি বলেন, সরকারকে আগে পূর্ণ পরিবেশগত ও সামাজিক প্রভাব সমীক্ষা প্রকাশ করতে হবে এবং স্থানীয় জনগণের সম্মতি নিশ্চিত করতে হবে।

অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারের সময়ে সরকারি প্রতিষ্ঠান বাপেক্সকে রীতিমতো পঙ্গু করে রাখা হয়েছিল। বর্তমান জ্বালানিসংকট থেকে দেশকে বের করে আনতে দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধির অংশ হিসেবে ১৫০টি কূপ খনন বা ওয়ার্কওভার কর্মসূচির আওতায় ৩০টি কূপ খনন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে ১৪০ এমএসসিএডি গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত হয়েছে এবং চলমান কূপ খনন শেষ হলে আরও গ্যাস যুক্ত হবে বলে জানান তিনি।

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং সাধারণ মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টিতে সরকার নানাবিধ পদক্ষেপ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সৌর প্যানেল স্থাপনের অপরিহার্য পণ্যের কর অব্যাহতি দেওয়া হয়েছে এবং লিথেনিয়াম ব্যাটারি যাতে দেশে উৎপাদিত হয় সে জন্য কর মওকুফ করা হয়েছে। আগামী ছয় মাসে যাঁরা রুফটপ সোলার স্থাপন করবেন, তাঁদের গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ দশমিক ৫০ টাকায় কিনবে সরকার।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পরিবেশ ও পুনর্বাসনকে গুরুত্ব দিয়ে ফুলবাড়ীতে কয়লা উত্তোলন

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, ফুলবাড়ী কয়লাখনি থেকে কয়লা উত্তোলন করে জ্বালানিসংকট মোকাবিলা করা গেলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি তা দেশের জন্য ভালো হবে। তবে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করতে গেলে বসতবাড়ি ও কৃষিজমির বিষয় রয়েছে এবং স্থানীয় মানুষের পুনর্বাসন ও পরিবেশের বিষয়টি গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। আজ বুধবার জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে সম্পূরক প্রশ্নে সাবিকুন্নাহার বলেন, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উৎপাদনের ফলে কৃষিজমি, বসতি, ভূগর্ভস্থ পানির স্তর বিশেষ করে জীববৈচিত্র্যের ওপর ব্যাপক প্রভাব পড়তে পারে। জ্বালানিসংকট মোকাবিলা অবশ্যই জরুরি, তবে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের নামে কৃষিজমি ধ্বংস বা মানুষ উচ্ছেদ কাম্য নয়। সরকারের মনোভাব জানতে চেয়ে তিনি বলেন, সরকারকে আগে পূর্ণ পরিবেশগত ও সামাজিক প্রভাব সমীক্ষা প্রকাশ করতে হবে এবং স্থানীয় জনগণের সম্মতি নিশ্চিত করতে হবে।

অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারের সময়ে সরকারি প্রতিষ্ঠান বাপেক্সকে রীতিমতো পঙ্গু করে রাখা হয়েছিল। বর্তমান জ্বালানিসংকট থেকে দেশকে বের করে আনতে দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধির অংশ হিসেবে ১৫০টি কূপ খনন বা ওয়ার্কওভার কর্মসূচির আওতায় ৩০টি কূপ খনন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে ১৪০ এমএসসিএডি গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত হয়েছে এবং চলমান কূপ খনন শেষ হলে আরও গ্যাস যুক্ত হবে বলে জানান তিনি।

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং সাধারণ মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টিতে সরকার নানাবিধ পদক্ষেপ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সৌর প্যানেল স্থাপনের অপরিহার্য পণ্যের কর অব্যাহতি দেওয়া হয়েছে এবং লিথেনিয়াম ব্যাটারি যাতে দেশে উৎপাদিত হয় সে জন্য কর মওকুফ করা হয়েছে। আগামী ছয় মাসে যাঁরা রুফটপ সোলার স্থাপন করবেন, তাঁদের গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ দশমিক ৫০ টাকায় কিনবে সরকার।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒