দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

অহিংস পন্থায় প্রতিবাদের ঘোষণা জামায়াত আমিরের

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

অহিংস পন্থায় প্রতিবাদের ঘোষণা জামায়াত আমিরের
টেলিভিশন চ্যানেলগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় সম্পর্কে জামায়াত আমিরের বাসভবনের ফটকে সাংবাদিকদের ব্রিফ করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ২ সেপ্টেম্বরছবি: প্রথম আলো

সরকারের সব ভালো কাজে সহযোগিতা এবং জনস্বার্থবিরোধী যেকোনো কাজের বিরোধিতা করার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তবে সেই বিরোধিতা বা প্রতিবাদ সম্পূর্ণ নন-ভায়োলেন্ট তথা অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল হবে বলে তিনি স্পষ্ট করেছেন। আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজের সরকারি বাসভবনে দেশের ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই অবস্থান জানান। বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত চলা এই আলোচনার পর বাসভবনের ফটকে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মতবিনিময় সভায় দেশের জনদুর্ভোগ, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্ত্রাস ও দলীয়করণের বিষয়গুলো গণমাধ্যমের নির্বাহীদের দৃষ্টিতে আনা হয়। ইলেকট্রনিক গণমাধ্যম সংবাদ পরিবেশন ছাড়াও জনমত তৈরি, জাতীয় সচেতনতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন জামায়াত আমির। অন্যদিকে, সংবাদমাধ্যমের মতো ইলেকট্রনিক গণমাধ্যমে ওয়েজ বোর্ড, নির্দিষ্ট বেতনকাঠামো ও কাঠামোগত সুবিধা না থাকার বিষয়টি তুলে ধরেন সাংবাদিকরা। এ বিষয়ে সাংবাদিকদের একটি পরিপক্ক রূপরেখা নিয়ে আসার আহ্বান জানিয়ে জামায়াত আমির সহযোগিতার আশ্বাস দেন এবং সংসদে ও সংসদের বাইরে সাংবাদিকদের পক্ষে ভূমিকা রাখার কথা বলেন।

সভায় অংশগ্রহণকারী বেসরকারি সময় টেলিভিশনের সিইও সৈয়দ জুবায়ের আহমেদ বাবু, যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ এবং চ্যানেল ২৪–এর হেড অব নিউজ জহিরুল আলম গণমাধ্যমের স্বাধীনতা, কাঠামোগত দুর্বলতা ও সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে আলোচনা করেন। বর্তমান সংসদে জামায়াতের ভূমিকা অতীতের যেকোনো সময়ের চেয়ে গঠনমূলক, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক বলে নির্বাহীরা উল্লেখ করেন। ব্রিফিং সঞ্চালনা করেন জামায়াতের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান এবং এ সময় দলটির অন্যান্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। এর আগে গত ২৪ আগস্ট জামায়াত আমির দেশের সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গেও মতবিনিময় করেছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অহিংস পন্থায় প্রতিবাদের ঘোষণা জামায়াত আমিরের

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সরকারের সব ভালো কাজে সহযোগিতা এবং জনস্বার্থবিরোধী যেকোনো কাজের বিরোধিতা করার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তবে সেই বিরোধিতা বা প্রতিবাদ সম্পূর্ণ নন-ভায়োলেন্ট তথা অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল হবে বলে তিনি স্পষ্ট করেছেন। আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজের সরকারি বাসভবনে দেশের ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই অবস্থান জানান। বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত চলা এই আলোচনার পর বাসভবনের ফটকে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মতবিনিময় সভায় দেশের জনদুর্ভোগ, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্ত্রাস ও দলীয়করণের বিষয়গুলো গণমাধ্যমের নির্বাহীদের দৃষ্টিতে আনা হয়। ইলেকট্রনিক গণমাধ্যম সংবাদ পরিবেশন ছাড়াও জনমত তৈরি, জাতীয় সচেতনতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন জামায়াত আমির। অন্যদিকে, সংবাদমাধ্যমের মতো ইলেকট্রনিক গণমাধ্যমে ওয়েজ বোর্ড, নির্দিষ্ট বেতনকাঠামো ও কাঠামোগত সুবিধা না থাকার বিষয়টি তুলে ধরেন সাংবাদিকরা। এ বিষয়ে সাংবাদিকদের একটি পরিপক্ক রূপরেখা নিয়ে আসার আহ্বান জানিয়ে জামায়াত আমির সহযোগিতার আশ্বাস দেন এবং সংসদে ও সংসদের বাইরে সাংবাদিকদের পক্ষে ভূমিকা রাখার কথা বলেন।

সভায় অংশগ্রহণকারী বেসরকারি সময় টেলিভিশনের সিইও সৈয়দ জুবায়ের আহমেদ বাবু, যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ এবং চ্যানেল ২৪–এর হেড অব নিউজ জহিরুল আলম গণমাধ্যমের স্বাধীনতা, কাঠামোগত দুর্বলতা ও সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে আলোচনা করেন। বর্তমান সংসদে জামায়াতের ভূমিকা অতীতের যেকোনো সময়ের চেয়ে গঠনমূলক, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক বলে নির্বাহীরা উল্লেখ করেন। ব্রিফিং সঞ্চালনা করেন জামায়াতের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান এবং এ সময় দলটির অন্যান্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। এর আগে গত ২৪ আগস্ট জামায়াত আমির দেশের সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গেও মতবিনিময় করেছিলেন।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒