দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব: সেলিম উদ্দিন

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ এএম

সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব: সেলিম উদ্দিন
‘ক্লিন ঢাকা’ কর্মসূচির সর্বশেষ তথ্য অবহিতকরণ ও বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের ইসলামীর নেতা সেলিম উদ্দিন। রাজধানীর বারিধারায় জামায়াতের ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে, ১ সেপ্টেম্বরছবি: জামায়াতের সৌজন্যে

সরকারের আন্তরিকতা থাকলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেছেন, জনগণকে অভিযোগ দায়েরের পরিবেশ তৈরি করতে হবে। অভিযোগ নিষ্পত্তিও করতে হবে। প্রতি মাসে কতগুলো অভিযোগ নিষ্পত্তি হয়েছে, সেটি প্রকাশ করতে হবে। সরকার এগুলো করলে বিরোধী দল সহযোগিতা করতে রাজি আছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বারিধারায় জামায়াতের ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে ‘ক্লিন ঢাকা’ কর্মসূচির সর্বশেষ তথ্য অবহিতকরণ ও বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন জানান, গত ২৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ঢাকা মহানগর উত্তরে সপ্তাহব্যাপী ‘ক্লিন ঢাকা’ কর্মসূচি পালিত হয়েছে। এ সময়ে খাল পরিষ্কার, বর্জ্য অপসারণ ও ফুটপাত দখলমুক্ত করার চেষ্টা করা হয়েছে।

সেলিম উদ্দিন বলেন, সপ্তাহব্যাপী কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তরের ৫৪টি ওয়ার্ডে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। সাত দিনে ২৯০টি খাল ও ড্রেন পরিষ্কার করা হয়েছে এবং ২০৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। তিনিসহ ২৫ হাজার ৮২৮ জন দলীয় স্বেচ্ছাসেবক এসব কাজ করেছেন। এতে সাধারণ মানুষও অংশ নিয়েছিল।

সরকারের কাছে দাবি জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, কবে নাগাদ ঢাকা শহরের খাল ও খেলার মাঠ দখলমুক্ত করা যাবে, সেটি সিটি করপোরেশনকে জানাতে হবে। খালের কী অবস্থা, দখলের সঙ্গে কারা জড়িত, তা প্রকাশ করতে হবে। আগামী বর্ষার আগেই ড্রেন শতভাগ পরিষ্কার করে সে তথ্য জানাতে হবে।

সেলিম উদ্দিন আরও বলেন, ফুটপাতে যাঁরা ব্যবসা করছেন, তাঁদের পুনর্বাসন করতে হবে। সিটি করপোরেশন চাইলে হকারদের জন্য ১০টি হলিডে মার্কেট করতে পারে। মশা নিধনের জন্য মৌসুমি নয়, ১২ মাসব্যাপী কর্মসূচি নিতে হবে এবং প্রতি মাসের কাজের হিসাব দিতে হবে। মাসভিত্তিক ওয়ার্ডগুলোর কাজের তথ্য উন্মুক্ত করতে হবে।

এ সময় সেলিম উদ্দিন ৮ সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষে বর্জ্য থেকে তৈরি করা কলম শিক্ষার্থীদের উপহার দেওয়ার কথা জানান।

সিটি করপোরেশন নির্বাচন যাতে দখলদারি ও কারচুপিমুক্ত হয়, সেটি নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিশ্চিত করার কথা বলেন সেলিম উদ্দিন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁর এ উদ্যোগের মাধ্যমে প্রমাণ হয়েছে, সরকার ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও দখলমুক্ত রাখার কাজে সফল নয়। এর পেছনে রয়েছে দুর্নীতিবাজ নেতৃত্ব।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ইয়াসিন আরাফাত, প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব: সেলিম উদ্দিন

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সরকারের আন্তরিকতা থাকলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেছেন, জনগণকে অভিযোগ দায়েরের পরিবেশ তৈরি করতে হবে। অভিযোগ নিষ্পত্তিও করতে হবে। প্রতি মাসে কতগুলো অভিযোগ নিষ্পত্তি হয়েছে, সেটি প্রকাশ করতে হবে। সরকার এগুলো করলে বিরোধী দল সহযোগিতা করতে রাজি আছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বারিধারায় জামায়াতের ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে ‘ক্লিন ঢাকা’ কর্মসূচির সর্বশেষ তথ্য অবহিতকরণ ও বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন জানান, গত ২৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ঢাকা মহানগর উত্তরে সপ্তাহব্যাপী ‘ক্লিন ঢাকা’ কর্মসূচি পালিত হয়েছে। এ সময়ে খাল পরিষ্কার, বর্জ্য অপসারণ ও ফুটপাত দখলমুক্ত করার চেষ্টা করা হয়েছে।

সেলিম উদ্দিন বলেন, সপ্তাহব্যাপী কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তরের ৫৪টি ওয়ার্ডে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। সাত দিনে ২৯০টি খাল ও ড্রেন পরিষ্কার করা হয়েছে এবং ২০৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। তিনিসহ ২৫ হাজার ৮২৮ জন দলীয় স্বেচ্ছাসেবক এসব কাজ করেছেন। এতে সাধারণ মানুষও অংশ নিয়েছিল।

সরকারের কাছে দাবি জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, কবে নাগাদ ঢাকা শহরের খাল ও খেলার মাঠ দখলমুক্ত করা যাবে, সেটি সিটি করপোরেশনকে জানাতে হবে। খালের কী অবস্থা, দখলের সঙ্গে কারা জড়িত, তা প্রকাশ করতে হবে। আগামী বর্ষার আগেই ড্রেন শতভাগ পরিষ্কার করে সে তথ্য জানাতে হবে।

সেলিম উদ্দিন আরও বলেন, ফুটপাতে যাঁরা ব্যবসা করছেন, তাঁদের পুনর্বাসন করতে হবে। সিটি করপোরেশন চাইলে হকারদের জন্য ১০টি হলিডে মার্কেট করতে পারে। মশা নিধনের জন্য মৌসুমি নয়, ১২ মাসব্যাপী কর্মসূচি নিতে হবে এবং প্রতি মাসের কাজের হিসাব দিতে হবে। মাসভিত্তিক ওয়ার্ডগুলোর কাজের তথ্য উন্মুক্ত করতে হবে।

এ সময় সেলিম উদ্দিন ৮ সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষে বর্জ্য থেকে তৈরি করা কলম শিক্ষার্থীদের উপহার দেওয়ার কথা জানান।

সিটি করপোরেশন নির্বাচন যাতে দখলদারি ও কারচুপিমুক্ত হয়, সেটি নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিশ্চিত করার কথা বলেন সেলিম উদ্দিন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁর এ উদ্যোগের মাধ্যমে প্রমাণ হয়েছে, সরকার ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও দখলমুক্ত রাখার কাজে সফল নয়। এর পেছনে রয়েছে দুর্নীতিবাজ নেতৃত্ব।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ইয়াসিন আরাফাত, প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒