দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

জামায়াতে যোগ দিলেন সাবেক বিচারপতি ও সেনা কর্মকর্তাসহ ৬৫০ জন

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম

জামায়াতে যোগ দিলেন সাবেক বিচারপতি ও সেনা কর্মকর্তাসহ ৬৫০ জন
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ফুল ও ইসলামিক বই উপহার দিয়ে দলে যোগদানকারীদের বরণ করে নেন। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনেছবি: প্রথম আলো

বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাবেক বিচারপতি, সামরিক-বেসামরিক কর্মকর্তা ও কওমি আলেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৬৫০ জন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মিলনায়তনে এক অনুষ্ঠানে তাঁরা দলটিতে যোগ দেন। মাসব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখা এই দাওয়াতি সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ফুল ও ইসলামিক বই উপহার দিয়ে দলে যোগদানকারীদের বরণ করে নেন। নতুন যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, সাবেক সেনা কর্মকর্তা কর্নেল ফারুক হোসাইন, সাবেক এসপি ওবায়দুল হক, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ এস এম খালেকুজ্জামান এবং বংশাল থানা বিএনপির ২ নম্বর যুগ্ম আহ্বায়ক ইয়াকুব সরকার। এ ছাড়া জাতীয় দলের সাবেক ফুটবলার সেলিম আহমেদ, কওমি আলেম ও বিশিষ্ট ব্যবসায়ীরা জামায়াতে যোগ দেন।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, বাতিলের সঙ্গে কোনো আপস করা হবে না এবং কারও কাছে মাথা নত করা হবে না। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, তলোয়ারের খোঁচার দাগ মিলিয়ে গেলেও মুখের খোঁচার দাগ কখনো যায় না। তাই এমন ভাষায় কথা বলা উচিত নয় যাতে অপরের হৃদয় আঘাত পায়। তিনি আরও বলেন, কওমি আলেমদের দ্বীনি খেদমতকে তাঁরা আলাদা বা ছোট করে দেখেন না।

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন, সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ ও সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জামায়াতে যোগ দিলেন সাবেক বিচারপতি ও সেনা কর্মকর্তাসহ ৬৫০ জন

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাবেক বিচারপতি, সামরিক-বেসামরিক কর্মকর্তা ও কওমি আলেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৬৫০ জন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মিলনায়তনে এক অনুষ্ঠানে তাঁরা দলটিতে যোগ দেন। মাসব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখা এই দাওয়াতি সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ফুল ও ইসলামিক বই উপহার দিয়ে দলে যোগদানকারীদের বরণ করে নেন। নতুন যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, সাবেক সেনা কর্মকর্তা কর্নেল ফারুক হোসাইন, সাবেক এসপি ওবায়দুল হক, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ এস এম খালেকুজ্জামান এবং বংশাল থানা বিএনপির ২ নম্বর যুগ্ম আহ্বায়ক ইয়াকুব সরকার। এ ছাড়া জাতীয় দলের সাবেক ফুটবলার সেলিম আহমেদ, কওমি আলেম ও বিশিষ্ট ব্যবসায়ীরা জামায়াতে যোগ দেন।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, বাতিলের সঙ্গে কোনো আপস করা হবে না এবং কারও কাছে মাথা নত করা হবে না। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, তলোয়ারের খোঁচার দাগ মিলিয়ে গেলেও মুখের খোঁচার দাগ কখনো যায় না। তাই এমন ভাষায় কথা বলা উচিত নয় যাতে অপরের হৃদয় আঘাত পায়। তিনি আরও বলেন, কওমি আলেমদের দ্বীনি খেদমতকে তাঁরা আলাদা বা ছোট করে দেখেন না।

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন, সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ ও সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒