দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

নতুন গুম বিরোধী আইন নিয়ে ক্ষোভ প্রকাশ আরমানের

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০১:৫২ এএম

নতুন গুম বিরোধী আইন নিয়ে ক্ষোভ প্রকাশ আরমানের
গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (আরমান)। জাতীয় প্রেসক্লাব, ঢাকা; ২৯ আগস্ট ২০২৬ছবি: প্রথম আলো

ত্রয়োদশ জাতীয় সংসদকে ‘মজলুমদের মিলনমেলা’ বলে উল্লেখ করেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (আরমান)। আজ শনিবার বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এই আলোচনা সভার আয়োজন করে। মানবাধিকার ও গুম–সংক্রান্ত দুই আইনের সমালোচনা করে তিনি বলেন, মজলুমদের হাত দিয়ে এমন আইন পাস হতে চলেছে, যা গুমের পথকে সুগম করবে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের ভুক্তভোগী মীর আহমাদ বিন কাসেম বলেন, বর্তমান সরকার যে নতুন আইন আনছে, তাতে গুম-সংক্রান্ত কমিশন ও মানবাধিকার কমিশনের ক্ষমতা খর্ব করা হচ্ছে। আইনমন্ত্রী শক্তিশালী আইন করার আশ্বাস দিলেও প্রস্তাবিত আইনে কমিশনগুলোকে কার্যত ‘কাগুজে বাঘে’ পরিণত করা হয়েছে। কোনো ভুক্তভোগী অভিযোগ করার পর তা আদালতে ভুল প্রমাণিত হলে শাস্তির বিধান রাখায় পরিবারগুলো অভিযোগ করতে ভয় পাবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারের বাইরে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে তদন্তের সুযোগ না থাকলে বাহিনীকে এক ধরনের দায়মুক্তি দেওয়া হবে। এতে বাহিনীগুলোকে বার্তা দেওয়া হচ্ছে যে, যা খুশি তা করো, তোমাদের জবাবদিহি করার কেউ নেই। সভায় গুমের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্য, মানবাধিকারকর্মী, আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, সাবেক গুম-সংক্রান্ত কমিশনের সদস্য নূর খান লিটন, আলোকচিত্রী শহিদুল আলম, সাবেক গুম-সংক্রান্ত কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস প্রমুখ। সভায় বক্তারা গুমের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার এবং বর্তমান আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নতুন গুম বিরোধী আইন নিয়ে ক্ষোভ প্রকাশ আরমানের

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদকে ‘মজলুমদের মিলনমেলা’ বলে উল্লেখ করেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (আরমান)। আজ শনিবার বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এই আলোচনা সভার আয়োজন করে। মানবাধিকার ও গুম–সংক্রান্ত দুই আইনের সমালোচনা করে তিনি বলেন, মজলুমদের হাত দিয়ে এমন আইন পাস হতে চলেছে, যা গুমের পথকে সুগম করবে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের ভুক্তভোগী মীর আহমাদ বিন কাসেম বলেন, বর্তমান সরকার যে নতুন আইন আনছে, তাতে গুম-সংক্রান্ত কমিশন ও মানবাধিকার কমিশনের ক্ষমতা খর্ব করা হচ্ছে। আইনমন্ত্রী শক্তিশালী আইন করার আশ্বাস দিলেও প্রস্তাবিত আইনে কমিশনগুলোকে কার্যত ‘কাগুজে বাঘে’ পরিণত করা হয়েছে। কোনো ভুক্তভোগী অভিযোগ করার পর তা আদালতে ভুল প্রমাণিত হলে শাস্তির বিধান রাখায় পরিবারগুলো অভিযোগ করতে ভয় পাবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারের বাইরে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে তদন্তের সুযোগ না থাকলে বাহিনীকে এক ধরনের দায়মুক্তি দেওয়া হবে। এতে বাহিনীগুলোকে বার্তা দেওয়া হচ্ছে যে, যা খুশি তা করো, তোমাদের জবাবদিহি করার কেউ নেই। সভায় গুমের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্য, মানবাধিকারকর্মী, আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, সাবেক গুম-সংক্রান্ত কমিশনের সদস্য নূর খান লিটন, আলোকচিত্রী শহিদুল আলম, সাবেক গুম-সংক্রান্ত কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস প্রমুখ। সভায় বক্তারা গুমের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার এবং বর্তমান আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒