দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় নারী সংহতির পাঁচ দফা দাবি

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ১০:২০ পিএম

নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় নারী সংহতির পাঁচ দফা দাবি
নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় পাঁচ দফা দাবিতে নারী সংহতির সমাবেশ। স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়। ২৮ আগস্ট ২০২৬ছবি: প্রথম আলো

ঘর থেকে সংসদ পর্যন্ত নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় জাতীয় সংসদে ৩৩ শতাংশ আসন নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে নারী সংহতি। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজিত এক সমাবেশে সংগঠনের নেতারা এই দাবি উত্থাপন করেন। তাঁরা বলেন, জুলাই অভ্যুত্থানে নারীদের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও রাষ্ট্র সংস্কারের নীতিনির্ধারণী পর্যায়ে তাঁদের অংশগ্রহণ এখনো নিশ্চিত হয়নি।

নারী সংহতির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে ২০৩০ সালের মধ্যে সারা দেশে ডে-কেয়ার সেন্টারের চাহিদা পূরণ করা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০ শতাংশ নারী শিক্ষক নিয়োগের ব্যবস্থা পুনর্বহাল করা। এছাড়া ‘বাল্ক প্রকিউরমেন্ট মডেলের’ মাধ্যমে সব বিদ্যালয়ে অর্ধেক দামে স্যানিটারি প্যাড সরবরাহ এবং দ্রুততম সময়ের মধ্যে সংসদে যৌন হয়রানি প্রতিরোধ আইন পাসের দাবি জানানো হয়।

সমাবেশে নারী সংহতির সভাপতি শ্যামলী শীল বলেন, স্বৈরাচারী শাসনের পতনে ছাত্র-জনতার সঙ্গে নারীদের ভূমিকা ছিল অগ্রগণ্য। তবে জুলাই-পরবর্তী রাজনীতিতে সেই অবদানের প্রতিফলন এখনো ঘটেনি। তিনি সংসদে নারীদের জন্য সরাসরি নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোতে ৩৩ শতাংশ মনোনয়ন নিশ্চিত করার দাবি উপেক্ষিত হওয়ার বিষয়টি তুলে ধরেন।

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার বলেন, নারীরা কোনো রাজনৈতিক দলের করুণা নয়, বরং নাগরিক হিসেবে ন্যায্য আসন দাবি করেন। অন্যদিকে সহসাধারণ সম্পাদক রেবেকা নীলা জানান, উপযুক্ত ডে-কেয়ার সেন্টারের অভাবে প্রায় ৭৩ শতাংশ কর্মজীবী নারীকে চাকরি ছাড়তে হয়। তাই প্রতিটি ওয়ার্ডে ডে-কেয়ার সেন্টার স্থাপন করা জরুরি।

গবেষক মাহিন সুলতান সমাবেশে সংহতি জানিয়ে বলেন, এখন সময় এসেছে ৩৩ শতাংশের পরিবর্তে রাষ্ট্রের সব পর্যায়ে ৫০ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিত করার। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ফারহানা মুনা অভিযোগ করেন, জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা নারীদের সুপরিকল্পিতভাবে নীতিনির্ধারণী প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় নারী সংহতির পাঁচ দফা দাবি

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

ঘর থেকে সংসদ পর্যন্ত নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় জাতীয় সংসদে ৩৩ শতাংশ আসন নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে নারী সংহতি। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজিত এক সমাবেশে সংগঠনের নেতারা এই দাবি উত্থাপন করেন। তাঁরা বলেন, জুলাই অভ্যুত্থানে নারীদের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও রাষ্ট্র সংস্কারের নীতিনির্ধারণী পর্যায়ে তাঁদের অংশগ্রহণ এখনো নিশ্চিত হয়নি।

নারী সংহতির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে ২০৩০ সালের মধ্যে সারা দেশে ডে-কেয়ার সেন্টারের চাহিদা পূরণ করা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০ শতাংশ নারী শিক্ষক নিয়োগের ব্যবস্থা পুনর্বহাল করা। এছাড়া ‘বাল্ক প্রকিউরমেন্ট মডেলের’ মাধ্যমে সব বিদ্যালয়ে অর্ধেক দামে স্যানিটারি প্যাড সরবরাহ এবং দ্রুততম সময়ের মধ্যে সংসদে যৌন হয়রানি প্রতিরোধ আইন পাসের দাবি জানানো হয়।

সমাবেশে নারী সংহতির সভাপতি শ্যামলী শীল বলেন, স্বৈরাচারী শাসনের পতনে ছাত্র-জনতার সঙ্গে নারীদের ভূমিকা ছিল অগ্রগণ্য। তবে জুলাই-পরবর্তী রাজনীতিতে সেই অবদানের প্রতিফলন এখনো ঘটেনি। তিনি সংসদে নারীদের জন্য সরাসরি নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোতে ৩৩ শতাংশ মনোনয়ন নিশ্চিত করার দাবি উপেক্ষিত হওয়ার বিষয়টি তুলে ধরেন।

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার বলেন, নারীরা কোনো রাজনৈতিক দলের করুণা নয়, বরং নাগরিক হিসেবে ন্যায্য আসন দাবি করেন। অন্যদিকে সহসাধারণ সম্পাদক রেবেকা নীলা জানান, উপযুক্ত ডে-কেয়ার সেন্টারের অভাবে প্রায় ৭৩ শতাংশ কর্মজীবী নারীকে চাকরি ছাড়তে হয়। তাই প্রতিটি ওয়ার্ডে ডে-কেয়ার সেন্টার স্থাপন করা জরুরি।

গবেষক মাহিন সুলতান সমাবেশে সংহতি জানিয়ে বলেন, এখন সময় এসেছে ৩৩ শতাংশের পরিবর্তে রাষ্ট্রের সব পর্যায়ে ৫০ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিত করার। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ফারহানা মুনা অভিযোগ করেন, জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা নারীদের সুপরিকল্পিতভাবে নীতিনির্ধারণী প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒