দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

পূর্ণাঙ্গ সংস্কারের দাবিতে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ১১:৩৮ পিএম

পূর্ণাঙ্গ সংস্কারের দাবিতে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
সংসদ অধিবেশন থেকে বেরিয়ে যাচ্ছেন বিরোধী দলের সদস্যরা। আজ বৃহস্পতিবার রাতেছবি: ভিডিও থেকে নেওয়া

সরকারের আংশিক সংস্কারের চেষ্টার অভিযোগ এনে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বৃহস্পতিবার রাতে আইন প্রণয়ন কার্যাবলি শুরু হওয়ার আগেই বিরোধীদলীয় সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন। মূলত গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন সংক্রান্ত বিল দুটি উত্থাপনের আগমুহূর্তে এ ঘটনা ঘটে।

বিল দুটি উত্থাপনের আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বিচার বিভাগ, দুদক ও পুলিশ সংস্কারের মতো গুরুত্বপূর্ণ ২০টি অধ্যাদেশ বাতিল করে দেওয়া হয়েছে। তিনি একে সংস্কারের মূল দাবিকে চাপা দেওয়ার চেষ্টা বলে অভিহিত করেন।

শফিকুর রহমান বলেন, তারা আংশিক বা খণ্ডিত কোনো প্রক্রিয়ার অংশ হতে চান না, বরং পূর্ণাঙ্গ সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়ন চান। এ সময় তিনি বেসরকারি দিবসে সরকারি বিল উত্থাপনেরও সমালোচনা করেন। এরপর তার নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন।

উল্লেখ্য, গুমের অভিযোগ তদন্তে মানবাধিকার কমিশনকে দেওয়া ক্ষমতা নতুন বিলে বাদ দেওয়ায় বিভিন্ন মহল থেকে সমালোচনা হচ্ছে। নতুন নিয়মে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগের তদন্ত অন্য কোনো বাহিনী বা আন্তঃবাহিনী দল করবে। এ ছাড়া মানবাধিকার কমিশন বিলের বাছাই কমিটি ও কমিশনের স্বাধীনতা নিয়েও অংশীজনদের মধ্যে আপত্তি রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পূর্ণাঙ্গ সংস্কারের দাবিতে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সরকারের আংশিক সংস্কারের চেষ্টার অভিযোগ এনে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বৃহস্পতিবার রাতে আইন প্রণয়ন কার্যাবলি শুরু হওয়ার আগেই বিরোধীদলীয় সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন। মূলত গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন সংক্রান্ত বিল দুটি উত্থাপনের আগমুহূর্তে এ ঘটনা ঘটে।

বিল দুটি উত্থাপনের আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বিচার বিভাগ, দুদক ও পুলিশ সংস্কারের মতো গুরুত্বপূর্ণ ২০টি অধ্যাদেশ বাতিল করে দেওয়া হয়েছে। তিনি একে সংস্কারের মূল দাবিকে চাপা দেওয়ার চেষ্টা বলে অভিহিত করেন।

শফিকুর রহমান বলেন, তারা আংশিক বা খণ্ডিত কোনো প্রক্রিয়ার অংশ হতে চান না, বরং পূর্ণাঙ্গ সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়ন চান। এ সময় তিনি বেসরকারি দিবসে সরকারি বিল উত্থাপনেরও সমালোচনা করেন। এরপর তার নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন।

উল্লেখ্য, গুমের অভিযোগ তদন্তে মানবাধিকার কমিশনকে দেওয়া ক্ষমতা নতুন বিলে বাদ দেওয়ায় বিভিন্ন মহল থেকে সমালোচনা হচ্ছে। নতুন নিয়মে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগের তদন্ত অন্য কোনো বাহিনী বা আন্তঃবাহিনী দল করবে। এ ছাড়া মানবাধিকার কমিশন বিলের বাছাই কমিটি ও কমিশনের স্বাধীনতা নিয়েও অংশীজনদের মধ্যে আপত্তি রয়েছে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒