দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

মন্ত্রিসভার প্রথম রদবদল: মিশ্র প্রতিক্রিয়া ও নতুন পরিবর্তনের আভাস

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ১১:০৬ এএম

মন্ত্রিসভার প্রথম রদবদল: মিশ্র প্রতিক্রিয়া ও নতুন পরিবর্তনের আভাস
মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন (বাঁ থেকে) আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। বঙ্গভবন, ঢাকা, ২১ আগস্ট ২০২৬ছবি: প্রধানমন্ত্রীর প্রেস উইং

সরকারের ছয় মাস পূর্তিতে মন্ত্রিসভায় প্রথম দফায় রদবদল আনা হয়েছে। শুক্রবারের এই পরিবর্তনের পর প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৬ জন এবং প্রতিমন্ত্রী ২৪ জন রয়েছেন। এ ছাড়া মন্ত্রিসভার বাইরে প্রধানমন্ত্রীর ১১ জন উপদেষ্টা দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ রদবদলে নতুন তিনজন পূর্ণ মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। একজন প্রতিমন্ত্রীকে পূর্ণ মন্ত্রী করা হয়েছে এবং একজন মন্ত্রীর দপ্তর পরিবর্তনসহ আরেকজনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। এই রদবদল নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, কয়েক সপ্তাহ থেকে শুরু করে আগামী সেপ্টেম্বরের মধ্যে মন্ত্রিসভায় আরও পরিবর্তন আসতে পারে।

এবারের পরিবর্তনের পর মন্ত্রণালয়গুলোর নেতৃত্ব ও কাঠামো নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন পূর্ণ মন্ত্রীর সঙ্গে দুজন প্রতিমন্ত্রী রাখা হয়েছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, আন্তর্জাতিক বিভিন্ন দেশের মতো কাজের গতি বাড়াতে একই মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী রাখার সুযোগ রয়েছে।

প্রবাসীকল্যাণ, ধর্ম, সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের মতো দপ্তরেও মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টার একাধিক স্তর রাখা হয়েছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে সাচিং প্রু জেরীকে পূর্ণ মন্ত্রী ও মীর মোহাম্মদ হেলাল উদ্দীনকে প্রতিমন্ত্রী করা হয়েছে। জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে দেওয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব।

বিপরীতে সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহনের মতো বড় তিন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে একাই দায়িত্ব পালন করছেন শেখ রবিউল আলম। একই সঙ্গে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোও একজন পূর্ণ মন্ত্রীর হাতে রাখা হয়েছে। কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন মো. আমিনুর রশীদ।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনা অনুযায়ী এই মূল্যায়ন শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নির্দিষ্ট সময় পর পর কার্যক্রমের মূল্যায়ন করা হবে এবং প্রয়োজন অনুযায়ী মন্ত্রিসভায় আরও পরিবর্তন আসতে পারে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

চলতি বছরের শেষ দিকে ঢাকা সফরে আসছেন তুরস্কের জ্বালানি মন্ত্রী

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রিসভার প্রথম রদবদল: মিশ্র প্রতিক্রিয়া ও নতুন পরিবর্তনের আভাস

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সরকারের ছয় মাস পূর্তিতে মন্ত্রিসভায় প্রথম দফায় রদবদল আনা হয়েছে। শুক্রবারের এই পরিবর্তনের পর প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৬ জন এবং প্রতিমন্ত্রী ২৪ জন রয়েছেন। এ ছাড়া মন্ত্রিসভার বাইরে প্রধানমন্ত্রীর ১১ জন উপদেষ্টা দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ রদবদলে নতুন তিনজন পূর্ণ মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। একজন প্রতিমন্ত্রীকে পূর্ণ মন্ত্রী করা হয়েছে এবং একজন মন্ত্রীর দপ্তর পরিবর্তনসহ আরেকজনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। এই রদবদল নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, কয়েক সপ্তাহ থেকে শুরু করে আগামী সেপ্টেম্বরের মধ্যে মন্ত্রিসভায় আরও পরিবর্তন আসতে পারে।

এবারের পরিবর্তনের পর মন্ত্রণালয়গুলোর নেতৃত্ব ও কাঠামো নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন পূর্ণ মন্ত্রীর সঙ্গে দুজন প্রতিমন্ত্রী রাখা হয়েছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, আন্তর্জাতিক বিভিন্ন দেশের মতো কাজের গতি বাড়াতে একই মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী রাখার সুযোগ রয়েছে।

প্রবাসীকল্যাণ, ধর্ম, সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের মতো দপ্তরেও মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টার একাধিক স্তর রাখা হয়েছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে সাচিং প্রু জেরীকে পূর্ণ মন্ত্রী ও মীর মোহাম্মদ হেলাল উদ্দীনকে প্রতিমন্ত্রী করা হয়েছে। জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে দেওয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব।

বিপরীতে সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহনের মতো বড় তিন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে একাই দায়িত্ব পালন করছেন শেখ রবিউল আলম। একই সঙ্গে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোও একজন পূর্ণ মন্ত্রীর হাতে রাখা হয়েছে। কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন মো. আমিনুর রশীদ।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনা অনুযায়ী এই মূল্যায়ন শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নির্দিষ্ট সময় পর পর কার্যক্রমের মূল্যায়ন করা হবে এবং প্রয়োজন অনুযায়ী মন্ত্রিসভায় আরও পরিবর্তন আসতে পারে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒