দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত, শপথ শুক্রবার সন্ধ্যায়

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০১:৫৫ এএম

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত, শপথ শুক্রবার সন্ধ্যায়
রাষ্ট্রপতি নির্বাচনে ফল ঘোষণার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ ভবন, ঢাকা, ২০ আগস্ট ২০২৬ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

৩৪৯ সংসদ সদস্যের মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন, অনুপস্থিত ৬।

১৯৯১ সালের পর ৩৫ বছরে আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট।

বিএনপির আশ্বাসে সিদ্ধান্ত বদলে ভোট দিয়েছে ইসলামী আন্দোলন।

২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

আজ শুক্রবার সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন। তিনি হবেন দেশের ২৪তম রাষ্ট্রপতি। এর আগে ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। সংবিধানের বিধান অনুযায়ী, ওই দিনই জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। বঙ্গভবনের ওয়েবসাইটে বলা হয়েছে, তিনি ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সে হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৪তম রাষ্ট্রপতি হচ্ছেন।

মির্জা ফখরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে নিজ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ নেই। ফলে সংসদে ক্ষমতাসীন বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির প্রার্থীর জয় আগেই নিশ্চিত ছিল। তবু প্রতিদ্বন্দ্বী থাকায় তফসিল অনুযায়ী গতকাল ভোট গ্রহণ করা হয়। এর আগে ১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছরই রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম ভোট হয়েছিল।

গতকাল বেলা ২টা থেকে জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণের শেষ সময় ছিল বিকেল ৫টা। ভোট গণনায় সময় লাগে ২০ মিনিটের মতো। এরপর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ভোটের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন। আর ৬ জন ভোট দেননি।

ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই সংসদ কক্ষে পাশের আসনে থাকা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটি গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এ সময় সংসদ সদস্যরা বিপুল করতালি ও টেবিল চাপড়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। সবার উদ্দেশে হাত নেড়ে ও সালাম দিয়ে জবাব দেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।

এরপর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান নিজ আসন থেকে উঠে সামনে এগিয়ে আসেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এগিয়ে আসেন। তাঁরা দুজন কোলাকুলি করেন। পর্যায়ক্রমে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ কয়েকজনের সঙ্গে কোলাকুলি করেন মির্জা ফখরুল। একপর্যায়ে সংসদ কক্ষের মাঝখানে সংসদ নেতা তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে কোলাকুলি করতে দেখা যায়।

রাতে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল নির্বাচিত হওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

ভোট হলো যেভাবে

ভোট গ্রহণ শুরুর আগে বেলা একটার দিক থেকেই সংসদ সদস্যরা আসতে শুরু করেন। বেলা ২টার কিছু সময় আগে সংসদ কক্ষে ঢোকেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। বেলা দুইটায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। নির্বাচন পরিচালনার জন্য বৈঠকে সভাপতিত্ব করেন সিইসি এ এম এম নাসির উদ্দীন। তাঁর সঙ্গে ছিলেন তিন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ। এ ছাড়া ছিলেন ইসি সচিব আখতার আহমেদ ও সংসদ সচিবালয়ের সচিব গোলাম সরওয়ার ভূঁইয়া।

নির্বাচন পরিচালনায় ইসি ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা সহায়তা করেন। ভোট শুরু হওয়ার আগে চিফ হুইপ নুরুল ইসলাম ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্বচ্ছ ব্যালট বাক্স তিনটি খালি আছে কি না, পরীক্ষা করে দেখেন।

শুরুতে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে সংসদ সদস্যদের জানান সিইসি। নিজ নিজ আসনে ছিলেন সংসদ সদস্যরা। রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের জন্য সংসদ কক্ষের মাঝখানে দুটি আসনের ব্যবস্থা করা হয়।

বেলা ২টা ১০ মিনিটের দিকে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়। সংসদ সদস্যদের আসনে ব্যালট পৌঁছে দেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। নিজ আসনে বসে ভোট দেন সংসদ সদস্যরা। পছন্দের প্রার্থীর পাশে নিজের পূর্ণ নাম সই করে ভোট দেন তাঁরা।

সবার আগে ভোট দিয়ে ব্যালট বাক্সে দেন হাফিজ উদ্দিন আহমদ। এরপর কায়সার কামাল। পরে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে ভোট দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ভোট দেন। পরে পর্যায়ক্রমে সংসদ সদস্যরা ব্যালট বাক্সে জমা দেন। সংসদ কক্ষে সরকারি ও বিরোধী দলের সদস্যদের পরস্পরের সঙ্গে কুশলাদি বিনিময় ও ছবি তুলতে দেখা যায়। তিনটার মধ্যেই কক্ষে উপস্থিত প্রায় সব সংসদ সদস্যের ভোট দেওয়া শেষ হয়। চারটার কিছু সময় পর ভোট দেন হুইপ আশরাফ উদ্দিন নিজান। বিরোধী দলের প্রার্থী অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় তাঁর ভোট দেওয়ার সুযোগ ছিল না।

যে ৬ জন ভোট দেননি

সংরক্ষিত ৫০টি নারী আসনসহ জাতীয় সংসদে মোট সদস্য ৩৫০। তবে উচ্চ আদালতের নির্দেশ থাকায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। ফলে এখন সংসদ সদস্য আছেন ৩৪৯জন। ভোট দিয়েছেন ৩৪৩ জন।

যে ৬ জন ভোট দেননি তাঁরা হলেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, খেলাফত মজলিসের সংসদ সদস্য আবুল হাসান এবং বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস, ওসমান ফারুক ও মোস্তফা কামাল পাশা।

এর মধ্যে মির্জা আব্বাস বিদেশে ও মোস্তফা কামাল চিকিৎসাধীন। তাঁরা আগেই দলকে বিষয়টি জানিয়েছিলেন। ওসমান ফারুকও বিদেশে অবস্থান করছেন। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। তাঁকে ভোট দিতে দেখা যায়নি। আবুল হাসান বিদেশে অবস্থান করছেন বলে তাঁর দলের মহাসচিব আহমদ আব্দুল কাদের প্রথম আলোকে জানিয়েছেন।

ভোট না দেওয়ার একাধিক কারণ তুলে ধরে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা প্রথম আলোকে বলেন, ‘আমার কাছে রাষ্ট্রপতি নির্বাচনকে অর্থহীন মনে হয়েছে। কারণ, ভোটে অনিশ্চয়তা না থাকলে সেটা কোনো নির্বাচন নয়। এই ভোটের ফলাফল কী, তা সবার জানা। তাহলে এটাকে ভোট কেন বলব। সুতরাং এটা মনোনয়ন, নির্বাচন নয়।’

ভোটের হিসাব

৩৪৯ জন ভোটারের মধ্যে ক্ষমতাসীন বিএনপির সংসদ সদস্য আছেন ২৪৭ জন। তাদের মিত্র বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণ অধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলনের একজন করে সংসদ সদস্য আছেন। সে হিসাবে বিএনপি ও তাদের মিত্রদের মিলিয়ে ছিল ২৫০ ভোট। বিদেশে থাকায় বিএনপির তিনজন সংসদ সদস্য ভোট দিতে পারেননি। বিএনপি ও তাদের মিত্রদের ২৪৭ জন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন ও ৭ জন স্বতন্ত্র সংসদ সদস্য বিএনপির প্রার্থীকে ভোট দিয়েছেন বলে জানা গেছে। সব মিলিয়ে বিএনপির প্রার্থী পান ২৫৫ ভোট।

অন্যদিকে বিরোধী দলে ১১-দলীয় ঐক্যের শরিকদের মধ্যে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আছেন ৭৮ জন (এর মধ্যে জামায়াতের সমর্থনে একজন সংরক্ষিত নারী আসনে সদস্য হয়েছেন জাগপা থেকে), এনসিপির আছেন আটজন, বাংলাদেশ খেলাফত মজলিসের তিনজন, খেলাফত মজসিলের একজন। সব মিলিয়ে বিরোধী শিবিরে ভোট ছিল ৯০টি। এর মধ্যে দুজন ভোট দেননি। তাদের প্রার্থী পেয়েছেন ৮৮ ভোট।

গতকাল ভোট চলাকালে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, দলটির একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ ভোটদানে বিরত থাকবেন। অবশ্য বেলা ২টা ২০ মিনিটের দিকে ওই সংসদ সদস্যকে ভোট দিতে দেখা যায়।

পরে সন্ধ্যায় গাজী আতাউর রহমান প্রথম আলোকে বলেন, জুলাই সনদের আলোকে রাষ্ট্রপতি নির্বাচন না হওয়ায় তাঁরা ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে বিএনপির পক্ষ থেকে তাঁদের আশ্বস্ত করা হয়েছে, আগামী নির্বাচন জুলাই সনদের আলোকে হবে এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল করা হবে। এই আশ্বাসে তাঁরা পরবর্তী সময়ে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত, শপথ শুক্রবার সন্ধ্যায়

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

৩৪৯ সংসদ সদস্যের মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন, অনুপস্থিত ৬।

১৯৯১ সালের পর ৩৫ বছরে আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট।

বিএনপির আশ্বাসে সিদ্ধান্ত বদলে ভোট দিয়েছে ইসলামী আন্দোলন।

২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

আজ শুক্রবার সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন। তিনি হবেন দেশের ২৪তম রাষ্ট্রপতি। এর আগে ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। সংবিধানের বিধান অনুযায়ী, ওই দিনই জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। বঙ্গভবনের ওয়েবসাইটে বলা হয়েছে, তিনি ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সে হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৪তম রাষ্ট্রপতি হচ্ছেন।

মির্জা ফখরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে নিজ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ নেই। ফলে সংসদে ক্ষমতাসীন বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির প্রার্থীর জয় আগেই নিশ্চিত ছিল। তবু প্রতিদ্বন্দ্বী থাকায় তফসিল অনুযায়ী গতকাল ভোট গ্রহণ করা হয়। এর আগে ১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছরই রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম ভোট হয়েছিল।

গতকাল বেলা ২টা থেকে জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণের শেষ সময় ছিল বিকেল ৫টা। ভোট গণনায় সময় লাগে ২০ মিনিটের মতো। এরপর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ভোটের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন। আর ৬ জন ভোট দেননি।

ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই সংসদ কক্ষে পাশের আসনে থাকা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটি গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এ সময় সংসদ সদস্যরা বিপুল করতালি ও টেবিল চাপড়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। সবার উদ্দেশে হাত নেড়ে ও সালাম দিয়ে জবাব দেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।

এরপর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান নিজ আসন থেকে উঠে সামনে এগিয়ে আসেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এগিয়ে আসেন। তাঁরা দুজন কোলাকুলি করেন। পর্যায়ক্রমে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ কয়েকজনের সঙ্গে কোলাকুলি করেন মির্জা ফখরুল। একপর্যায়ে সংসদ কক্ষের মাঝখানে সংসদ নেতা তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে কোলাকুলি করতে দেখা যায়।

রাতে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল নির্বাচিত হওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

ভোট হলো যেভাবে

ভোট গ্রহণ শুরুর আগে বেলা একটার দিক থেকেই সংসদ সদস্যরা আসতে শুরু করেন। বেলা ২টার কিছু সময় আগে সংসদ কক্ষে ঢোকেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। বেলা দুইটায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। নির্বাচন পরিচালনার জন্য বৈঠকে সভাপতিত্ব করেন সিইসি এ এম এম নাসির উদ্দীন। তাঁর সঙ্গে ছিলেন তিন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ। এ ছাড়া ছিলেন ইসি সচিব আখতার আহমেদ ও সংসদ সচিবালয়ের সচিব গোলাম সরওয়ার ভূঁইয়া।

নির্বাচন পরিচালনায় ইসি ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা সহায়তা করেন। ভোট শুরু হওয়ার আগে চিফ হুইপ নুরুল ইসলাম ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্বচ্ছ ব্যালট বাক্স তিনটি খালি আছে কি না, পরীক্ষা করে দেখেন।

শুরুতে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে সংসদ সদস্যদের জানান সিইসি। নিজ নিজ আসনে ছিলেন সংসদ সদস্যরা। রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের জন্য সংসদ কক্ষের মাঝখানে দুটি আসনের ব্যবস্থা করা হয়।

বেলা ২টা ১০ মিনিটের দিকে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়। সংসদ সদস্যদের আসনে ব্যালট পৌঁছে দেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। নিজ আসনে বসে ভোট দেন সংসদ সদস্যরা। পছন্দের প্রার্থীর পাশে নিজের পূর্ণ নাম সই করে ভোট দেন তাঁরা।

সবার আগে ভোট দিয়ে ব্যালট বাক্সে দেন হাফিজ উদ্দিন আহমদ। এরপর কায়সার কামাল। পরে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে ভোট দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ভোট দেন। পরে পর্যায়ক্রমে সংসদ সদস্যরা ব্যালট বাক্সে জমা দেন। সংসদ কক্ষে সরকারি ও বিরোধী দলের সদস্যদের পরস্পরের সঙ্গে কুশলাদি বিনিময় ও ছবি তুলতে দেখা যায়। তিনটার মধ্যেই কক্ষে উপস্থিত প্রায় সব সংসদ সদস্যের ভোট দেওয়া শেষ হয়। চারটার কিছু সময় পর ভোট দেন হুইপ আশরাফ উদ্দিন নিজান। বিরোধী দলের প্রার্থী অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় তাঁর ভোট দেওয়ার সুযোগ ছিল না।

যে ৬ জন ভোট দেননি

সংরক্ষিত ৫০টি নারী আসনসহ জাতীয় সংসদে মোট সদস্য ৩৫০। তবে উচ্চ আদালতের নির্দেশ থাকায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। ফলে এখন সংসদ সদস্য আছেন ৩৪৯জন। ভোট দিয়েছেন ৩৪৩ জন।

যে ৬ জন ভোট দেননি তাঁরা হলেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, খেলাফত মজলিসের সংসদ সদস্য আবুল হাসান এবং বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস, ওসমান ফারুক ও মোস্তফা কামাল পাশা।

এর মধ্যে মির্জা আব্বাস বিদেশে ও মোস্তফা কামাল চিকিৎসাধীন। তাঁরা আগেই দলকে বিষয়টি জানিয়েছিলেন। ওসমান ফারুকও বিদেশে অবস্থান করছেন। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। তাঁকে ভোট দিতে দেখা যায়নি। আবুল হাসান বিদেশে অবস্থান করছেন বলে তাঁর দলের মহাসচিব আহমদ আব্দুল কাদের প্রথম আলোকে জানিয়েছেন।

ভোট না দেওয়ার একাধিক কারণ তুলে ধরে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা প্রথম আলোকে বলেন, ‘আমার কাছে রাষ্ট্রপতি নির্বাচনকে অর্থহীন মনে হয়েছে। কারণ, ভোটে অনিশ্চয়তা না থাকলে সেটা কোনো নির্বাচন নয়। এই ভোটের ফলাফল কী, তা সবার জানা। তাহলে এটাকে ভোট কেন বলব। সুতরাং এটা মনোনয়ন, নির্বাচন নয়।’

ভোটের হিসাব

৩৪৯ জন ভোটারের মধ্যে ক্ষমতাসীন বিএনপির সংসদ সদস্য আছেন ২৪৭ জন। তাদের মিত্র বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণ অধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলনের একজন করে সংসদ সদস্য আছেন। সে হিসাবে বিএনপি ও তাদের মিত্রদের মিলিয়ে ছিল ২৫০ ভোট। বিদেশে থাকায় বিএনপির তিনজন সংসদ সদস্য ভোট দিতে পারেননি। বিএনপি ও তাদের মিত্রদের ২৪৭ জন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন ও ৭ জন স্বতন্ত্র সংসদ সদস্য বিএনপির প্রার্থীকে ভোট দিয়েছেন বলে জানা গেছে। সব মিলিয়ে বিএনপির প্রার্থী পান ২৫৫ ভোট।

অন্যদিকে বিরোধী দলে ১১-দলীয় ঐক্যের শরিকদের মধ্যে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আছেন ৭৮ জন (এর মধ্যে জামায়াতের সমর্থনে একজন সংরক্ষিত নারী আসনে সদস্য হয়েছেন জাগপা থেকে), এনসিপির আছেন আটজন, বাংলাদেশ খেলাফত মজলিসের তিনজন, খেলাফত মজসিলের একজন। সব মিলিয়ে বিরোধী শিবিরে ভোট ছিল ৯০টি। এর মধ্যে দুজন ভোট দেননি। তাদের প্রার্থী পেয়েছেন ৮৮ ভোট।

গতকাল ভোট চলাকালে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, দলটির একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ ভোটদানে বিরত থাকবেন। অবশ্য বেলা ২টা ২০ মিনিটের দিকে ওই সংসদ সদস্যকে ভোট দিতে দেখা যায়।

পরে সন্ধ্যায় গাজী আতাউর রহমান প্রথম আলোকে বলেন, জুলাই সনদের আলোকে রাষ্ট্রপতি নির্বাচন না হওয়ায় তাঁরা ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে বিএনপির পক্ষ থেকে তাঁদের আশ্বস্ত করা হয়েছে, আগামী নির্বাচন জুলাই সনদের আলোকে হবে এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল করা হবে। এই আশ্বাসে তাঁরা পরবর্তী সময়ে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒