দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

সংসদীয় দলের সভায় কাঁদলেন মির্জা ফখরুল, ঐক্যের ডাক তারেকের

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৭:০০ পিএম

সংসদীয় দলের সভায় কাঁদলেন মির্জা ফখরুল, ঐক্যের ডাক তারেকের

বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে বারবার কেঁদেছেন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সবার কাছে দোয়া চেয়ে রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানান। সভায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানও দলীয় সংসদ সদস্যদের মির্জা ফখরুলের পক্ষে ভোট দেওয়ার নির্দেশ দেন।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্বাগত বক্তব্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। আগামীকাল বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মির্জা ফখরুল নির্বাচিত হলে তাঁর ঠাকুরগাঁও-৩ আসনটি শূন্য হবে।

বক্তব্য দেওয়ার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দায়িত্ব পালনকালে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমা চেয়ে তিনি বলেন, বঙ্গভবনে যাওয়ার পর তিনি সহকর্মীদের মিস করবেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কোনো আপস করবেন না।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আজ এই গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে। তিনি রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলামের দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য বজায় রাখা এবং তৃণমূলের সঙ্গে দূরত্ব না বাড়ানোর বিষয়ে কঠোর নির্দেশনা দেন।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সংসদীয় দলের সভায় কাঁদলেন মির্জা ফখরুল, ঐক্যের ডাক তারেকের

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে বারবার কেঁদেছেন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সবার কাছে দোয়া চেয়ে রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানান। সভায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানও দলীয় সংসদ সদস্যদের মির্জা ফখরুলের পক্ষে ভোট দেওয়ার নির্দেশ দেন।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্বাগত বক্তব্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। আগামীকাল বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মির্জা ফখরুল নির্বাচিত হলে তাঁর ঠাকুরগাঁও-৩ আসনটি শূন্য হবে।

বক্তব্য দেওয়ার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দায়িত্ব পালনকালে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমা চেয়ে তিনি বলেন, বঙ্গভবনে যাওয়ার পর তিনি সহকর্মীদের মিস করবেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কোনো আপস করবেন না।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আজ এই গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে। তিনি রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলামের দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য বজায় রাখা এবং তৃণমূলের সঙ্গে দূরত্ব না বাড়ানোর বিষয়ে কঠোর নির্দেশনা দেন।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒