দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

সরকারের ছয় মাস পুরোপুরি ব্যর্থ: জামায়াত

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০১:৩০ পিএম

সরকারের ছয় মাস পুরোপুরি ব্যর্থ: জামায়াত
বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামীছবি: প্রথম আলো

সরকারের ছয় মাসের কাজের মূল্যায়ন নিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার অ্যাকাউন্ট টু হিজ কমিটমেন্ট, সরকার ব্যর্থ। মোটা দাগে ব্যর্থ এবং সে ফ্যাসিস্ট সরকারের পথ ধরেই হাঁটছে। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াত।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এতে বলা হয়, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে দৃশ্যমান অনীহা, ভয়াবহ গ্যাস-জ্বালানিসংকট মোকাবিলায় কার্যকর পরিকল্পনার অভাব এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এছাড়া দ্রব্যমূল্যের চাপ, শিক্ষকদের কৌশলে রাজনীতি থেকে বিরত রাখার চক্রান্ত ও ব্যাংকিং খাতে আস্থার সংকট তৈরি হয়েছে। প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগসহ বিভিন্ন বিষয়ে সরকারের রাজনৈতিক সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠেছে।

গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকার ব্যর্থ হয়েছে বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়। বিকল্প এলএনজি উৎস, দেশীয় গ্যাস অনুসন্ধান ও কৌশলগত ফুয়েল রিজার্ভ নিয়ে সরকারের পরিকল্পনা কী, তা জানতে চেয়েছে জামায়াত। প্রথম ছয় মাসেই প্রশাসন, বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় নিয়োগের অভিযোগ জোরালো হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষ, দখল, চাঁদাবাজি ও সহিংসতার ঘটনায় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের নাম এসেছে।

পররাষ্ট্রনীতির বিষয়ে লিখিত বক্তব্যে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসহ অমীমাংসিত বিষয়গুলোতে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। রোহিঙ্গা সংকটেও প্রত্যাবাসনের বাস্তব কোনো অগ্রগতি নেই এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতির দুর্বলতা স্পষ্ট হয়েছে। ব্যাংকিং খাতের তারল্য সংকট ও গুম প্রতিরোধ আইনের ফাঁক নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংবাদ সম্মেলনে সরকারের কাছে আট দফা দাবি জানানো হয়। অনুষ্ঠানে জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সরকারের ছয় মাস পুরোপুরি ব্যর্থ: জামায়াত

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সরকারের ছয় মাসের কাজের মূল্যায়ন নিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার অ্যাকাউন্ট টু হিজ কমিটমেন্ট, সরকার ব্যর্থ। মোটা দাগে ব্যর্থ এবং সে ফ্যাসিস্ট সরকারের পথ ধরেই হাঁটছে। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াত।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এতে বলা হয়, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে দৃশ্যমান অনীহা, ভয়াবহ গ্যাস-জ্বালানিসংকট মোকাবিলায় কার্যকর পরিকল্পনার অভাব এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এছাড়া দ্রব্যমূল্যের চাপ, শিক্ষকদের কৌশলে রাজনীতি থেকে বিরত রাখার চক্রান্ত ও ব্যাংকিং খাতে আস্থার সংকট তৈরি হয়েছে। প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগসহ বিভিন্ন বিষয়ে সরকারের রাজনৈতিক সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠেছে।

গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকার ব্যর্থ হয়েছে বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়। বিকল্প এলএনজি উৎস, দেশীয় গ্যাস অনুসন্ধান ও কৌশলগত ফুয়েল রিজার্ভ নিয়ে সরকারের পরিকল্পনা কী, তা জানতে চেয়েছে জামায়াত। প্রথম ছয় মাসেই প্রশাসন, বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় নিয়োগের অভিযোগ জোরালো হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষ, দখল, চাঁদাবাজি ও সহিংসতার ঘটনায় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের নাম এসেছে।

পররাষ্ট্রনীতির বিষয়ে লিখিত বক্তব্যে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসহ অমীমাংসিত বিষয়গুলোতে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। রোহিঙ্গা সংকটেও প্রত্যাবাসনের বাস্তব কোনো অগ্রগতি নেই এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতির দুর্বলতা স্পষ্ট হয়েছে। ব্যাংকিং খাতের তারল্য সংকট ও গুম প্রতিরোধ আইনের ফাঁক নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংবাদ সম্মেলনে সরকারের কাছে আট দফা দাবি জানানো হয়। অনুষ্ঠানে জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒