দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: ফখরুল

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০২:০১ এএম

খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: ফখরুল
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য দেন দলের সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েছবি: বিএনপির মিডিয়া সেলের সৌজন্যে

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন দলটির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্ব ও সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে বারবার গণতন্ত্র ফিরে এসেছে এবং দেশের সমৃদ্ধির সংগ্রামেও তিনি নেতৃত্ব দিয়েছেন। খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নীতি ও দলের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন সংগ্রাম করেছেন, আপস করেননি এবং দলকে ধারণ করেছেন, যার মাধ্যমে বিএনপি একটি সত্যিকারের রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সদস্যসচিব মাওলানা আবুল হোসেইন। কেন্দ্রীয় কর্মসূচিতে এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ফেনী, চট্টগ্রাম, রংপুর, পিরোজপুর, শেরপুর ও গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল পালন করেছে দলটির নেতা-কর্মীরা। এ ছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জোহর নামাজের পর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং রাজধানীর দারুন নাজাত আল-ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্ম নেওয়া খালেদা জিয়া ১৯৬০ সালে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ১৯৯১ সাল থেকে তিনবার বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: ফখরুল

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন দলটির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্ব ও সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে বারবার গণতন্ত্র ফিরে এসেছে এবং দেশের সমৃদ্ধির সংগ্রামেও তিনি নেতৃত্ব দিয়েছেন। খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নীতি ও দলের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন সংগ্রাম করেছেন, আপস করেননি এবং দলকে ধারণ করেছেন, যার মাধ্যমে বিএনপি একটি সত্যিকারের রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সদস্যসচিব মাওলানা আবুল হোসেইন। কেন্দ্রীয় কর্মসূচিতে এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ফেনী, চট্টগ্রাম, রংপুর, পিরোজপুর, শেরপুর ও গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল পালন করেছে দলটির নেতা-কর্মীরা। এ ছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জোহর নামাজের পর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং রাজধানীর দারুন নাজাত আল-ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্ম নেওয়া খালেদা জিয়া ১৯৬০ সালে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ১৯৯১ সাল থেকে তিনবার বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒