দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

কুষ্টিয়ায় জামায়াত নেতার গাড়িবহরে হামলা, গ্রেপ্তার দাবি

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০১:১৭ এএম

কুষ্টিয়ায় জামায়াত নেতার গাড়িবহরে হামলা, গ্রেপ্তার দাবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারছবি: ফেসবুক থেকে নেওয়া

কুষ্টিয়া-৩ সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার গাড়িবহরে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। গতকাল শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তা মোড়ে এই হামলার ঘটনা ঘটে এবং এর জন্য গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের দায়ী করেছে কুষ্টিয়া জেলা জামায়াত।

হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেওয়া মিয়া গোলাম পরওয়ারের একটি বিবৃতি গতকাল দিবাগত রাতে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়। বিবৃতিতে বলা হয়, আমির হামজাকে হত্যার উদ্দেশ্যে গণ অধিকার পরিষদের সন্ত্রাসীরা তাঁর গাড়িবহরে অতর্কিত ও বর্বরোচিত হামলা চালিয়েছে। এই হামলায় আমির হামজা, তাঁর পরিবারের সদস্য এবং সফরসঙ্গীসহ মোট সাতজন মারাত্মকভাবে আহত হয়েছেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, পুলিশের উপস্থিতিতে একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এ ধরনের নগ্ন ও পরিকল্পিত হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ। সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে আমির হামজা আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছিলেন বলে জানানো হয়। কিন্তু তা সত্ত্বেও ঘটনাস্থলে পুলিশের নিষ্ক্রিয় ও নীরব ভূমিকা অত্যন্ত দুঃখজনক ছিল বলে বিবৃতিতে মন্তব্য করা হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, পুলিশ যদি সময়মতো কঠোর ও সতর্ক ভূমিকা পালন করত, তবে সন্ত্রাসীরা এমন দুঃসাহস দেখাতে পারত না। জামায়াতের সেক্রেটারি জেনারেল বিবৃতিতে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রশাসনকে নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কুষ্টিয়ায় জামায়াত নেতার গাড়িবহরে হামলা, গ্রেপ্তার দাবি

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

কুষ্টিয়া-৩ সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার গাড়িবহরে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। গতকাল শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তা মোড়ে এই হামলার ঘটনা ঘটে এবং এর জন্য গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের দায়ী করেছে কুষ্টিয়া জেলা জামায়াত।

হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেওয়া মিয়া গোলাম পরওয়ারের একটি বিবৃতি গতকাল দিবাগত রাতে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়। বিবৃতিতে বলা হয়, আমির হামজাকে হত্যার উদ্দেশ্যে গণ অধিকার পরিষদের সন্ত্রাসীরা তাঁর গাড়িবহরে অতর্কিত ও বর্বরোচিত হামলা চালিয়েছে। এই হামলায় আমির হামজা, তাঁর পরিবারের সদস্য এবং সফরসঙ্গীসহ মোট সাতজন মারাত্মকভাবে আহত হয়েছেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, পুলিশের উপস্থিতিতে একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এ ধরনের নগ্ন ও পরিকল্পিত হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ। সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে আমির হামজা আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছিলেন বলে জানানো হয়। কিন্তু তা সত্ত্বেও ঘটনাস্থলে পুলিশের নিষ্ক্রিয় ও নীরব ভূমিকা অত্যন্ত দুঃখজনক ছিল বলে বিবৃতিতে মন্তব্য করা হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, পুলিশ যদি সময়মতো কঠোর ও সতর্ক ভূমিকা পালন করত, তবে সন্ত্রাসীরা এমন দুঃসাহস দেখাতে পারত না। জামায়াতের সেক্রেটারি জেনারেল বিবৃতিতে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রশাসনকে নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒