দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

ক্ষমতার রাজনীতিতে নষ্ট হয়েছে জুলাইয়ের সম্ভাবনা: রেজাউল করীম

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৬:৩০ এএম

ক্ষমতার রাজনীতিতে নষ্ট হয়েছে জুলাইয়ের সম্ভাবনা: রেজাউল করীম
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার রাজধানীতে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমছবি: ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্যে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান একটি নতুন সম্ভাবনা সৃষ্টি করেছিল এবং সে সময় ইসলামের ভিত্তিতে একটি সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু পরে ক্ষমতার রাজনীতির কারণে সেই সম্ভাবনা নষ্ট হয়েছে বলে তাঁর দাবি। তিনি বলেন, এতে শুধু ইসলামের সম্ভাবনাই ক্ষতিগ্রস্ত হয়নি, জুলাইয়ের প্রত্যাশাও ব্যাহত হয়েছে। বুধবার জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের আয়োজিত সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইসলামী আন্দোলনের আমির বলেন, আন্দোলন-সংগ্রামে বহু মানুষের আত্মত্যাগ, আহত হওয়া এবং পরিবারগুলোর ক্ষয়ক্ষতি জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তবে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এ ত্যাগ স্বীকার করা হয়েছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি বলে তিনি মন্তব্য করেন। মানবসৃষ্ট ব্যবস্থার মাধ্যমে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ সম্ভব নয় উল্লেখ করে রেজাউল করীম বলেন, বৈষম্য দূর করা, নারীর নিরাপত্তা ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে ইসলামভিত্তিক ব্যবস্থাই কার্যকর সমাধান।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, গুমের তদন্তের দায়িত্ব পুলিশকে দেওয়া জুলাইয়ের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। অতীতে গুমের ঘটনায় পুলিশ সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ ছিল। তিনি আরও বলেন, অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করবে; কিন্তু বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ। তিনি বলেন, ঢাকা বিশ্বের অন্যতম বসবাস-অযোগ্য নগরীতে পরিণত হয়েছে এবং নগরবাসী প্রয়োজনীয় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আগামী সিটি করপোরেশন নির্বাচনে তাঁদের দলের প্রার্থী বিজয়ী হলে রাজধানীকে পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ক্ষমতার রাজনীতিতে নষ্ট হয়েছে জুলাইয়ের সম্ভাবনা: রেজাউল করীম

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান একটি নতুন সম্ভাবনা সৃষ্টি করেছিল এবং সে সময় ইসলামের ভিত্তিতে একটি সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু পরে ক্ষমতার রাজনীতির কারণে সেই সম্ভাবনা নষ্ট হয়েছে বলে তাঁর দাবি। তিনি বলেন, এতে শুধু ইসলামের সম্ভাবনাই ক্ষতিগ্রস্ত হয়নি, জুলাইয়ের প্রত্যাশাও ব্যাহত হয়েছে। বুধবার জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের আয়োজিত সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইসলামী আন্দোলনের আমির বলেন, আন্দোলন-সংগ্রামে বহু মানুষের আত্মত্যাগ, আহত হওয়া এবং পরিবারগুলোর ক্ষয়ক্ষতি জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তবে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এ ত্যাগ স্বীকার করা হয়েছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি বলে তিনি মন্তব্য করেন। মানবসৃষ্ট ব্যবস্থার মাধ্যমে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ সম্ভব নয় উল্লেখ করে রেজাউল করীম বলেন, বৈষম্য দূর করা, নারীর নিরাপত্তা ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে ইসলামভিত্তিক ব্যবস্থাই কার্যকর সমাধান।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, গুমের তদন্তের দায়িত্ব পুলিশকে দেওয়া জুলাইয়ের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। অতীতে গুমের ঘটনায় পুলিশ সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ ছিল। তিনি আরও বলেন, অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করবে; কিন্তু বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ। তিনি বলেন, ঢাকা বিশ্বের অন্যতম বসবাস-অযোগ্য নগরীতে পরিণত হয়েছে এবং নগরবাসী প্রয়োজনীয় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আগামী সিটি করপোরেশন নির্বাচনে তাঁদের দলের প্রার্থী বিজয়ী হলে রাজধানীকে পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒