দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটকে ছাত্রশক্তির বিক্ষোভ ও ৫ দফা দাবি

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০২:৫২ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটকে ছাত্রশক্তির বিক্ষোভ ও ৫ দফা দাবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের বন্ধ ফটকের সামনে ব্যানার হাতে বিক্ষোভ করেন জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা। ৫ আগস্ট ২০২৬ছবি: প্রথম আলো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী ও অন্যান্য ছাত্রসংগঠনের ওপর ছাত্রদলের হামলার অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি। পূর্বঘোষণা সত্ত্বেও ক্যাম্পাসে ঢুকতে না পেরে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

মানববন্ধনে জাতীয় ছাত্রশক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহিন মিয়া অভিযোগ করেন, ছাত্রদল তাদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে। পরবর্তীতে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল ও সদরঘাট যুবদলের কর্মীরা হাসপাতালের জরুরি বিভাগেও হামলা চালায়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কারও ব্যক্তিগত সম্পত্তি নয় উল্লেখ করে তিনি ছাত্রদলকে সতর্ক করেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ বলেন, গতকালের হামলার প্রেক্ষাপটে তারা পাঁচ দফা দাবি জানিয়েছেন এবং তা দ্রুত বাস্তবায়ন দেখতে চান। অন্যদিকে ইনকিলাব মঞ্চের সদস্য ইসমাইল হোসেন তাসিন অভিযোগ করেন, গতকাল পরিকল্পিতভাবে ছাত্রশিবিরের সভাপতি, জকসুর ভিপি ও ছাত্র ফ্রন্টের নেতা ইভানসহ কয়েকজনের ওপর হামলা চালানো হয়েছে।

এদিকে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে ক্যাম্পাসে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি ক্যাম্পাসে সর্বসাধারণের প্রবেশাধিকার সংরক্ষিত রাখা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটকে ছাত্রশক্তির বিক্ষোভ ও ৫ দফা দাবি

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী ও অন্যান্য ছাত্রসংগঠনের ওপর ছাত্রদলের হামলার অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি। পূর্বঘোষণা সত্ত্বেও ক্যাম্পাসে ঢুকতে না পেরে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

মানববন্ধনে জাতীয় ছাত্রশক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহিন মিয়া অভিযোগ করেন, ছাত্রদল তাদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে। পরবর্তীতে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল ও সদরঘাট যুবদলের কর্মীরা হাসপাতালের জরুরি বিভাগেও হামলা চালায়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কারও ব্যক্তিগত সম্পত্তি নয় উল্লেখ করে তিনি ছাত্রদলকে সতর্ক করেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ বলেন, গতকালের হামলার প্রেক্ষাপটে তারা পাঁচ দফা দাবি জানিয়েছেন এবং তা দ্রুত বাস্তবায়ন দেখতে চান। অন্যদিকে ইনকিলাব মঞ্চের সদস্য ইসমাইল হোসেন তাসিন অভিযোগ করেন, গতকাল পরিকল্পিতভাবে ছাত্রশিবিরের সভাপতি, জকসুর ভিপি ও ছাত্র ফ্রন্টের নেতা ইভানসহ কয়েকজনের ওপর হামলা চালানো হয়েছে।

এদিকে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে ক্যাম্পাসে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি ক্যাম্পাসে সর্বসাধারণের প্রবেশাধিকার সংরক্ষিত রাখা হয়েছে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒