দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

ঘিওরে সনাতন ধর্ম অবলম্বনকারী হিন্দু সম্প্রদায়ের,শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালিত

মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি. যথাযথ ধর্মীয় উদযাপনের মধ্য দিয়ে দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে  মানিকগঞ্জ ঘিওরে উপজেলায় সনাতন ধর্ম অবলম্বনকারী হিন্দু সম্প্রদায়ের  শ্রীকৃষ্ণর জন্মাষ্টমী উৎসবমুখর পরিবেশ পালিত। উপলক্ষে আজ ৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০ থেকেই  উপজেলা বিভিন্ন প্রান্ত থেকে আগত হিন্দু সম্পদের ভক্তবৃন্দ বিভিন্ন গ্রাম থেকে কেন্দ্রীয় ঘিওর কালীবাড়িনাথ মন্দিরে উপস্থিত হতে শুরু করেন। বিভিন্ন রংবেরঙের বাহারি রঙের শাড়ি কাপড় পড়ে মহিলারা সেজেগুতে আসেন এবং পুরুষরা পাঞ্জাবি পায়জামা মাথায় গামছা আবির মেখে আসেন তারা এবং ছোট ছোট ছেলেমেয়ের শ্রীকৃষ্ণর অনুকরণ করে সেজে আসেন তারা। এরপর শুরু হয় বিশাল একটি শোভাযাত্র অংশ নেন ছোট-বড় বৃদ্ধ বিভিন্ন শ্রেণী পেশার লোক শোভাযাত্রাটি  ঘিওর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পদীক্ষীন শেষে আবারো ঘিওরে কালীবাড়ি নাট মন্দির এসে শেষ হয়। এ সময় হিন্দু সম্প্রদায়ের বামন গুরুজি মন্দির কমিটির সভাপতি সেক্রেটার ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারা বলেন জন্মাষ্টমীর মধ্য দিয়ে হিংসা নিন্দা পাপাচার পথ থেকে সরে, মানুষের কল্যাণের জন্য  সবাইকে সঠিক পথে ভালোভাবে চলার জন্য দিকনির্দেশনা দেন এবং বিশেষ প্রার্থনার মাধ্যমে বাংলাদেশে শান্তি-শৃঙ্খলা জীবের মঙ্গল কামনা করে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন। 

ঘিওরে সনাতন ধর্ম অবলম্বনকারী হিন্দু সম্প্রদায়ের,শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালিত
🔒