দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

পাহাড়ে রায়হানের আস্তানা, যোগাযোগে ইউরোপের নম্বর

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পিএম

পাহাড়ে রায়হানের আস্তানা, যোগাযোগে ইউরোপের নম্বর

চট্টগ্রামের রাউজান ও আশেপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাঁদাবাজির মাধ্যমে আতঙ্ক সৃষ্টিকারী শীর্ষ সন্ত্রাসী রায়হানকে গ্রেপ্তারে অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দুর্গম পাহাড়ি অঞ্চলকে গোপন আস্তানা হিসেবে ব্যবহার করে সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে রয়েছে এবং ট্র্যাকিং এড়াতে ব্যবহার করছে বিদেশি প্রযুক্তি। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে র‍্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান জানান, চট্টগ্রাম অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হোতা রায়হানকে এখনো গ্রেফতার করতে না পারা বাহিনীর একটি আক্ষেপের বিষয়। রায়হান রাউজানের গভীর পাহাড়ি অঞ্চলকে মূল আস্তানা হিসেবে ব্যবহার করছে, যেখানে গাড়ি নিয়ে যাতায়াতের পথ নেই এবং সাধারণ মোবাইল নেটওয়ার্কও পৌঁছায় না। এই সভায় র‌্যাব-৭ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. তাওহিদুল ইসলামসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর ডিজিটাল নজরদারি এড়াতে রায়হান ও তার সহযোগীরা দেশীয় সিম ব্যবহার না করে দুবাই ও ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশের নিবন্ধিত নম্বর বা আইপি কল ব্যবহার করে। সমতলে নির্দেশনা দেওয়ার প্রয়োজন হলে সে মাত্র ৫ থেকে ১০ মিনিটের জন্য পাহাড়ি ডেরা থেকে নেমে আসে এবং নির্দেশ দিয়েই মুহূর্তের মধ্যে পাহাড়ে গা-ঢাকা দেয়। এর আগে অনলাইনে অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ ও র‍্যাব অভিযান চালিয়ে রায়হানের সহযোগী ডেভিড ইমনসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে।

স্থানীয় পাহাড়ি এলাকার পথঘাট চেনা থাকায় রায়হান বারবার স্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে আসছে বলে র‍্যাব জানিয়েছে। তবে সব ধরনের চ্যালেঞ্জ অতিক্রম করে তাকে ধরতে একটি আলাদা বিশেষ টিম গঠন করা হয়েছে যারা সার্বক্ষণিক কাজ করছে এবং পুলিশ ও গোয়েন্দা সংস্থাও মাঠে রয়েছে। অপরাধীদের নেটওয়ার্ক ভেঙে খুব দ্রুততম সময়ের মধ্যে রায়হানসহ তার বাহিনীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে র‍্যাব।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

চলতি বছরের শেষ দিকে ঢাকা সফরে আসছেন তুরস্কের জ্বালানি মন্ত্রী

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ে রায়হানের আস্তানা, যোগাযোগে ইউরোপের নম্বর

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামের রাউজান ও আশেপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাঁদাবাজির মাধ্যমে আতঙ্ক সৃষ্টিকারী শীর্ষ সন্ত্রাসী রায়হানকে গ্রেপ্তারে অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দুর্গম পাহাড়ি অঞ্চলকে গোপন আস্তানা হিসেবে ব্যবহার করে সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে রয়েছে এবং ট্র্যাকিং এড়াতে ব্যবহার করছে বিদেশি প্রযুক্তি। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে র‍্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান জানান, চট্টগ্রাম অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হোতা রায়হানকে এখনো গ্রেফতার করতে না পারা বাহিনীর একটি আক্ষেপের বিষয়। রায়হান রাউজানের গভীর পাহাড়ি অঞ্চলকে মূল আস্তানা হিসেবে ব্যবহার করছে, যেখানে গাড়ি নিয়ে যাতায়াতের পথ নেই এবং সাধারণ মোবাইল নেটওয়ার্কও পৌঁছায় না। এই সভায় র‌্যাব-৭ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. তাওহিদুল ইসলামসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর ডিজিটাল নজরদারি এড়াতে রায়হান ও তার সহযোগীরা দেশীয় সিম ব্যবহার না করে দুবাই ও ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশের নিবন্ধিত নম্বর বা আইপি কল ব্যবহার করে। সমতলে নির্দেশনা দেওয়ার প্রয়োজন হলে সে মাত্র ৫ থেকে ১০ মিনিটের জন্য পাহাড়ি ডেরা থেকে নেমে আসে এবং নির্দেশ দিয়েই মুহূর্তের মধ্যে পাহাড়ে গা-ঢাকা দেয়। এর আগে অনলাইনে অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ ও র‍্যাব অভিযান চালিয়ে রায়হানের সহযোগী ডেভিড ইমনসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে।

স্থানীয় পাহাড়ি এলাকার পথঘাট চেনা থাকায় রায়হান বারবার স্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে আসছে বলে র‍্যাব জানিয়েছে। তবে সব ধরনের চ্যালেঞ্জ অতিক্রম করে তাকে ধরতে একটি আলাদা বিশেষ টিম গঠন করা হয়েছে যারা সার্বক্ষণিক কাজ করছে এবং পুলিশ ও গোয়েন্দা সংস্থাও মাঠে রয়েছে। অপরাধীদের নেটওয়ার্ক ভেঙে খুব দ্রুততম সময়ের মধ্যে রায়হানসহ তার বাহিনীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে র‍্যাব।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒