দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

বন্দর বিদেশি হাতে তুলে দেওয়া নিয়ে গোলটেবিল বৈঠক

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম

বন্দর বিদেশি হাতে তুলে দেওয়া নিয়ে গোলটেবিল বৈঠক

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মিডিয়া অ্যান্ড সিভিল রাইটস সোসাইটি আয়োজিত ‘চট্টগ্রাম বন্দর ও জাতীয় স্বার্থ’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের লড়াইয়ের ধারাবাহিকতার প্রতি ন্যূনতম সম্মান এবং জাতীয় স্বার্থের প্রতি ন্যূনতম গুরুত্ব থাকলে কিছু পরিবর্তনের সূচনা হতো। কিন্তু আমরা কোনো ধরনের সুপরিবর্তনের সূচনা দেখতে পাচ্ছি না এবং পরিবর্তন আনতে হলে জাতীয় সক্ষমতা ও জাতীয় স্বার্থের ওপর দাঁড়ানোর জায়গা তৈরি করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক ড. মোশাহিদা সুলতানা ঋতু বলেন, বাংলাদেশে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, বে টার্মিনাল, নিউমুরিং ও লালদিয়ার এপিএম টার্মিনালসহ একের পর এক নতুন বন্দর ও টার্মিনাল হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী ২০৩৫ সালের মধ্যে কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা ৮৬ লাখ টিইইউতে উন্নীত করার লক্ষ্য রয়েছে, কিন্তু বৈশ্বিক সংকটের কারণে প্রত্যাশিত অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ছে না। আমাদের মূল সমস্যা শুধু বন্দরের সক্ষমতার ঘাটতি নয়, কাস্টমসে পণ্য খালাসে বিলম্ব এবং রেল যোগাযোগের সীমাবদ্ধতাও বড় সংকট।

সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফি রতন বলেন, লাভজনক টার্মিনালসহ দেশের বিভিন্ন সম্পদ বিদেশি ও বেসরকারি মালিকানায় হস্তান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে যা জাতীয় স্বার্থের পরিপন্থী। কমিউনিস্ট পার্টি, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট এবং সাম্রাজ্যবাদবিরোধী ও যুদ্ধবিরোধী জোট দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করছে। মাওলানা ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার বিরোধিতার সঙ্গে জাতীয় নিরাপত্তা ও জনগণের সম্পদের মালিকানার প্রশ্ন জড়িত।

অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দর আরেকজনের হাতে তুলে দেওয়ার সঙ্গে অন্য কোনো বিষয়ের তুলনা হতে পারে না। নৌবাহিনী কিংবা দেশীয় বেসরকারি কোম্পানিগুলোর বন্দর পরিচালনার সক্ষমতা রয়েছে এবং যথাযথ পরিকল্পনা করা হলে রাষ্ট্রীয়ভাবে বন্দর পরিচালনা সম্ভব। সরকারের নীতিতে সবার আগে সাম্রাজ্যবাদী বা মার্কিন স্বার্থ প্রাধান্য পাচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ মার্কিন স্বার্থ রক্ষার জন্য ভোট দেয়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

চলতি বছরের শেষ দিকে ঢাকা সফরে আসছেন তুরস্কের জ্বালানি মন্ত্রী

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বন্দর বিদেশি হাতে তুলে দেওয়া নিয়ে গোলটেবিল বৈঠক

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মিডিয়া অ্যান্ড সিভিল রাইটস সোসাইটি আয়োজিত ‘চট্টগ্রাম বন্দর ও জাতীয় স্বার্থ’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের লড়াইয়ের ধারাবাহিকতার প্রতি ন্যূনতম সম্মান এবং জাতীয় স্বার্থের প্রতি ন্যূনতম গুরুত্ব থাকলে কিছু পরিবর্তনের সূচনা হতো। কিন্তু আমরা কোনো ধরনের সুপরিবর্তনের সূচনা দেখতে পাচ্ছি না এবং পরিবর্তন আনতে হলে জাতীয় সক্ষমতা ও জাতীয় স্বার্থের ওপর দাঁড়ানোর জায়গা তৈরি করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক ড. মোশাহিদা সুলতানা ঋতু বলেন, বাংলাদেশে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, বে টার্মিনাল, নিউমুরিং ও লালদিয়ার এপিএম টার্মিনালসহ একের পর এক নতুন বন্দর ও টার্মিনাল হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী ২০৩৫ সালের মধ্যে কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা ৮৬ লাখ টিইইউতে উন্নীত করার লক্ষ্য রয়েছে, কিন্তু বৈশ্বিক সংকটের কারণে প্রত্যাশিত অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ছে না। আমাদের মূল সমস্যা শুধু বন্দরের সক্ষমতার ঘাটতি নয়, কাস্টমসে পণ্য খালাসে বিলম্ব এবং রেল যোগাযোগের সীমাবদ্ধতাও বড় সংকট।

সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফি রতন বলেন, লাভজনক টার্মিনালসহ দেশের বিভিন্ন সম্পদ বিদেশি ও বেসরকারি মালিকানায় হস্তান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে যা জাতীয় স্বার্থের পরিপন্থী। কমিউনিস্ট পার্টি, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট এবং সাম্রাজ্যবাদবিরোধী ও যুদ্ধবিরোধী জোট দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করছে। মাওলানা ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার বিরোধিতার সঙ্গে জাতীয় নিরাপত্তা ও জনগণের সম্পদের মালিকানার প্রশ্ন জড়িত।

অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দর আরেকজনের হাতে তুলে দেওয়ার সঙ্গে অন্য কোনো বিষয়ের তুলনা হতে পারে না। নৌবাহিনী কিংবা দেশীয় বেসরকারি কোম্পানিগুলোর বন্দর পরিচালনার সক্ষমতা রয়েছে এবং যথাযথ পরিকল্পনা করা হলে রাষ্ট্রীয়ভাবে বন্দর পরিচালনা সম্ভব। সরকারের নীতিতে সবার আগে সাম্রাজ্যবাদী বা মার্কিন স্বার্থ প্রাধান্য পাচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ মার্কিন স্বার্থ রক্ষার জন্য ভোট দেয়নি।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒