দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

চট্টগ্রামে অস্ত্রসহ চাঁদাবাজ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পিএম

চট্টগ্রামে অস্ত্রসহ চাঁদাবাজ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারী ও বায়েজিদ বোস্তামী এলাকায় বিদেশি ফোন নম্বর ব্যবহার করে চাঁদা আদায়ের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাত থেকে টানা ২৪ ঘণ্টা হাটহাজারী, বায়েজিদ বোস্তামী ও খুলশী থানার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে তাদের কাছ থেকে চাঁদাবাজিতে ব্যবহৃত চারটি ফোন এবং একটি তলোয়ার, একটি চাপাতি, একটি ছুরি ও একটি টিপছোরাসহ মোট চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কামরুল হাসান ওরফে সাগর, মো. রিকু, আহমদুল্লাহ ওরফে মাসুম মেম্বর, আহমদ রেজা শাকিল, মো. মানিক, মো. তরিকুল ইসলাম ওরফে রোহিত এবং নুরুল আলম। পুলিশের দাবি, এরা চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন, কালা মোবারক, বড় সাজ্জাদ ও রায়হানের নাম ব্যবহার করে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ভীতি প্রদর্শন করতেন। নিজেদের পরিচয় আড়াল করতে তারা বিদেশি নম্বর দিয়ে খোলা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতেন এবং সম্প্রতি হাটহাজারীর এক চিকিৎসকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন।

পুলিশ জানায়, চাঁদা না দিলে পুলিশ পাহারায় থাকলেও ওই চিকিৎসককে হত্যা করার হুমকি দেওয়া হয়েছিল এবং বড়দীঘির পাড় এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকেও একই কায়দায় চাঁদা দাবি করা হয়। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং পূর্বে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও কালা মোবারককে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের সূত্র ধরে পুলিশ এই চক্রটিকে শনাক্ত করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আহমদ রেজা শাকিলের বিরুদ্ধে আটটি এবং মো. মানিকের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে, আর বাকিদের বিরুদ্ধেও চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে অস্ত্রসহ চাঁদাবাজ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামের হাটহাজারী ও বায়েজিদ বোস্তামী এলাকায় বিদেশি ফোন নম্বর ব্যবহার করে চাঁদা আদায়ের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাত থেকে টানা ২৪ ঘণ্টা হাটহাজারী, বায়েজিদ বোস্তামী ও খুলশী থানার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে তাদের কাছ থেকে চাঁদাবাজিতে ব্যবহৃত চারটি ফোন এবং একটি তলোয়ার, একটি চাপাতি, একটি ছুরি ও একটি টিপছোরাসহ মোট চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কামরুল হাসান ওরফে সাগর, মো. রিকু, আহমদুল্লাহ ওরফে মাসুম মেম্বর, আহমদ রেজা শাকিল, মো. মানিক, মো. তরিকুল ইসলাম ওরফে রোহিত এবং নুরুল আলম। পুলিশের দাবি, এরা চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন, কালা মোবারক, বড় সাজ্জাদ ও রায়হানের নাম ব্যবহার করে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ভীতি প্রদর্শন করতেন। নিজেদের পরিচয় আড়াল করতে তারা বিদেশি নম্বর দিয়ে খোলা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতেন এবং সম্প্রতি হাটহাজারীর এক চিকিৎসকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন।

পুলিশ জানায়, চাঁদা না দিলে পুলিশ পাহারায় থাকলেও ওই চিকিৎসককে হত্যা করার হুমকি দেওয়া হয়েছিল এবং বড়দীঘির পাড় এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকেও একই কায়দায় চাঁদা দাবি করা হয়। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং পূর্বে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও কালা মোবারককে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের সূত্র ধরে পুলিশ এই চক্রটিকে শনাক্ত করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আহমদ রেজা শাকিলের বিরুদ্ধে আটটি এবং মো. মানিকের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে, আর বাকিদের বিরুদ্ধেও চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒