দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

র‍্যাব বিলুপ্তির দাবি জেএসডির, নাম পরিবর্তনকে প্রত্যাখ্যান

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পিএম

র‍্যাব বিলুপ্তির দাবি জেএসডির, নাম পরিবর্তনকে প্রত্যাখ্যান

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন নামে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের সরকারি উদ্যোগের কড়া সমালোচনা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন একে পুরোনো ক্ষমতার কাঠামোর পুনরুজ্জীবন হিসেবে অভিহিত করেছেন। শুক্রবার রাজধানীর সিরাজুল আলম খান সেন্টারে আয়োজিত এক যৌথ সভায় তিনি এ মন্তব্য করেন।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, শুধু নাম বদলে র‍্যাবের জনবল, সম্পদ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা নতুন বাহিনীতে স্থানান্তর করা প্রকৃত সংস্কার হতে পারে না। তিনি আরও বলেন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের মতো গুরুতর অভিযোগ থাকা বাহিনীর আদলে নতুন কিছু গঠন করা গ্রহণযোগ্য নয়। দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রবের সভাপতিত্বে আয়োজিত এই সভায় রাষ্ট্র রূপান্তরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

তানিয়া রব সভায় বলেন, গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রের বলপ্রয়োগের ক্ষমতা অবশ্যই জনগণের অধিকার ও আইনের শাসনের অধীনে থাকতে হবে। কোনো বাহিনী বা প্রতিষ্ঠানই যেন জনগণের ঊর্ধ্বে না থাকে, তা নিশ্চিত করাই বর্তমান সময়ের রাজনৈতিক অঙ্গীকার। সভায় জেএসডির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ অন্যান্য সহযোগী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

র‍্যাব বিলুপ্তির দাবি জেএসডির, নাম পরিবর্তনকে প্রত্যাখ্যান

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন নামে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের সরকারি উদ্যোগের কড়া সমালোচনা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন একে পুরোনো ক্ষমতার কাঠামোর পুনরুজ্জীবন হিসেবে অভিহিত করেছেন। শুক্রবার রাজধানীর সিরাজুল আলম খান সেন্টারে আয়োজিত এক যৌথ সভায় তিনি এ মন্তব্য করেন।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, শুধু নাম বদলে র‍্যাবের জনবল, সম্পদ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা নতুন বাহিনীতে স্থানান্তর করা প্রকৃত সংস্কার হতে পারে না। তিনি আরও বলেন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের মতো গুরুতর অভিযোগ থাকা বাহিনীর আদলে নতুন কিছু গঠন করা গ্রহণযোগ্য নয়। দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রবের সভাপতিত্বে আয়োজিত এই সভায় রাষ্ট্র রূপান্তরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

তানিয়া রব সভায় বলেন, গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রের বলপ্রয়োগের ক্ষমতা অবশ্যই জনগণের অধিকার ও আইনের শাসনের অধীনে থাকতে হবে। কোনো বাহিনী বা প্রতিষ্ঠানই যেন জনগণের ঊর্ধ্বে না থাকে, তা নিশ্চিত করাই বর্তমান সময়ের রাজনৈতিক অঙ্গীকার। সভায় জেএসডির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ অন্যান্য সহযোগী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒