দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

বন্দর ইজারায় অর্থনীতি ও নিরাপত্তার ঝুঁকি

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পিএম

বন্দর ইজারায় অর্থনীতি ও নিরাপত্তার ঝুঁকি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদে ইজারা দেওয়া হলে দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তায় দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি হতে পারে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এই আশঙ্কা প্রকাশ করেন। বন্দর রক্ষা ও করিডোর বিরোধী আন্দোলন এবং বন্দর রক্ষা কমিটি, চট্টগ্রাম যৌথভাবে এই সভার আয়োজন করে।

বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল যার আশপাশে নৌবাহিনী, বিমানবাহিনী ও জ্বালানি অবকাঠামো রয়েছে। বন্দর পরিচালনার সঙ্গে বাণিজ্যিক তথ্য ও জাতীয় নিরাপত্তার বিষয়টি জড়িত থাকায় দীর্ঘমেয়াদি চুক্তিতে জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। চুক্তির শর্ত জাতীয় স্বার্থের অনুকূলে না হলে রাষ্ট্রকে আইনি ও কূটনৈতিক জটিলতায় পড়তে হতে পারে।

সভায় জানানো হয়, এনসিটি ও সিসিটি দেশের নিজস্ব অর্থায়নে নির্মিত রাষ্ট্রীয় সম্পদ এবং দীর্ঘদিন ধরে দেশীয় জনবল সফলভাবে এগুলো পরিচালনা করে আসছে। চূড়ান্ত ইজারা চুক্তির আগেই কনটেইনার হ্যান্ডলিং চার্জ প্রায় ৩৭ শতাংশ বাড়ানো হয়েছে, যা আমদানি-রপ্তানি ব্যয় বাড়িয়ে দেবে। এতে শিল্প উৎপাদন ও ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।

সভায় বক্তব্য দেন বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার, তপন দত্ত, কাজী শেখ নুরুল্লা বাহার, ইফতেখার কামাল খান, তমলিম হোসেন সেলিম ও আবু তাহের খান। বক্তারা বলেন, বিদেশি অপারেটর নিয়োগ করলেই স্বয়ংক্রিয়ভাবে দুর্নীতি কমে না বা সক্ষমতা বাড়ে না। প্রশাসনিক জবাবদিহি ও তদারকি নিশ্চিত করে দেশীয় ব্যবস্থাপনাতেই বন্দরের কার্যক্রম আরও স্বচ্ছ করা সম্ভব।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

চলতি বছরের শেষ দিকে ঢাকা সফরে আসছেন তুরস্কের জ্বালানি মন্ত্রী

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বন্দর ইজারায় অর্থনীতি ও নিরাপত্তার ঝুঁকি

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদে ইজারা দেওয়া হলে দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তায় দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি হতে পারে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এই আশঙ্কা প্রকাশ করেন। বন্দর রক্ষা ও করিডোর বিরোধী আন্দোলন এবং বন্দর রক্ষা কমিটি, চট্টগ্রাম যৌথভাবে এই সভার আয়োজন করে।

বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল যার আশপাশে নৌবাহিনী, বিমানবাহিনী ও জ্বালানি অবকাঠামো রয়েছে। বন্দর পরিচালনার সঙ্গে বাণিজ্যিক তথ্য ও জাতীয় নিরাপত্তার বিষয়টি জড়িত থাকায় দীর্ঘমেয়াদি চুক্তিতে জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। চুক্তির শর্ত জাতীয় স্বার্থের অনুকূলে না হলে রাষ্ট্রকে আইনি ও কূটনৈতিক জটিলতায় পড়তে হতে পারে।

সভায় জানানো হয়, এনসিটি ও সিসিটি দেশের নিজস্ব অর্থায়নে নির্মিত রাষ্ট্রীয় সম্পদ এবং দীর্ঘদিন ধরে দেশীয় জনবল সফলভাবে এগুলো পরিচালনা করে আসছে। চূড়ান্ত ইজারা চুক্তির আগেই কনটেইনার হ্যান্ডলিং চার্জ প্রায় ৩৭ শতাংশ বাড়ানো হয়েছে, যা আমদানি-রপ্তানি ব্যয় বাড়িয়ে দেবে। এতে শিল্প উৎপাদন ও ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।

সভায় বক্তব্য দেন বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার, তপন দত্ত, কাজী শেখ নুরুল্লা বাহার, ইফতেখার কামাল খান, তমলিম হোসেন সেলিম ও আবু তাহের খান। বক্তারা বলেন, বিদেশি অপারেটর নিয়োগ করলেই স্বয়ংক্রিয়ভাবে দুর্নীতি কমে না বা সক্ষমতা বাড়ে না। প্রশাসনিক জবাবদিহি ও তদারকি নিশ্চিত করে দেশীয় ব্যবস্থাপনাতেই বন্দরের কার্যক্রম আরও স্বচ্ছ করা সম্ভব।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒