দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

গুজব রোধে ফ্যাক্টচেকিং কাঠামো গড়ছে সরকার

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

গুজব রোধে ফ্যাক্টচেকিং কাঠামো গড়ছে সরকার

সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তে সরকারি তথ্য ব্যবস্থায় সমন্বিত ফ্যাক্টচেকিং কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিনের এক প্রশ্নের লিখিত জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে তথ্য অধিদফতর একটি সমন্বিত ফ্যাক্টচেকিং ও তথ্য যাচাই কাঠামো গড়ে তুলেছে। তথ্য অধিদপ্তরের প্রধান কার্যালয়ে কেন্দ্রীয় ফ্যাক্টচেকিং ও গুজব প্রতিরোধ কমিটি সার্বক্ষণিকভাবে কার্যরত রয়েছে। এই কমিটির দিকনির্দেশনায় প্রধান কার্যালয়সহ আঞ্চলিক তথ্য অফিসগুলো অনলাইন প্ল্যাটফর্ম মনিটর করে স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি প্রচার করে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য রোধে ফ্যাক্টচেক ও মিডিয়া অ্যানালাইসিস কার্যক্রম পরিচালনা করছে। পিআইবির ফ্যাক্টচেকিং ইউনিট বাংলাফ্যাক্ট এ পর্যন্ত ৮৬০টি ফ্যাক্টচেক, বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকাশ করা হয়েছে ৩০৬টি। এছাড়া পিআইবির প্রশিক্ষণ বিভাগ ৬৪ জেলায় সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। প্রতিমন্ত্রী জানান, গত দুই বছরে পিআইবি আয়োজিত প্রতিটি প্রশিক্ষণে অন্তত একদিন গুজব মোকাবিলা ও ফ্যাক্টচেকিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বাংলাফ্যাক্ট ফেসবুক ও অনলাইনে ভুয়া অ্যাকাউন্ট, পেজ, গ্রুপ এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ায় এমন ওয়েবসাইট ও এক্স অ্যাকাউন্ট শনাক্ত করেছে। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ সরকারের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা হরণের অভিযোগ তোলেন। তিনি মন্ত্রীদের নিয়ে সংবাদ প্রকাশের পর তা সরিয়ে নেওয়া এবং সাইবার হামলার প্রসঙ্গ টেনে সরকারের ব্যাখ্যা চান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি এই প্রশ্ন উত্থাপন করেন।

জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, অতীতের যেকোনও সময়ের তুলনায় বর্তমানে গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে। তিনি বলেন, সংবাদমাধ্যম স্বাধীন এবং কোন সংবাদ প্রকাশ করবে বা করবে না তা তাদের নিজস্ব বিষয়, যেখানে সরকার কোনো হস্তক্ষেপ করে না। সংবাদ সঠিক নয় মনে হলে তা সরিয়ে নেওয়ার বিষয়ে সরকার হস্তক্ষেপ করে না এবং সংবাদ স্বাধীনতায় বিশ্বাস করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গণমাধ্যমকে কোনো রকম নিয়ন্ত্রণ করা হচ্ছে না বলেও জানান তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

গুজব রোধে ফ্যাক্টচেকিং কাঠামো গড়ছে সরকার

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তে সরকারি তথ্য ব্যবস্থায় সমন্বিত ফ্যাক্টচেকিং কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিনের এক প্রশ্নের লিখিত জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে তথ্য অধিদফতর একটি সমন্বিত ফ্যাক্টচেকিং ও তথ্য যাচাই কাঠামো গড়ে তুলেছে। তথ্য অধিদপ্তরের প্রধান কার্যালয়ে কেন্দ্রীয় ফ্যাক্টচেকিং ও গুজব প্রতিরোধ কমিটি সার্বক্ষণিকভাবে কার্যরত রয়েছে। এই কমিটির দিকনির্দেশনায় প্রধান কার্যালয়সহ আঞ্চলিক তথ্য অফিসগুলো অনলাইন প্ল্যাটফর্ম মনিটর করে স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি প্রচার করে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য রোধে ফ্যাক্টচেক ও মিডিয়া অ্যানালাইসিস কার্যক্রম পরিচালনা করছে। পিআইবির ফ্যাক্টচেকিং ইউনিট বাংলাফ্যাক্ট এ পর্যন্ত ৮৬০টি ফ্যাক্টচেক, বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকাশ করা হয়েছে ৩০৬টি। এছাড়া পিআইবির প্রশিক্ষণ বিভাগ ৬৪ জেলায় সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। প্রতিমন্ত্রী জানান, গত দুই বছরে পিআইবি আয়োজিত প্রতিটি প্রশিক্ষণে অন্তত একদিন গুজব মোকাবিলা ও ফ্যাক্টচেকিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বাংলাফ্যাক্ট ফেসবুক ও অনলাইনে ভুয়া অ্যাকাউন্ট, পেজ, গ্রুপ এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ায় এমন ওয়েবসাইট ও এক্স অ্যাকাউন্ট শনাক্ত করেছে। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ সরকারের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা হরণের অভিযোগ তোলেন। তিনি মন্ত্রীদের নিয়ে সংবাদ প্রকাশের পর তা সরিয়ে নেওয়া এবং সাইবার হামলার প্রসঙ্গ টেনে সরকারের ব্যাখ্যা চান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি এই প্রশ্ন উত্থাপন করেন।

জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, অতীতের যেকোনও সময়ের তুলনায় বর্তমানে গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে। তিনি বলেন, সংবাদমাধ্যম স্বাধীন এবং কোন সংবাদ প্রকাশ করবে বা করবে না তা তাদের নিজস্ব বিষয়, যেখানে সরকার কোনো হস্তক্ষেপ করে না। সংবাদ সঠিক নয় মনে হলে তা সরিয়ে নেওয়ার বিষয়ে সরকার হস্তক্ষেপ করে না এবং সংবাদ স্বাধীনতায় বিশ্বাস করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গণমাধ্যমকে কোনো রকম নিয়ন্ত্রণ করা হচ্ছে না বলেও জানান তিনি।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒