দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠনে বাড়তি সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পিএম

ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠনে বাড়তি সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোর ব্যবসা ও আর্থিক কার্যক্রম পুনর্গঠনে নীতি সহায়তার অংশ হিসেবে বিশেষ পুনঃতফসিল ও পুনর্গঠনে বাড়তি সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে নীতি সহায়তা পাওয়া ঋণগ্রহীতারাও নতুন নির্দেশনায় বড় ঋণগ্রহীতাদের জন্য নির্ধারিত অতিরিক্ত মেয়াদ ও অন্যান্য সুবিধা পাবেন। ইতোমধ্যে অতিবাহিত গ্রেস পিরিয়ডও নির্ধারিত গ্রেস পিরিয়ডের অংশ হিসেবে গণনা করে প্রয়োজনীয় অতিরিক্ত মেয়াদ বাড়ানো যাবে।

নতুন নির্দেশনায় বলা হয়, ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকে নতুন করে নীতি সহায়তার জন্য আবেদন করা যাবে। ইতোমধ্যে নীতি সহায়তা পাওয়া ঋণগ্রহীতারাও সংশ্লিষ্ট সুবিধার আওতায় নতুন আবেদন করতে পারবেন। নতুন আবেদনের ক্ষেত্রে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অশ্রেণিকৃত ঋণ বিশেষ পুনর্গঠন সুবিধা এবং বিরূপভাবে শ্রেণিকৃত ঋণ বিশেষ পুনঃতফসিল সুবিধার আওতায় আনা যাবে।

নির্দেশনা অনুযায়ী, কোনো একক প্রতিষ্ঠান বা গ্রুপের ঋণস্থিতি ১ হাজার কোটি টাকা বা তার বেশি হলে বিশেষ পুনঃতফসিলের ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছর গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ১৫ বছর মেয়াদে ঋণ পুনঃতফসিল করা যাবে। এ ছাড়া বিশেষ পুনর্গঠনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ২০২২ সালের সংশ্লিষ্ট সার্কুলারে নির্ধারিত মেয়াদের অতিরিক্ত সর্বোচ্চ চার বছর মেয়াদ নির্ধারণ করে পুনর্গঠন করা যাবে। তবে ঋণস্থিতি ১ হাজার কোটি টাকার কম হলে বিশেষ পুনঃতফসিল ও পুনর্গঠনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ২০২৫ সালের সার্কুলারে নির্ধারিত মেয়াদই প্রযোজ্য হবে।

এ ব্যবস্থার আওতায় করা সব আবেদন প্রয়োজনীয় ডাউন পেমেন্ট গ্রহণের পর ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট ব্যাংককে নিষ্পত্তি করতে হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোর ব্যবসা ও আর্থিক কার্যক্রম পুনর্গঠনে নীতি সহায়তা সংক্রান্ত আগের সার্কুলার ও নির্দেশনাগুলো অপরিবর্তিত থাকবে। বাংলাদেশ ব্যাংক আদেশটি ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৯(১)(চ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করেছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠনে বাড়তি সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোর ব্যবসা ও আর্থিক কার্যক্রম পুনর্গঠনে নীতি সহায়তার অংশ হিসেবে বিশেষ পুনঃতফসিল ও পুনর্গঠনে বাড়তি সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে নীতি সহায়তা পাওয়া ঋণগ্রহীতারাও নতুন নির্দেশনায় বড় ঋণগ্রহীতাদের জন্য নির্ধারিত অতিরিক্ত মেয়াদ ও অন্যান্য সুবিধা পাবেন। ইতোমধ্যে অতিবাহিত গ্রেস পিরিয়ডও নির্ধারিত গ্রেস পিরিয়ডের অংশ হিসেবে গণনা করে প্রয়োজনীয় অতিরিক্ত মেয়াদ বাড়ানো যাবে।

নতুন নির্দেশনায় বলা হয়, ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকে নতুন করে নীতি সহায়তার জন্য আবেদন করা যাবে। ইতোমধ্যে নীতি সহায়তা পাওয়া ঋণগ্রহীতারাও সংশ্লিষ্ট সুবিধার আওতায় নতুন আবেদন করতে পারবেন। নতুন আবেদনের ক্ষেত্রে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অশ্রেণিকৃত ঋণ বিশেষ পুনর্গঠন সুবিধা এবং বিরূপভাবে শ্রেণিকৃত ঋণ বিশেষ পুনঃতফসিল সুবিধার আওতায় আনা যাবে।

নির্দেশনা অনুযায়ী, কোনো একক প্রতিষ্ঠান বা গ্রুপের ঋণস্থিতি ১ হাজার কোটি টাকা বা তার বেশি হলে বিশেষ পুনঃতফসিলের ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছর গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ১৫ বছর মেয়াদে ঋণ পুনঃতফসিল করা যাবে। এ ছাড়া বিশেষ পুনর্গঠনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ২০২২ সালের সংশ্লিষ্ট সার্কুলারে নির্ধারিত মেয়াদের অতিরিক্ত সর্বোচ্চ চার বছর মেয়াদ নির্ধারণ করে পুনর্গঠন করা যাবে। তবে ঋণস্থিতি ১ হাজার কোটি টাকার কম হলে বিশেষ পুনঃতফসিল ও পুনর্গঠনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ২০২৫ সালের সার্কুলারে নির্ধারিত মেয়াদই প্রযোজ্য হবে।

এ ব্যবস্থার আওতায় করা সব আবেদন প্রয়োজনীয় ডাউন পেমেন্ট গ্রহণের পর ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট ব্যাংককে নিষ্পত্তি করতে হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোর ব্যবসা ও আর্থিক কার্যক্রম পুনর্গঠনে নীতি সহায়তা সংক্রান্ত আগের সার্কুলার ও নির্দেশনাগুলো অপরিবর্তিত থাকবে। বাংলাদেশ ব্যাংক আদেশটি ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৯(১)(চ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করেছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒