দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

রাঙ্গুনিয়ায় জিয়ার প্রথম কবরে বিএনপি নেতাদের শ্রদ্ধা

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পিএম

রাঙ্গুনিয়ায় জিয়ার প্রথম কবরে বিএনপি নেতাদের শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রথম কবরস্থানে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল নেমেছে। মঙ্গলবার ১ সেপ্টেম্বর সকাল থেকেই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পাহাড়তলী এলাকায় সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়। নির্বাচিত সরকারের দায়িত্ব নেওয়ার পর এটিই বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী হওয়ায় নেতাকর্মীদের মাঝে ছিল বাড়তি উদ্দীপনা ও আবেগ।

সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত এ স্থানে এসে জমায়েত হতে থাকেন অনুসারীরা। পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত এবং দোয়া মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠাতা সভাপতির স্মৃতি ও রুহের মাগফিরাত কামনা করা হয়। দলীয় সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সারা বাংলাদেশে একযোগে আগামী বুধবার ও আগামী বৃহস্পতিবার বৃক্ষরোপণ ও মৎস্যপোনা অবমুক্ত করণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

শ্রদ্ধা জানিয়ে দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাগির হোসেন বলেন, রাঙ্গুনিয়ার এই মাটি বিএনপি ও জাতীয়তাবাদী দর্শনের এক ঐতিহাসিক সাক্ষী এবং শহীদ জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থল আমাদের প্রেরণার উৎস। দীর্ঘ ১৭ বছরের জুলুম-নির্যাতন পেরিয়ে আজ আমরা স্বাধীন পরিবেশে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি। দলের হাতকে আরও শক্তিশালী করতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

শ্রদ্ধা নিবেদন শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দীন ঢাকা পোস্টকে বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের পর আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি এবং আজকের দিনটি আমাদের কাছে সত্যিই আনন্দের। বিগত আওয়ামী সরকারের আমলে সেখানে শ্রদ্ধা পর্যন্ত জানানো যেত না এবং পুলিশ দিয়ে হয়রানি করা হতো। বর্তমান নির্বাচিত সরকারের মেয়াদে দেশকে একটি স্বনির্ভর ও সমৃদ্ধিশালী রাষ্ট্রে পরিণত করাই তাদের মূল লক্ষ্য।

মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুরে রহমান বলেন, শহীদ জিয়া কেবল একটি দল প্রতিষ্ঠা করেননি, তিনি বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি গড়ে দিয়েছিলেন। দেশের জনগণ ফ্যাসিবাদের পতন ঘটিয়ে যেভাবে ভোটের মাধ্যমে বিএনপিকে নির্বাচিত সরকারের আসনে বসিয়েছে, সেই জনগণের প্রত্যাশা পূরণ ও সুশাসন প্রতিষ্ঠাই এখন মহানগর বিএনপির মূল অগ্রাধিকার। কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারাসহ বিপুলসংখ্যক সমর্থক অংশ নেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ায় জিয়ার প্রথম কবরে বিএনপি নেতাদের শ্রদ্ধা

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রথম কবরস্থানে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল নেমেছে। মঙ্গলবার ১ সেপ্টেম্বর সকাল থেকেই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পাহাড়তলী এলাকায় সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়। নির্বাচিত সরকারের দায়িত্ব নেওয়ার পর এটিই বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী হওয়ায় নেতাকর্মীদের মাঝে ছিল বাড়তি উদ্দীপনা ও আবেগ।

সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত এ স্থানে এসে জমায়েত হতে থাকেন অনুসারীরা। পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত এবং দোয়া মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠাতা সভাপতির স্মৃতি ও রুহের মাগফিরাত কামনা করা হয়। দলীয় সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সারা বাংলাদেশে একযোগে আগামী বুধবার ও আগামী বৃহস্পতিবার বৃক্ষরোপণ ও মৎস্যপোনা অবমুক্ত করণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

শ্রদ্ধা জানিয়ে দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাগির হোসেন বলেন, রাঙ্গুনিয়ার এই মাটি বিএনপি ও জাতীয়তাবাদী দর্শনের এক ঐতিহাসিক সাক্ষী এবং শহীদ জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থল আমাদের প্রেরণার উৎস। দীর্ঘ ১৭ বছরের জুলুম-নির্যাতন পেরিয়ে আজ আমরা স্বাধীন পরিবেশে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি। দলের হাতকে আরও শক্তিশালী করতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

শ্রদ্ধা নিবেদন শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দীন ঢাকা পোস্টকে বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের পর আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি এবং আজকের দিনটি আমাদের কাছে সত্যিই আনন্দের। বিগত আওয়ামী সরকারের আমলে সেখানে শ্রদ্ধা পর্যন্ত জানানো যেত না এবং পুলিশ দিয়ে হয়রানি করা হতো। বর্তমান নির্বাচিত সরকারের মেয়াদে দেশকে একটি স্বনির্ভর ও সমৃদ্ধিশালী রাষ্ট্রে পরিণত করাই তাদের মূল লক্ষ্য।

মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুরে রহমান বলেন, শহীদ জিয়া কেবল একটি দল প্রতিষ্ঠা করেননি, তিনি বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি গড়ে দিয়েছিলেন। দেশের জনগণ ফ্যাসিবাদের পতন ঘটিয়ে যেভাবে ভোটের মাধ্যমে বিএনপিকে নির্বাচিত সরকারের আসনে বসিয়েছে, সেই জনগণের প্রত্যাশা পূরণ ও সুশাসন প্রতিষ্ঠাই এখন মহানগর বিএনপির মূল অগ্রাধিকার। কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারাসহ বিপুলসংখ্যক সমর্থক অংশ নেন।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒